ন্যাশনাল লাইফের ৩৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে বীমা খাতে তালিকাভুক্ত ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। ফলে প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ৩.৫০ টাকা নগদ লভ্যাংশ পাবেন শেয়ারহোল্ডারা।

মঙ্গলবার (২৯ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে সোমবার (২৮ জুলাই) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়।

তথ্য মতে, ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ৩০ সেপ্টেম্বর। আর ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের মাঝে বিতরণে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৭ আগস্ট।

এই করপোরেট ঘোষণার পরিপ্রেক্ষিতে এদিন কোম্পানিটির শেয়ারের লেনদেনে কোনো মূল্য সীমা থাকবে না।




ন্যাশনাল লাইফের সাফা গোল্ড অ্যাওয়ার্ড অর্জন

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স লাইফ বীমা ক্যাটাগরিতে বাংলাদেশের একমাত্র জীবন বীমা কোম্পানি হিসেবে  দক্ষিণ এশিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ প্রফেশনাল পুরস্কার ‘সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস-সাফা গোল্ড অ্যাওয়ার্ড’ অর্জন করেছে।

গত ২২ ডিসেম্বর ভারতের নয়াদিল্লীর হোটেলে রেডিসন ব্লুতে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস-সাফা ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সকে এই পুরস্কার প্রদান করে।

ন্যাশনাল লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন ও চিফ ফাইন্যান্সিয়াল অফিসার প্রবীর চন্দ্র দাস এফসিএ দক্ষিণ এশিয়ার গৌরবময় এই প্রফেশনাল অ্যাওয়ার্ড গ্রহণ করেন।

 




জাতীয় শোক দিবস উপলক্ষে ন্যাশনাল লাইফের বৃক্ষ রোপন

 

জাতীয় শোক দিবসের কর্মসূচীর অংশ হিসেবে বৃক্ষ রোপন করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি।

কাওরান বাজারস্থ কোম্পানির প্রধান কার্যালয় এনএলআই টাওয়ারের সামনের বাগানে সম্প্রতি এই বৃক্ষ রোপন করেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. কাজিম উদ্দিন।

এ সময় অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. খসরু চৌধুরী, সিএফও প্রবীর চন্দ্র দাস এফসিএ, সহকারী ব্যবস্থাপনা আবুল কাসেম, মো. খুরশীদ আলম পাটোয়ারী, কোম্পানি সচিব মো. আবদুল ওহাব মিয়ান, আইটি প্রধান এসভিপি এমএম ময়েজ উদ্দিন, প্রশিক্ষণ ও এজেন্সি প্রধান মাহবুব নুরুজ্জামান লিটন, ডিভিপি জিয়াউর রহমান ও জনসংযোগ কর্মকর্তা আমির হোসেন জনিসহ কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।




ন্যাশনাল লাইফের পরিচালকের শেয়ার কেনার ঘোষণা

পুঁজিবাজারে বীমা খাতে তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের একজন পরিচালক নিজ কোম্পানির ৩০০টি শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন।

বুধবার (৩০ আগস্ট) চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, পরিচালক মো. শহীদুল ইসলাম চৌধুরী ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৩০০টি শেয়ার কিনতে আগ্রহ প্রকাশ করেছেন। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বর্তমান বাজার মূল্যে ঘোষণাকৃত শেয়ার ক্রয় সম্পন্ন করবেন এই পরিচালক।

প্রসঙ্গত, পুঁজিবাজারে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড তালিকাভুক্ত হয় ১৯৯৫ সালে। ‘এ’ ক্যাটাগরির এ কোম্পানিটির অনুমদিত মূলধন ২০০ কোটি টাকা ও পরিশোধিত মূলধন ১০৮ কোটি ৫২ লাখ ২০ হাজার টাকা। ১০ টাকা ফেসভ্যালু হিসেবে কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১০ কোটি ৮৫ লাখ ২১ হাজার ৯৮১টি। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের হাতে ৫৫.৮৭ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ১৭.৭০ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের হাতে ০.১৮ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদেরে হাতে ২৬.২৫ শতাংশ শেয়ার রয়েছে।




ন্যাশনাল লাইফের ৩৮ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ৩৮তম বার্ষিক সাধারন সভা (এজিএম) সোমবার (২৬ জুন) ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান মোরশেদ আলম এমপি।

এছাড়া সভায় উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা মো কাজিম উদ্দিন, প্রধান আর্থিক কর্মকর্তা প্রবীর চন্দ্র দাস, এফসিএ, কোম্পানির পরিচালক লতিফা রানা, ফারজানা রহমান, মোঃ শহিদুল ইসলাম চৌধুরী এবং মোঃ আবু বকরসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা ও সাধারন বিনিয়োগকারীরা। সভা সঞ্চালনা করেন কোম্পানির সচিব মো আবদুল ওয়াহাব মিয়া।

সভায় ৩১ ডিসেম্বর, সমাপ্ত অর্থ বছরের বার্ষিক আর্থিক প্রতিবেদনের উপর আলোচনা করেন পরিচালনা পর্ষদ সদস্য ও বিনিয়োগকারীরা। সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৭৮ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিলো ৩ টাকা ৮৪ পয়সা।

এদিকে কোম্পানিটির গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৬৪ টাকা নিয়ে ৪৪ পয়সা। আগের বছর ছিলো ৪৯ টাকা ৩৫ পয়সা। বছর সমাপান্তে ব্যবসায়িক এমন পরিসংখ্যানের প্রতি লক্ষ্য রেখে বিনিয়োগকারীদের সাড়ে ৩৮ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদনসহ পরিচালক নির্বাচন, অডিটর নিয়োগ ও পারিশ্রমিক নির্ধারনসহ যাবতীয় আলোচ্যসূচি শেযারহোল্ডারদের সর্বসম্মতিতে অনুমোদিত হয়।