অর্থ প্রতিমন্ত্রীর সঙ্গে বিএসইসি চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ

নতুন অর্থ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় ওয়াসিকা আয়শা খানকে অভিনন্দন জানিয়েছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

 

মঙ্গলবার (৫ মার্চ) সকাল ১১টায় প্রতিমন্ত্রীর অফিসে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

 

এসময় উপস্থিত ছিলেন বিএসইসির কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দীন আহমেদ, অধ্যাপক ড. মিজানুর রহমান, মো. আব্দুল হালিম ও অধ্যাপক ড. রুমানা ইসলাম।

 

এসময় শেয়ারবাজারের উন্নয়ন ও অগ্রগতির লক্ষে বাজার সংশ্লিষ্টদের নিয়ে কাজ করার ও প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আশ্বাস দিয়েছেন নতুন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খান।




বিনিয়োগ আকৃষ্টে জার্মানিতে রোড শো শুরু আজ

আন্তর্জাতিক অঙ্গনে দেশের পুঁজিবাজারের ব্যাপ্তি বাড়ানো ও বিদেশি বিনিয়োগ আকৃষ্টের উদ্যোগ নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সেই ধারাবাহিকতায় ইউরোপের দেশ ফ্রান্সের পর এবার জার্মানির বার্লিনে রোড শো অনুষ্ঠিত হবে।

সোমবার (৩০ অক্টোবর) স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় বিকেল ৩টা) জার্মানির বার্লিনে ইন্টারকন্টিনেন্টাল বার্লিন, বুদাপেস্টার হোটেলে ‘দ্য রাইজ অব বেঙ্গল টাইগার: বাংলাদেশ-জার্মানি ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট সামিট- ২০২৩’ শীর্ষক রোড শো শুরু হবে।

পরবর্তীতে ১ নভেম্বর জার্মানির ফ্রাঙ্কফুটে স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৪টা) এবং ৩ নভেম্বর বেলজিয়ামের ব্রাসেলসে স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় বিকেল ৩টা) ইউরোপে এবারের শেষ রোড শো সম্পন্ন হবে।

এ রোড শো পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির অষ্টমতম আয়োজন। এবারের রোড শোতে বিএসইসির সঙ্গে আয়োজক হিসবে রয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।

রোড শোতে জার্মানিসহ ইউরোপের বিভিন্ন প্রাতিষ্ঠানিক ও ব্যক্তি বিনিয়োগকারী এবং স্টেকহোল্ডাররা অংশ নেবেন। অনুষ্ঠানে বাংলাদেশ থেকে আগত অতিথিরা বিভিন্ন সেক্টর নিয়ে প্রাতিষ্ঠানিক ও ব্যক্তি বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বক্তব্য রাখা হবে। সেখানে বাংলাদেশে বিনিয়োগের সুযোগ-সুবিধা, বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, সরকারের বিনিয়োগবান্ধব নীতি, শেয়ারবাজার ও সার্বিক অর্থনীতির পরিস্থিতি এবং এফডিআই’র বিষয়ে বাংলাদেশ সরকারের সহযোগিতা অতিথিদের সামনে তুলে ধরা হবে।

এছাড়া, দেশের শেয়ারবাজারে বিনিয়োগে আগ্রহী করে তুলতে বিনিয়োগ সংক্রান্ত বিভিন্ন তথ্য-উপাত্ত তুলে ধরা হবে। বিশেষ করে প্রবাসী ও বিদেশি বিনিয়োগকারীরা কীভাবে শেয়ার বাজারে সরাসরি বিনিয়োগ করবেন তার কৌশল ও সার্বিক নিরাপত্তার বিষয় তুলে ধরা হবে।

দেশের শেয়ারবাজারে বিনিয়োগের উপযুক্ত স্থান হিসেবে চিহ্নিত করার জন্য বিশ্বজুড়ে বিভিন্ন দেশ ও শহরগুলোতে ধারাবাহিক রোড শো করার পরিকল্পনা করেছে বিএসইসি। এর আগে প্রথম দফায় দুবাইতে, দ্বিতীয় দফায় যুক্তরাষ্ট্রে, তৃতীয় দফায় সুইজারল্যান্ড, চতুর্থ দফায় যুক্তরাজ্য, পঞ্চম দফায় কাতার, ষষ্ঠ দাফয় জাপন, সপ্তম দফায় দক্ষিণ আফ্রিকায় সাফলতার সঙ্গে রোড শো সম্পন্ন করেছে বিএসইসি। এছাড়া সিঙ্গাপুর, কানাডা, রাশিয়া, ইতালি, হংকং, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে ধারাবাহিকভাবে রোড শো আয়োজন করার পরিকল্পনা রয়েছে বিএসইসির। দেশের শেয়ারবাজারে বিনিয়োগের উপযুক্ত স্থান হিসেবে চিহ্নিত করার জন্য বিশ্বজুড়ে বিভিন্ন দেশ ও শহরগুলোতে ধারাবাহিক রোড শো করা হচ্ছে।




মার্চেন্ট ব্যাংকের প্রভিশনিংয়ের মেয়াদ বাড়ল তিন বছর

পুঁজিবাজারে বর্তমান পরিস্থিতি বিবেচনায় ব্রোকার, মার্চেন্ট ব্যাংক ও অ্যাসেট ম্যানেজমেন্ট ডিলারে বিনিয়োগের প্রভিশন মেয়াদ আরও তিন বছর বাড়ানো হয়েছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এ সিদ্ধান্ত নিয়েছে।

বুধবার (১৫ মার্চ) বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিমের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, কমিশনের ৮৫৯তম সভায় বর্তমান পুঁজিবাজার পরিস্থিতি বিবেচনায় এবং পুঁজিবাজারের উন্নয়নের স্বার্থে বিএসইসির নির্দেশনা নং-এসইসি/সিএমআরআরসিডি/২০০৯-১৯৩/১৯৬ তারিখ ২৮ ডিসেম্বর ২০১৬ এর নির্দেশনা (১) এর ক) এবং ২)এর ক) এর মাধ্যমে স্টক ডিলার হিসাবে এবং মাচেন্ট ব্যাংকের নিজস্ব পোর্টফোলিওতে পুনঃমূল্যায়ন জনিত অনাদায়কৃত ক্ষতির বিপরীতে রক্ষিত প্রভিশন সংক্রান্ত ঐচ্ছিক সুবিধার মেয়াদ ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বর্ধিত করার সিদ্ধান্ত গৃহীত হয়।