৮ বছর  লভ্যাংশ দিচ্ছে না বিআইএফসি

শেয়ারহোল্ডারদের আবারও হতাশ করল পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি (বিআইএফসি)। কোম্পানিটির জানুয়ারি থেকে ডিসেম্বর-২০২১ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য নো ডিভিডেন্ট ঘোষণা করেছে পরিচালনা পর্ষদ।

রোববার (২০ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য মতে, ২০২১ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর সময়ে কোম্পানিটির আয়ের বিপরীতে শেয়ার প্রতি লোকসান হয়েছে ৯ টাকা ৭৮ পয়সা। লোকসানে থাকায় শেয়াহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি পর্ষদ। এর ফলে টানা আট বছর শেয়াহোল্ডারদের কোনো লভ্যাংশ দিচ্ছে না কোম্পানিটি। এর আগে ২০১৩ সালে সর্বশেষ ৫ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দিয়েছিল।

২০০৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির শেয়ার সংখ্যা ১০ কোটি ৬ লাখ ৭৯ হাজার ৯৪৪টি।

পর্ষদ ঘোষিত সিদ্ধান্তে শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন পরে জানানো হবে। তবে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৬ সেপ্টেম্বর।

গত ৩১ ডিসেম্বর সময়ে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ঋণাত্মক ১০৬ টাকা ৮৩ পয়সা।




পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ৩৮ শতাংশ লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে বীমা খাতে তালিকাভুক্ত কোম্পানি পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৩৮ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ। ফলে প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ৩.৮০ টাকা নগদ লভ্যাংশ পাবেন শেয়ারহোল্ডারা।

২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের (জানুয়ারি-ডিসেম্বর) আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য এই লভ্যাংশ ঘোষণা দেওয়া হয়েছে।

রোববার (১৩ আগস্ট) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৬ সেপ্টেম্বর দুপুর ১২টায় ডিজিটাল প্ল্যটফর্মে অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৪ সেপ্টেম্বর। রোববার কোম্পানির শেয়ার লেনদেনে কোনো সীমা থাকছে না।

২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩.৮০ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা একই ছিল।

আলোচ্য সময়ে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৯২.৬৮ টাকা।

এর আগের হিসাব বছরে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৪০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।