আর এন স্পিনিংয়ের নাম পরিবর্তনের সিদ্ধান্ত

নতুন নামে আসছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি আর. এন. স্পিনিং মিলস লিমিটেড। গত ২৯ অক্টোবর অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদ কোম্পানিটির নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোম্পানিটির প্রস্তাবিত নতুন নাম হলো ‘স্মার্ট ইন্ডাস্ট্রিজ পিএলসি’।

সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্য মতে, কোম্পানির পরিচালনা পর্ষদ এ বিষয়ে শেয়ারহোল্ডারদের সম্মতি নিতে আগামী ২৭ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে। সেখানে বিষয়টি উপস্থাপন করা হবে। শেয়ারহোল্ডারদের সম্মতি এবং রেজিস্টার অব জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস (আরজেএসসি) এর অনুমতি সাপেক্ষে নাম পরিবর্তন হবে।

এর আগে কোম্পানিটি একই উদ্যোক্তাদের মালিকানাধীন অপর কোম্পানি সামিন ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ অ্যান্ড টেক্সটাইল মিলসের সঙ্গে একীভূত করার সিদ্ধান্ত নিয়েছে। বিষয়টিতে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) অনুমোদনও দিয়েছে।




ডাচ্-বাংলা ব্যাংকের নাম পরিবর্তনের অনুমতি ডিএসইর

পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ কোম্পানিটির নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে। ব্যাংকটি দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) কাছে নাম পরিবর্তনের অনুমতি চায়। এরই ধরাবাহিকতায় সার্বিক দিক বিবেচনা করে ব্যাংকটির নাম পরিবর্তন করার অনুমতি দিয়েছে ডিএসই কর্তৃপক্ষ।

সোমবার (২৭ নভেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, কোম্পানিটির নাম ‘ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড’ এর পরিবর্তে ‘ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি’ রাখার প্রস্তাব অনুমোদন করেছে ডিএসই। সোমবার (২৭ নভেম্বর) থেকে কোম্পানির নতুন নাম কার্যকর হবে।

নাম পরিবর্তন ছাড়া অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে ডাচ্-বাংলা ব্যাংক।




ন্যাশনাল হাউজিংয়ের নাম পরিবর্তনের অনুমতি

পুঁজিবাজারে আর্থিক খাতে তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদ কোম্পানির নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে। এরই ধারাবাহিকতায় কোম্পানিটি দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) কাছে নাম পরিবর্তনের অনুমতি চেয়েছে।

এরই ধারাবাহিকতায় সার্বিক দিক বিবেচনা করে কোম্পানির নাম পরিবর্তন করার অনুমতি দিয়েছে ডিএসই কর্তৃপক্ষ।

রোববার (২৬ নভেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানির নাম ‘ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড’ এর পরিবর্তে ‘ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স পিএলসি’ রাখার প্রস্তাব অনুমোদন করেছে সিএসই। বুধবার (২৬ নভেম্বর) থেকে কোম্পানির নতুন নাম কার্যকর হবে।

নাম পরিবর্তন ছাড়া অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কোম্পানিটি।




এনার্জি প্যাক ও এনআরবিসি ব্যাংকের নাম পরিবর্তনের অনুমতি

পুঁজিবাজারে জ্বালানি ও বিদ্যুৎ খাতে তালিকাভুক্ত কোম্পানি এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড এবং এনআরবিসি ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ তাদের নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে। আর এ অনুমোদনের জন্য কোম্পানি দুইটি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) কাছে আবেদন জানিয়েছে। এরই ধরাবাহিকতায় সার্বিক দিক বিবেচনা করে ডিএসই কোম্পনিটির নাম পরিবর্তন প্রস্তাব অনুমোদন করেছে।

সোমবার (২৫ সেপ্টেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, এখন থেকে ‘এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড’ এর পরিবর্তে ‘এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন পিএলসি’ হবে। ২৬ সেপ্টেম্বর থেকে কোম্পানিটি এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন পিএলসি নামে পুঁজিবাজারে লেনদেন করবে। এছাড়া, কোম্পানিটির অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।

এদিকে ‘এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড’-এর পরিবর্তে ‘ এনআরবি কমার্শিয়াল ব্যাংক পিএলসি’ হবে। ২৬ সেপ্টেম্বর থেকে কোম্পানিটি এনআরবি কমার্শিয়াল ব্যাংক পিএলসি নামে পুঁজিবাজারে লেনদেন করবে। এছাড়া, কোম্পানিটির অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।




এনআরবি কমার্শিয়াল ব্যাংকের নাম পরিবর্তন

এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের নাম পরিবর্তন করা হয়েছে। এখন ব্যাংকটির নাম ‘এনআরবিসি ব্যাংক পিএলসি.’।

এ নিয়ে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) একটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, কোম্পানি আইনের ১৯৯৪ এর ১১ক (ক) ধারার বিধান অনুযায়ী ১৭ সেপ্টেম্বর ২০২৩ থেকে তফসিলি ব্যাংকগুলোর তালিকায় এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের নাম ‘ এনআরবিসি ব্যাংক পিএলসি.’ হিসেবে পরিবর্তন করা হয়েছে।

নাম পরিবর্তন করে সংশোধিত লাইসেন্স ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তমালের কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক। ১৯ সেপ্টেম্বর লাইসেন্সটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক গোলাম আউলিয়ার কাছে হস্তান্তর করেন চেয়ারম্যান।

এসময় ব্যাংকের পরিচালক এ এম সাইদুর রহমান, লকিয়ত উল্ল্যাহ ও কোম্পানি সচিব মোহাম্মদ আহসান হাবিব উপস্থিত ছিলেন।

বিআরপিডি থেকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, ‘আপনাদের আবেদনের প্রক্ষিতে নাম সংশোধন করে এনআরবিসি ব্যাংক পিএলসি. করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ২০১৩ সালের প্রদত্ত লাইসেন্সটি বাতিল করে নতুন সংশোধিত লাইসেন্স প্রদান করা হলো।’

উল্লেখ্য, ২০১৩ সালে প্রতিষ্ঠিত এনআরবিসি ব্যাংক পিএলসি. ১০৩টি শাখাসহ দেশের প্রায় দেড় হাজারের বেশি সেবাকেন্দ্রের মাধ্যমে ব্যাংকিং সেবা দিয়ে আসছে।




মার্কেন্টাইল ব্যাংকের নাম পরিবর্তন

পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ কোম্পানিটির নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে। এরই ধরাবাহিকতায় ব্যাংকটি দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) কাছে নাম পরিবর্তনের অনুমতি চায়। তারই আলোকে সার্বিক দিক বিবেচনা করে দিয়েছে ব্যাংকটির নাম পরিবর্তন করার অনুমতি দিয়েছে ডিএসই কর্তৃপক্ষ।

ডিএসই সূত্রে এ তথ্য জান গেছে।

তথ্য মতে, কোম্পানিটির নাম ‘মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের’ পরিবর্তে ‘মার্কেন্টাইল ব্যাংক পিএলসি’ রাখার প্রস্তাব অনুমোদন করেছে ডিএসই। সোমবার (১১ সেপ্টেম্বর) থেকে কোম্পানির নতুন নাম কার্যকর হবে।

নাম পরিবর্তন ছাড়া অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে মার্কেন্টাইল ব্যাংক।