অর্ধবার্ষিকে ৩ কোম্পানির লোকসান বেড়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩টি কোম্পানির পরিচালনা পর্ষদ চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিক (অক্টোবর-ডিসেম্বর, ২০২৩) ও অর্ধবার্ষিকের (জুলাই-ডিসেম্বর, ২০২২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী আলোচ্য প্রান্তিকে কোম্পানিগুলোর শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) বেড়েছে।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- গোল্ডেন হার্ভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ, গ্লোবাল হেভি কেমিক্যাল ও সাভার রিফ্র্যাক্টরিজ।

গোল্ডেন হার্ভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ: কোম্পানিটির চলতি হিসাব বছরের অর্ধবার্ষিক প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ০.১৩ টাকা। আগের বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ছিল ০.০৪ টাকা। এ হিসাবে আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির লোকসান বেড়েছে ০.০৯ টাকা।

গ্লোবাল হেভি কেমিক্যাল: কোম্পানিটির চলতি হিসাব বছরের অর্ধবার্ষিক প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৪ টাকা। আগের বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ছিল ০.৯০ টাকা। এ হিসাবে আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির লোকসান বেড়েছে ৩.৮৭ টাকা।

সাভার রিফ্র্যাক্টরিজ: কোম্পানিটির চলতি হিসাব বছরের অর্ধবার্ষিক প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩.০১ টাকা। আগের বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ছিল ১.৬০ টাকা। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির লোকসান বেড়েছে ২.৪১ টাকা।




এপেক্স স্পিনিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (জুলাই’২৩-ডিসেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২ পয়সা। গত বছর একই সময়ে ১ টাকা ১০ পয়সা আয় হয়েছিল।

হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই,২৩-ডিসেম্বর,২৩) প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৯১ পয়সা। গত বছরের একই সময়ে আয় ছিলো ১ টাকা ৭২ পয়সা।

গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৬২ টাকা। ফেব্রুয়ারি




এপেক্স স্পিনিংয়ের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত পুঁজিবাজারে তালিকাভুক্ত পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লিমিটেড। আগামী আগামী ২৫ জানুয়ারি দুপুর ২টা ৪৫ মিনিটে কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর,২০২৩ তারিখে সমাপ্ত সময়ে দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।




মিরাকল ইন্ডাস্ট্রিজের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড গত ৩১ ডিসেম্বর,২০২৩ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২৩-ডিসেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

বুধবার (১৭ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচ্য প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩৮ পয়সা।

গত ৩১ ডিসেম্বর,২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৬ টাকা ২৯ পয়সা।




সিটি ব্যাংকের শেয়ার প্রতি আয় বেড়েছে

সিটি ব্যাংক তাদের ২০২৩ সালের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।মঙ্গলবার (১ আগস্ট) ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে বিনিয়োগকারী, শেয়ার বিশ্লেষক এবং গণমাধ্যমের কাছে ব্যাংকের আর্থিক প্রতিবেদন সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হয়। অনুষ্ঠানটি বিশ্বজুড়ে ওয়েবে সরাসরি সম্প্রচার করা হয়।

এ বছরের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত সিটি ব্যাংকের কনসোলিডেটেড শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১.৯৭ টাকা, যা ২০২২ সালের একই মেয়াদে ছিল ১.৮১ টাকা।

প্রতিবেদন অনুযায়ী, এই বছরের প্রথম ছয় মাসে ব্যাংকটির কনসোলিডেটেড কর পরবর্তী মুনাফা (প্রফিট আফটার ট্যাক্স) দাঁড়িয়েছে ২৩৬.৯৪ কোটি টাকা, যা গত বছরের একই সময়ে ছিল ২১৭.২২ কোটি টাকা।

আর্থিক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন ব্যাংকের সাম্প্রতিক কৌশলগত অবস্থান এবং ভবিষ্যত পরিকল্পনার কথা জানান। অনুষ্ঠানে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিএফও মো. মাহবুবুর রহমান আর্থিক প্রতিবেদনের নানাদিক বিস্তারিতভাবে বর্ণনা করেন।

অনুষ্ঠানের শেষ পর্বে অংশগ্রহণকারীরা নানাবিধ প্রশ্ন ঊত্থাপন করেন এবং ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার শেখ মোহাম্মদ মারুফ সে সকল প্রশ্নের যথাযথ উত্তর প্রদান করেন।




গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক আর্থিক প্রতিবেদন প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স লিমিটেড দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৩-জুন’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ১৪ পয়সা। গত বছর একই সময়ে ২ টাকা ৬ পয়সা আয় হয়েছিল।

অর্থবছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে বা ৬ মাসে (জানুয়ারি’২৩-জুন,২৩) কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৮৮ পয়সা। গত বছরের একই সময়ে তা ছিল ৩ টাকা ৮৪ পয়সা।

গত ৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৬৯ টাকা ৯০ পয়সা।

 




ইউনাইটেড ইন্স্যুরেন্সের মুনাফা কমেছে

পুঁজিবাজারে বীমা খাতে তালিকাভুক্ত কোম্পানি ইউনাইটেড ইস্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিক (এপ্রিল-জুন, ২০২৩) ও অর্ধবার্ষিক (জানুয়ারি-জুন, ২০২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী আলোচ্য হিসাব বছরের অর্ধবার্ষিকে কোম্পানিটির মুনাফা কমেছে ১৩.৪৪ শতাংশ।

রোববার (২৩ জুলাই) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্য মতে, কোম্পানিটি চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৮১ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ০.৮৮ টাকা। সে হিসেবে আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির ইপিএস কমেছে ০.০৭ টাকা বা ৭.৯৫ শতাংশ।

এদিকে, কোম্পানিটির চলতি হিসাব বছরের অর্ধবার্ষিক প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.০৩ টাকা। আগের হিসাব বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ১.১৯ টাকা। সে হিসেবে এ সময়ের ব্যবধানে আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির ইপিএস কমেছে ০.১৬ টাকা বা ১৩.৪৪ শতাংশ।

২০২৩ সালের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩২.৬৯ টাকায়। আর শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ০.৮৯ টাকা।




আরএকে সিরামিকসের মুনাফা কমেছে ৩৩.৬৬ শতাংশ

পুঁজিবাজারে সিরামিক খাতে তালিকাভুক্ত কোম্পানি আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেডের পরিচালনা পর্ষদ চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিক (এপ্রিল-জুন, ২০২৩) ও অর্ধবার্ষিক (জানুয়ারি-জুন, ২০২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী আলোচ্য হিসাব বছরের অর্ধবার্ষিকে কোম্পানিটির মুনাফা কমেছে ৩৩.৬৬ শতাংশ।

বুধবার (১৯ জুলাই) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্য মতে, কোম্পানিটি চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৩০ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ০.৪৪ টাকা। সে হিসেবে আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির ইপিএস কমেছে ০.১৪ টাকা বা ৩১.৮২ শতাংশ।

এদিকে কোম্পানিটির চলতি হিসাব বছরের অর্ধবার্ষিক প্রান্তিকে সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৬৭ টাকা। আগের হিসাব বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ১.০১ টাকা। সে হিসেবে এ সময়ের ব্যবধানে আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির ইপিএস বেড়েছে ০.৩৪ টাকা বা ৩৩.৬৬ শতাংশ।

২০২৩ সালের ৩০ জুন কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭.৫১ টাকায়। আর ঋণাত্মক শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে (০.০৮) টাকা।




মুনাফা বেড়েছে ক্রিস্টাল ইন্স্যুরেন্সের

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি ক্রিস্টাল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিকেও মুনাফা বেড়েছে। কোম্পানির দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে।

বুধবার (১৯ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্যমতে, ২০২০ সালে তালিকাভুক্ত বীমা কোম্পানিটির চলতি বছরের এপ্রিল থেকে জুন দ্বিতীয় প্রান্তিকে সমন্বিত শেয়ার প্রতি আয় বা মুনাফা (ইপিএস) হয়েছে ৮৮ পয়সা। এর আগের বছর শেয়ার প্রতি আয় বা ইপিএস ছিল ৬৫ পয়সা। ২০২২ সালের এপ্রিল থেকে জুন সময়ের তুলনায় মুনাফা বেড়েছে শেয়ার প্রতি ২৩ পয়সা।

শুধু দ্বিতীয় প্রান্তিকেই নয়, চলতি বছরের প্রথম দুই প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় দাঁড়িয়েছে ১ টাকা ৭৮ পয়সা। যা ২০২২ সালের জানুয়ারি থেকে জুন সময়ে ছিল ১ টাকা ৩০ পয়সা। অর্থাৎ ২০২২ সালের তুলনায় ২০২৩ সালের অর্ধবার্ষিকীতেও ৪৮ পয়সা করে মুনাফা বেড়েছে।

মুনাফা বৃদ্ধির প্রান্তিকে ৩০ জুন ২০২৩ সময়ে কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৪ টাকা ৯২ পয়সা। যা ২০২২ সালের ৩১ ডিসেম্বর সময়ে ছিল ২৪ টাকা ৩১ পয়সা। অর্থাৎ সম্পদ মূল্যের পরিমাণও বেড়েছে।

কোম্পানির বর্তমান শেয়ার সংখ্যা ৪ কোটি। এই শেয়ারহোল্ডারদের সর্বশেষ ২০২২ সালে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ। মঙ্গলবার সর্বশেষ শেয়ারটি লেনদেন হয়েছে ৪৪ টাকা ৪০ পয়সায়।




গ্রামীণফোনের মুনাফা বেড়েছে

পুঁজিবাজারে টেলিযোগাযোগ খাতে তালিকাভুক্ত কোম্পানি গ্রামীণফোনের পরিচালনা পর্ষদ চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিক (এপ্রিল-জুন, ২০২৩) ও অর্ধবার্ষিক (জানুয়ারি-জুন, ২০২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী অর্ধবার্ষিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে ১৪.০৪ শতাংশ।

মঙ্গলবার (১৮ জুলাই) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, অর্ধবার্ষিক বা ছয় মাসে গ্রামীণফোনের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১৪.৬২ টাকা। আগের বছর একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ১২.৮২ টাকা। সেহিসেবে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ১.৮০ টাকা বা ১৪.০৪ শতাংশ বেড়েছে।

এদিকে দ্বিতীয় প্রন্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৮.৮৪ টাকা। আগের বছর একই সময়ে কোম্পানিটির মুনাফা ছিল ৬.৮২ টাকা। সে হিসাবে কোম্পানিটির মুনাফা ২.০২ টাকা বা ২৯.৬২ শতাংশ বেড়েছে।

২০২৩ সালের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৯.৩৪ টাকায়। আর কোম্পানিটির শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ২০.১৫ টাকা।




 প্রাইম ব্যাংকের মুনাফা বেড়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি প্রাইম ব্যাংক লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকে মুনাফা বেড়েছে। চলতি বছরের এপ্রিল থেকে জুন সময়ে ব্যাংকটির শেয়ার প্রতি আয় বা মুনাফা বেড়েছে ৩৬ পয়সা।

সোমবার (১৭ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্যমতে, অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে বলা হয়েছে- চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে ব্যাংকটির সমন্বিত কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১১৪ কোটি ৩৬ লাখ ৬ হাজার ৩১১ টাকা। তাতে কোম্পানির শেয়ার প্রতি আয় বা ইপিএস দাঁড়িয়েছে ১ টাকা ০১ পয়সা।

আগের ২০২২ সালের একই সময়ে যা ছিল ৬৫ পয়সা। সেবছর কর পরবর্তী ব্যাংকটির মুনাফা হয়েছিল ৭৩ কোটি ৫৯ লাখ ৮৪ হাজার ২৬০ টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে ব্যাংকটির সমন্বিত নিট মুনাফা বেড়েছে ৪০ কোটি ৭৬ লাখ টাকা। অর্থাৎ শেয়ার প্রতি মুনাফা বেড়েছে ৩৬ পয়সা করে।

আর চলতি বছরের দুই প্রান্তিক মিলে সমন্বিতভাবে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৯৩ পয়সা। এর আগের বছরের একই সময়ে শেয়ার প্রতি আয় বা ইপিএস ছিল ১ টাকা ৫৯ পয়সা।

২০২২ সালের তুলনায় ২০২৩ সালের প্রথমার্ধে ব্যাংকটির সমন্বিত নিট শেয়ার প্রতি আয় বেড়েছে ৩৪ পয়সা।

৩০ জুন, ২০২৩ সালে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৮ টাকা ৫৬ পয়সা। যা ২০২২ সালের একই সময়ে ছিল ২৬ টাকা ১৯পয়সা।

২৩ বছর আগের অর্থাৎ ২০০০ সালে তালিকাভুক্ত ব্যাংকটির বর্তমান শেয়ার সংখ্যা ১১৩ কোটি ২২ লাখ ৮৩ হাজার ৪৭৭টি। ব্যাংকটি শেয়ারহোল্ডারদের ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরের জন্য মোট সাড়ে ১৭ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। এর আগের বছরও শেয়ারহোল্ডারদের সাড়ে ১৭ শতাংশ নগদ এবং ২০২০ সালে ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল ব্যাংকটি।