তিতাস গ্যাসের বোর্ড সভা স্থগিত

পুঁজিবাজারে তালিকাভুক্ত তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্টিবিউশন কোম্পানি লিমিটেডের বোর্ড সভা স্থগিত করা হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির বোর্ড সভা আগামী ৬ মার্চ বিকাল ৭ টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে পরবর্তীতে বোর্ড সভার নতুন তারিখ জানানো হবে বলে জানিয়েছে কোম্পানিটি।

সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর,২০২৪ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড করা হবে।




তিতাসের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২৪ অক্টোবর সন্ধ্যা ৭টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আলোচিত সভায় ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। একই সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ প্রদান সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।




তিতাস গ্যাসের সম্পদ বেড়েছে ৫০ গুণের বেশি

শেয়ারবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রায়াত্ব প্রতিষ্ঠান তিতাস গ্যাসের জমি পূণ:মূল্যায়নে সম্পদ মূল্য বেড়েছে ৩ হাজার ৯০৪ কোটি ২৫ লাখ টাকা বা ৫০ শতাংশের বেশি । ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিটির জমির ক্রয়মূল্য ছিল ৯৫ কোটি ৮৪ লাখ টাকা। যা পূণ:মূল্যায়নের মাধ্যমে বাজার দর পাওয়া গেছে ৪ হাজার ৮৬২ কোটি ৬১ লাখ টাকা। অর্থাৎ কোম্পানিটির ওই জমি ক্রয়মূল্য থেকে ৩ হাজার ৯০৪ কোটি ২৫ লাখ টাকা বেশি।

এই পূণ:মূল্যায়নে নিরীক্ষক হিসেবে কাজ করেছে একনবিন চার্টাড অ্যাকাউন্টেন্ট এবং জেডএ ক্যাপিটাল অ্যাডভাইজরি।