ডিজিটাল ব্যাংকে বিনিয়োগ করবে ঢাকা ব্যাংক

পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত ঢাকা ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ ডিজিটাল ব্যাংকের জন্য বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। কয়েকটি কোম্পানি মিলে গঠিত একটি কনসোর্টিয়ামের মাধ্যমে এই ব্যাংকের লাইসেন্সের জন্য আবেদন করা হবে। ঢাকা ব্যাংকের পরিচালনা পর্ষদ ওই কনসোর্টিয়ামে যোগ দেওয়া ও প্রস্তাবিত ব্যাংকে স্পন্সর শেয়ারহোল্ডার হিসেবে থাকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে বুধবার (১৬ আগস্ট) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদ রেজ্যুলেশন বাই সার্কুলেশনের মাধ্যমে এই সিদ্ধান্ত নিয়েছে।

তথ্য মতে, প্রস্তাবিত ব্যাংকের নাম হবে সঞ্চয় ডিজিটাল ব্যাংক পিএলসি। এর স্পন্সর বা উদ্যোক্তাদের মধ্যে আরও রয়েছে- সিটি ব্যাংক লিমিটেড, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড, ইস্টার্ণ ব্যাংক লিমিটেড, ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক (এনসিসি ব্যাংক) লিমিটেড, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) লিমিটেড, মিডল্যান্ড ব্যাংক লিমিটেড, ট্রাস্ট ব্যাংক লিমিটেড, ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড (ডিবিবিএল), প্রাইম ব্যাংক লিমিটেড ও এনআরবিসি ব্যাংক লিমিটেড।

এর পরিশোধিত মূলধন থাকবে ১২৫ কোটি টাকা। এতে ঢাকা ব্যাংক লিমিটেড পরিশোধিত মূলধনের ১০ শতাংশ তথা ১২ কোটি ৫০ লাখ টাকা যোগান দেবে। নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে আলোচিত সিদ্ধান্ত কার্যকর হবে।




সিএসই- ৩০ ইনডেক্স সমন্বয়

দেশের চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) তালিকাভুক্ত কোম্পানিগুলোর পারফরমেন্স পর্যালোচনার ভিত্তিতে সিএসই-৩০ ইনডেক্স সমন্বয় করা হয়েছে। এ ইনডেক্সে নতুন করে ১৪টি কোম্পানিকে যুক্ত করা হয়েছে। আর পূর্বের ১৪টি কোম্পানিকে বাদ দেওয়া হয়েছে। এ ইনডেক্স আগামী ২৭ জুলাই থেকে কার্যকর হবে।

সিএসই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তথ্য মতে, সিএসই-৩০ ইনডেক্সে নতুন করে যুক্ত কোম্পানিগুলো হলো- এপেক্স ফুডস লিমিটেড, এপেক্স ফুটওয়ার লিমিটেড, এশিয়া ইন্সুরেন্স লিমিটেড, বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড, ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লি, এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেড, গ্লোবাল ইসলামি ব্যাংক পিএলসি, জিপিএইচ ইস্পাত লিমিটেড, ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেড, লাফাজ হোলসিম বাংলাদেশ লিমিটেড, ন্যাশনাল হাউজিং ফাইনান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, সামিট এলিয়েন্স পোর্ট লিমিটেড, ইউনিয়ন ব্যাংক লিমিটেড এবং ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেড ।

সিএসই-৩০ ইনডেক্স থেকে বাদ যাওয়া কোম্পানিগুলো হলো- বাংলাদেশ স্টিল রিরোলিং মিলস লিমিটেড, এসআরএম স্টিল স্লিমিটেড, ডেল্টা ব্র্যাক হাউজিং, ঢাকা ব্যাংক লিমিটেড, ডোরিন পাওয়ার জেনারেশনস অ্যান্ড সিস্টেমস লিমিটেড, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, আইডিএলসি ফাইনান্স লিমিটেড, যমুনা ব্যাংক লিমিটেড, মতিন স্পিনিং মিলস পিএলসি, এনসিসি ব্যাংক লিমিটেড, প্রাইম ব্যাংক লিমিটেড, শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড, স্কয়ার টেক্সটাইলস পিএলসি এবং সামিট পাওয়ার লিমিটেড।

সিএসই-৩০ ইনডেক্স-এ অর্ন্তভুক্ত কোম্পানিগুলোর মূলধন তালিকাভুক্ত কোম্পানিগুলোর মূলধনের শতকরা প্রায় ২৫.৮৮ শতাংশ এবং ফ্রি-ফ্লোট বাজার মূলধনসহ সকল নিবন্ধিত কোম্পানিগুলোর ফ্রি-ফ্লোট বাজার মূলধনের শতকরা প্রায় ৩৩.২১ শতাংশ।




ঢাকা ব্যাংকের মুনাফা ১৩.৭০ শতাংশ কমেছে 

পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি ঢাকা ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ, ২০২৩)

অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন

 

প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ৩০.১৯ শতাংশ কমেছে।

রোববার (১৪ মে) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, ঢাকা ব্যাংক লিমিটেডের চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৬৩ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ০.৭৩ টাকা। সে হিসেবে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা কমেছে ০.১০ টাকা বা ১৩.৭০ শতাংশ।

এদিকে, প্রথম প্রান্তিকের সমন্বিত শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৮.২১ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো ঋণাত্মক ছিল (৪.৩৬) টাকা।

এ সময়ে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৩.২৯ টাকা।