প্রথম প্রান্তিকে ঢাকা ডাইংয়ের লোকসান বেড়েছে ২৪৩.১৮ শতাংশ

পুঁজিবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি ঢাকা ডাইং অ্যান্ড ম্যানুফেকচারিং লিমিটেডের পরিচালনা পর্ষদ চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর, ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) বেড়েছে ২৪৩.১৮ শতাংশ।

সোমবার (৮ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে রবিবার (৭ ডিসেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

তথ্য মতে, ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে (১.৫১) টাকা। আগের বছর একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি লোকসান ছিল (০.৪৪) টাকা। ফলে আলোচ্য প্রান্তিকে কোম্পানিটি শেয়ারপ্রতি লোকসান বেড়েছে ১.০৭ টাকা ২৪৩.১৮ শতাংশ।

আলোচ্য সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ০.০৬ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো ছিল ০.৪০ টাকা।

২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সমরেয় কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৪.২৩ টাকা।




ঢাকা ডাইংয়ের লভ্যাংশ ঘোষণা প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ঢাকা ডাইং অ্যান্ড ম্যানুফেকচারিং কোম্পানি লিমিটেড গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ সংক্রান্ত ঘোষণা প্রকাশ করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারকে কোন লভ্যাংশ দেবে না।

বুধবার (১১ ডিসেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২ টাকা ৫৮ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ৫৮ পয়সা লোকসান হয়েছিল।

আগামী ৩০ জানুয়ারি কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ০৭ জানুয়ারি।




ঢাকা ডাইংয়ের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি দ্য ঢাকা ডাইং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ১১ ডিসেম্বর বিকাল ০৩ টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আলোচিত সভায় ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। সভা শেষে লভ্যাংশের ঘোষণা আসতে পারে।




উসমানিয়া গ্লাস ও ফ্যামিলি টেক্সের কারখানা বন্ধ 

শুধু উৎপাদনই নয়, কারখানাও বন্ধ করে দিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি লিমিটেড ও ফ্যামিলি টেক্স বাংলাদেশ। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিদর্শক দল সরেজমিনে গিয়ে কোম্পানি দুটির কার্যক্রম বন্ধ পেয়েছে।

বুধবার (২৭ সেপ্টেম্বর) ডিএসইতে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

ডিএসই জানিয়েছে, ২৬ সেপ্টেম্বর প্রতিষ্ঠানটির পরিদর্শক দল উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরির বর্তমান কার্যক্রম দেখার জন্য যায়। গিয়ে দেখে কোম্পানিটির কার্যক্রম বন্ধ।

ঠিক একই দৃশ্য দেখেছে ডিএসইর আরেক পরিদর্শক দল। এ দলটি আজ ২৭ সেপ্টেম্বর ফ্যামিলি টেক্সের বর্তমান কার্যক্রম দেখার জন্য কোম্পানির কারখানায় যায়, গিয়ে দেখে কোম্পানিটির কার্যক্রম বন্ধ।

উল্লেখ্য, পুঁজিবাজারের বেঁধে দেওয়া নিয়ম প্রতিপালন, কারসাজি, উৎপাদনসহ বিভিন্ন কার্যক্রম খতিয়ে দেখতে তালিকাভুক্ত ১৪ কোম্পানি পরিদর্শনের সিদ্ধান্ত নেয় ডিএসই। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ডিএসইর এ সিদ্ধান্তে অনুমোদন দেয়।

এরপর ডিএসইর পরিদর্শক দল নর্দার্ন জুট ম্যানুফ্যাকচারিং কোম্পানি, দুলামিয়া কটন এবং রিজেন্ট টেক্সটাইলের বর্তমান উৎপাদন অবস্থা দেখতে কারখানা পরিদর্শনে যায়। পরিদর্শনে এ তিন কোম্পানির কারখানা বন্ধ পায় ডিএসই। তারপর গতকাল ও আজকে দুটি কোম্পানিতে গিয়ে কারখানা বন্ধ পেয়েছে। এ নিয়ে শব্দটি কোম্পানির মধ্যে পাঁচটি কোম্পানির উৎপাদন ও কারখানা বন্ধ পেল ডিএসই।

ডিএসই পরিদর্শনের অনুমতি পাওয়া অন্য কোম্পানিগুলো হলো– ফরচুন সুজ, ন্যাশনাল ফিড মিলস, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, সিভিও পেট্রোকেমিক্যাল, ফ্যামিলি টেক্সটাইল, কেয়া কসমেটিকস, খান ব্রাদার পিপি, ঢাকা ডাইং, জাহিন স্পিনিং এবং জাহিন টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।




ঢাকা ডাইংয়ের গ্যাস সংযোগ বন্ধ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ঢাকা ডাইং অ্যান্ড ম্যানুফেকচারিং কোম্পানির গ্যাস সংযোগ বন্ধ রয়েছে। বুধবার (৩০ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ কথা জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।

কোম্পানিটিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি তিতাস গ্যাস লিমিটেড গ্যাস সরবরাহ করে। কিন্তু তিতাস গ্যাস সাময়িকভাবে গত ২৬ জুলাই থেকে ঢাকা ডাইংকে গ্যাস সরবরাহ বন্ধ রেখেছে।

২০০৯ সালে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানিটির শেয়ারের সংখ্যা ৮ কোটি ৭১ লাখ ৫৩ হাজার ৪৫৩টি। কোম্পানির শেয়ারের বর্তমান মূল্য ১৩ টাকা ২০ পয়সা। কোম্পানিটি ২০২২ সালে শেয়ারহোল্ডারদের দশমিক ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।