ঢাকা ইন্স্যুরেন্স লিমিটেডের ক্রেডিট রেটিং নির্ণয়

পুঁজিবাজারে বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি ঢাকা ইন্স্যুরেন্স লিমিটেডের ক্রেডিট রেটিং নির্ণয় করে তা প্রকাশ করা হয়েছে। কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেড (এনসিআর)।

বুধবার (২১ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেডের রেটিং অনুযায়ী, কোম্পানিটির দীর্ঘ মেয়াদে ক্রেডিট রেটিং হয়েছে ‘এএ+’। আর স্বল্প মেয়াদে ক্রেডিট রেটিং হয়েছে ‘এসটি-১’।

কোম্পানিটির ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্যের ভিত্তিতে এ ক্রেডিট রেটিং নির্ণয় করা হয়েছে।




ঢাকা ইন্স্যুরেন্সের ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি ঢাকা ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ। ফলে প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ১ টাকা নগদ লভ্যাংশ পাবেন শেয়ারহোল্ডারা।

২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের (জানুয়ারি-ডিসেম্বর) আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য এই লভ্যাংশ ঘোষণা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩ জুন) ঢাকা স্টক একাসচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে বুধবার (২৮ মে) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

তথ্যমতে, ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৭ আগস্ট ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। লভ্যাংশ প্রদানে শেয়ারহোল্ডার নির্বাচনের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১০ জুলাই।

সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২.৪১ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ০.৮৪ টাকা।

২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৫.৬৫ টাকা।

এই করপোরেট ঘোষণার পরিপ্রেক্ষিতে এদিন কোম্পানিটির শেয়ারের লেনদেনের কোনো মূল্যসীমা থাকবে না।




ঢাকা ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ঢাকা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ৩১ মার্চ, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৪-মার্চ’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার (১৫ মে) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৭৫ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস হয়েছিল ৭৭ পয়সা।

গত ৩১ মার্চ ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৫ টাকা ৭১ পয়সা।




ঢাকা ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক আর্থিক প্রতিবেদন প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ঢাকা ইন্স্যুরেন্স লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২৩-সেপ্টেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

বুধবার (২৯ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

বছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছে ৪৮ পয়সা। আগের বছর একই সময় কোম্পানির আয় ছিল ৭০ পয়সা।

অন্যদিকে তিন প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির আয় হয়েছে ২ টাকা ০৪ পয়সা। গতবছর একই সময়ে ২ টাকা ১০ পয়সা আয় হয়েছিল।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৩ টাকা ৫৬ পয়সা (পুর্নমূল্যায়ন ছাড়া)।




ঢাকা ইন্স্যুরেন্সের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

পুঁজিবাজারের তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান ঢাকা ইন্স্যুরেন্স লিমিটেডের ২৩তম বার্ষিক সাধারণ সভা ভার্চুয়াল প্ল্যাটফর্মে আজ সোমবার (৩১ জুলাই) অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান হামিদা রহমান।

এসময় প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ফজলুর রহমান, ভাইস চেয়ারম্যান চম্পা রহমান, প্রাক্তন চেয়ারম্যান মোহাম্মদ ইসহাক, পরিচালক মোহাম্মদ মাসুম, মনোনীত পরিচালক বিশ্বজিৎ সাহা, প্রদীপ করণ, একেএম কামরুজ্জামান, এম মফিজুল ইসলাম, স্বতন্ত্র পরিচালক মুহাম্মদ আব্দুস সামাদসহ কোম্পানির ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাশিম এবং সাধারণ শেয়ারহোল্ডারগণ উপস্থিত ছিলেন। কোম্পানি সচিব মোহাম্মদ আহসানউল্লার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিনিয়োগকারীদের উত্থাপিত বিভিন্ন প্রশ্নের উত্তরের পাশাপাশি প্রতিষ্ঠানটির ব্যবসায়িক পরিস্থিতির বিবরণ দেন মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাশিম।

আলোচ্য বছরে কোম্পানির বার্ষিক প্রতিবেদনের উপর বিস্তারিত আলোচনায় দেখা যায়, প্রতিষ্ঠানটি গ্রস প্রিমিয়াম ২০২১ সালের তুলনায় ছয় কোটি ৯৬ লাখ টাকা বৃদ্ধি পেয়ে ২০২২ সালে ৫৫ কোটি ৫৯ লাখ টাকা হয়েছে। যা ২০২১ সালে ছিলো ৪৮ কোটি ৬৩ লাখ টাকা। এছাড়া অবলিখন মুনাফা ২০২২ সালে হয়েছে ১৩ কোটি ৪৩ লাখ হয়েছে যা ২০২১ সালে ছিল ১৩ কোটি ৭১ লাখ টাকা প্রায়। ২০২২ সালে কোম্পানির করপূর্ববর্তী মূনাফা হয়েছে ১৭ কোটি ৪৩ লাখ টাকা যা ২০২১ সালে ছিল ২০ কোটি ৮৩ লাখ টাকা। আলোচ্য বছর কোম্পানির সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ২৫৪ কোটি ৬৫ লাখ টাকা । যা ২০২১ সালে ছিলো ২৫৬ কোটি ১৬ লাখ টাকা।

বছর শেষে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা এবং শেয়ারপ্রতি সম্পদ (এনএভি) হয়েছে ২৩.৩৬ টাকা। আগের বছর ইপিএস ও এনএভি ছিল যথাক্রমে ৩.৬৪ টাকা এবং ২৩.১৪ টাকা। প্রতিষ্ঠানটির ব্যবসায়িক পর্যালোচনান্তে বিনিয়োগকারীদের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। যা সভায় উপস্থিত বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অন্যান্য কর্মসূচীর সাথে অনুমোদিত হয়।

 

 

 




ঢাকা ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে ২.৬৭ শতাংশ

পুঁজিবাজারের বীমা খাতে তালিকাভুক্ত কোম্পানি ঢাকা ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদ চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিক (জানুয়ারি-মার্চ, ২০২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ২.৬৭ শতাংশ।

রোববার (১৮ জুন) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে বৃহস্পতিবার (১৫ জুন) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

তথ্য মতে, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৭৭ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ০.৭৫ টাকা। সে হিসাবে আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ০.০২ টাকা বা ২.৬৭ শতাংশ।

এদিকে চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ০.৮২ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির এনওসিএফপিএস ছিল ০.৫৪ টাকা।

২০২৩ সালের ৩১ মার্চ পর্যন্ত সময়ে কোম্পানিটির পুর্নমূল্যায়িত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৪.৭৭ টাকায়।