ডেল্টা লাইফের  নগদ লভ্যাংশ  বিও হিসেবে প্রেরণ

পুঁজিবাজারে বীমা খাতে তালিকাভুক্ত ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের ঘোষিত নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের ব্যাংক হিসাবে প্রেরণ করা হয়েছে।

২০২৩ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের জন্য এ লভ্যাংশ প্রদান করেছে কোম্পানিটি।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ঘোষিত নগদ লভ্যাংশ বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠানো হয়েছে।

ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ২০২৩ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিল। এর পুরোটাই লগদ লভ্যাংশ। কোম্পানির বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদন করা হয়।




নতুন সিইও নিয়োগ দিয়েছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স

নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগ দিয়েছে পুঁজিবাজারে বীমা খাতে তালিকাভুক্ত কোম্পানি ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

মঙ্গলবার (১৩ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের নতুন সিইও হিসেবে নিয়োগ পেয়েছেন উত্তম কুমার সাধু, এফসিএমএ, এফসিএস।

তিনি গত ৩১ জুলাই থেকে কোম্পানিটির প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কাজে যোগদান করেছেন।

 

 




ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং নির্ণয়

পুঁজিবাজারে বিমা খাতে তালিকাভুক্ত ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ক্রেডিট রেটিং নির্ণয় করে তা প্রকাশ করা হয়েছে। কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)।

রোববার (৪ আগস্ট) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেডের রেটিং অনুযায়ী, কোম্পানিটির দীর্ঘ মেয়াদে ‘এএএ’ ক্রেডিট রেটিং পেয়েছে।

কোম্পানিটির ২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং প্রাসঙ্গিক অন্যান্য পরিমাণগত ও গুণগত তথ্যের ভিত্তিতে এ ক্রেডিট রেটিং নির্ণয় করা হয়েছে।




দুই কোম্পানির লেনদেন বন্ধ সোমবার

শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির শেয়ার লেনদেন আগামীকাল সোমবার (৮ জুলাই) বন্ধ থাকবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানি দুটি হলো- বিডি ফাইন্যান্স ও ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

রেকর্ড ডেট এর কারণে কোম্পানি দুটির শেয়ার লেনদেন সোমবার বন্ধ থাকবে।

রেকর্ড ডেটের পর ৯ জুলাই কোম্পানি দুটির শেয়ার লেনদেন যথারীতি শুরু হবে।




ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৩০ শতাংশ লভ্যাংশ দেবে। এর পুরোটাই নগদ লভ্যাংশ। অর্থাৎ কোম্পানিটির শেয়ারহোল্ডাররা ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের বিপরীতে ৩ টাকা করে লভ্যাংশ পাবেন।

মঙ্গলবার (১১ জুন) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

আগামী ৩১ জুলাই সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৮ জুলাই, সোমবার ।




ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। আগামী ১১ জুন বিকাল ৫টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আলোচিত সভায় ৩১ ডিসেম্বর,২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।




 ডেল্টা লাইফের  চেয়ারম্যান পুনর্নির্বাচিত হাফিজ আহমেদ মজুমদার

হাফিজ আহমেদ মজুমদার এমপি ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হয়েছেন।

সম্প্রতি পরিচালনা পর্ষদের ২৬০তম সভায় সর্বসম্মতিক্রমে তাকে চেয়ারম্যান পদে পুনর্নির্বাচিত করা হয়।

তিনি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, পূবালী ব্যাংক পিএলসির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি সিলেট-৫ আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

তিনি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য এবং গুলশান ক্লাব ও বাংলাদেশ হার্ট ফাউন্ডেশনেরও সদস্য। তিনি চার দশকেরও অধিক সময় ধরে বিভিন্ন ব্যবসায়িক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।

১৯৮৫ সালে ‘হাফিজ মজুমদার শিক্ষা কল্যাণ ট্রাস্ট’ গড়ে তোলেন, যার মাধ্যমে সিলেট শহরে নতুন নতুন স্কুল ও কলেজ গড়ে উঠেছে। শিক্ষা খাতের মানোন্নয়নেও বিশেষ ভূমিকা রেখে চলেছেন তিনি।




ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের এজিএম স্থগিত

পুঁজিবাজারে বীমা খাতে তালিকাভুক্ত কোম্পানি ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডে ৩৪তম, ৩৫তম এবং ৩৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) স্থগিত করা হয়েছে।

ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, গত রোববার (১০ ডিসেম্বর) কোম্পানির এজিএম অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু আদালতের নির্দেশে এজিএম স্থগিত করা হয়েছে। এর আগে গত ৭ ডিসেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কোম্পানিটির এজিএম স্থগিত করার নির্দেশ দিয়েছে।

এজিএমের নতুন তারিখ পরবর্তী নোটিশের মাধ্যমে জানানো হবে বলে জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।




বড় দরপতন শেয়ারবাজারে

সপ্তাহের প্রথম কার্যদিবসে বড় দরপতন হয়েছে শেয়ারবাজারে। প্রধান শেয়ারবাজার ডিএসইতে গতকাল রোববার ৩১০ কোম্পানির শেয়ার কেনাবেচা হয়েছে। এর মধ্যে মাত্র ১২টির দর বেড়েছে। দর হারিয়েছে ১৪৮টি এবং বাকি ১৫০টির দর অপরিবর্তিত ছিল। ক্রেতার অভাবে ৮২ কোম্পানির কোনো শেয়ারের কেনাবেচাই হয়নি।

এ দরপতনে আরও ১০ কোম্পানির শেয়ার দর হারিয়ে ফ্লোর প্রাইসে নেমেছে। এতে ফ্লোর প্রাইসে পড়ে থাকা শেয়ার বেড়ে ২৪০টিতে উন্নীত হয়েছে। যে ১০ শেয়ার ফ্লোর প্রাইসে নেমেছে সেগুলো হলো– পূবালী ব্যাংক, ইউনিয়ন ক্যাপিটাল, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, বিডি ওয়েল্ডিং, সিলকো ফার্মা, দেশ গার্মেন্টস, মেট্রো স্পিনিং, মেঘনা কনডেন্সন্ড মিল্ক, নর্দার্ন জুট এবং উসমানিয়া গ্লাস।

এমন দরপতনের পেছনে প্রভাবশালী রাষ্ট্র যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা কার্যকরের প্রভাব থাকতে পারে বলে মনে করছেন শেয়ারবাজার সংশ্লিষ্টদের অনেকে। বিভিন্ন ব্রোকারেজ হাউস কর্মকর্তারা বলেন, এ খবরের প্রভাবে বাজার কী ধরনের আচরণ করে, তা দেখতে অনেকে লেনদেন পর্যবেক্ষণ করছিলেন। এতে ক্রয় চাপের তুলনায় বিক্রি চাপ বেড়ে যায় এবং দরপতন শুরু হয়। পরে আতঙ্কে আরও বিক্রি বাড়লে ত্বরান্বিত হয় দরপতন। অধিকাংশ শেয়ারের দরপতনে ডিএসইএক্স সূচক ২৮ পয়েন্ট হারিয়ে ৬২৮০ পয়েন্টে নেমেছে, গত ১৬ আগস্টের পর যা একদিনে সর্বোচ্চ পতন।

পর্যালোচনায় দেখা গেছে, ফ্লোর প্রাইসের ওপরে থাকা সব খাতের অধিকাংশ শেয়ার দর হারিয়েছে। গত কিছুদিন ধরে বাড়তে থাকা বীমা খাতেও বড় দরপতন হয়েছে। এদিন তালিকাভুক্ত ৫৭ বীমা কোম্পানির মধ্যে ৫৫টির কেনাবেচা হয়েছে, যার ৪৬টিই দর হারিয়েছে। এ খাতের ৫ শেয়ারের দর বৃদ্ধির পরও সার্বিক হিসাবে বীমা খাতের প্রায় আড়াই শতাংশ দরপতন হয়েছে। দরপতনের কারণে ক্রেতাদের আগ্রহ কম থাকায় লেনদেনেও বড় হয়েছে। ডিএসইতে গতকাল ৫০০ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে, যা গত বৃহস্পতিবারের তুলনায় প্রায় ২৩৫ কোটি টাকা কম। সর্বাধিক প্রায় ১০৮ কোটি টাকার লেনদেন কমেছে বীমা খাতে। লেনদেন নেমেছে ২০০ কোটি টাকার নিচে।

দিনব্যাপী দরপতনের মধ্যেও ইউনিয়ন ইন্স্যুরেন্স নামক কোম্পানির শেয়ার দিনের সার্কিট ব্রেকার নির্ধারিত সর্বোচ্চ দরে কেনাবেচা হয়েছে। এ ছাড়া প্যারামাউন্ট এবং কর্ণফুলী ইন্স্যুরেন্সের দর যথাক্রমে সোয়া ৫ শতাংশ এবং প্রায় ৪ শতাংশ দর বেড়ে এর পরের অবস্থানে ছিল। বিপরীতে লভ্যাংশ ঘোষণার পর অগ্রণী ইন্স্যুরেন্স পৌনে ১২ শতাংশ দর হারিয়ে ছিল দরপতনের শীর্ষে।

যমুনা এডিবল ও এমারেল্ড অয়েলের চুক্তি

উত্তরবঙ্গের রাইস ব্র্যান তেল উৎপাদক যমুনা এডিবল অয়েলের আছে কারখানা, অভাব চলতি মূলধনের। কারখানাটি সচল করতে জাপান প্রবাসী মিয়া মামুনের কোম্পানি মিনৌরি জোগান দেবে চলতি মূলধনের। উৎপাদিত তেল বিপণন করবে তালিকাভুক্ত কোম্পানি এমারেল্ড অয়েল। এভাবে উৎপাদন করতে ত্রিপক্ষীয় চুক্তি করেছে এ তিন কোম্পানি। গতকাল রাজধানীর একটি হোটেলে এ চুক্তি হয়।

চুক্তিতে স্বাক্ষর করেন এমারেল্ডের এমডি আফজাল হোসেন, মিনৌরির মিয়া মামুন এবং যমুনা এডিবল অয়েলের এমডি লুৎফর রহমান।

সংশ্লিষ্টরা জানান, যমুনা এডিবলের উৎপাদন ক্ষমতা ৬২০ টন। অন্যদিকে এমারেল্ডের ৩০০ টন। যমুনা এডিবলের উৎপাদিত তেল বিপণন থেকে প্রাপ্ত মুনাফা তিন কোম্পানি ভাগাভাগি করবে। এমারেল্ড অয়েলের ব্যবস্থাপনা পরিচালক আফজাল হোসেন বলেন, এ চুক্তির ফলে তাঁর কোম্পানির ব্যবসা বাড়বে এবং টার্নওভার হাজার কোটি টাকায় পৌঁছাবে। এর মাধ্যমে শুধু এমারেল্ড অয়েলের বছরে ৩০ কোটি টাকার বেশি মুনাফা হতে পারে।




ডেল্টা লাইফের পর্ষদ সভার তারিখ ঘোষণা 

পুঁজিবাজারে বীমা খাতে তালিকাভুক্ত কোম্পানি ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির পর্ষদ সভা ১১ এপ্রিল বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (৪ এপ্রিল) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্য মতে, সভায় সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর ২০১৯, ২০২০, ২০২১ সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা এই প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

ওই দিন বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করতে পারে কোম্পানিটির কর্তৃপক্ষ।