৩ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানি। কোম্পানিগুলো হলো- কে অ্যান্ড কিউ, মেঘনা পেট্রোলিয়াম এবং ফু-ওয়াং ফুডস। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

মেঘনা পেট্রোলিয়াম : কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরে আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১৭০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

ঘোষিত ডিভিডেন্ড অনুমোদনের জন্য আগামী ১ ফেব্রুয়ারি কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৫ ডিসেম্বর।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫০ টাকা ১১ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২৩৪ টাকা ১২ পয়সা।

কে অ্যান্ড কিউ : কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ৩ শতাংশ ক্যাশ এবং ২ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে।

ঘোষিত ডিভিডেন্ড অনুমোদনের জন্য আগামী ২২ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম)অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৫ ডিসেম্বর।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৭ পয়সা। আগের বছরের একই সমযে ইপিএস ছিল ৩২ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৯৬ টাকা ১৭ পয়সা। আগের বছর একই সময়ে এনএভিপিএস ছিল ৭৬ টাকা ১৩ পয়সা।

ফু-ওয়াং ফুডস : কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদেরকে ডিভিডেন্ড না দেওয়ার ঘোষণা করেছে।

ঘোষিত ডিভিডেন্ড অনুমোদনের জন্য আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম)। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২ ডিসেম্বর।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩১ পয়সা। আগের বছরের একই সময় শেয়ারপ্রতি লোকসান ছিল ৫৬ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২ টাকা ৩ পয়সা। আগের অর্থবছরে কোম্পানিটির এনএভিপিএস ছিল ২ টাকা ৪৩ পয়সা।




৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানি ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পনিগুলো হলো- ফাইন ফুডস লিমিটেড, এমবি ফার্মাসিউটিক্যালস পিএলসি, বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাক্চারিং কোম্পানি লিমিটেড, ইস্টার্ন কেবলস লিমিটেড এবং পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

ফাইন ফুডস লিমিটেড : কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত অর্থবছরে আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ঘোষিত ডিভিডেন্ড অনুমোদনের জন্য আগামী ২৭ ডিসেম্বর, শুক্রবার পৌনে ১২টায় হাইব্রিড পদ্ধতিতে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম)অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১ ডিসেম্বর। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮৮ পয়সা। আগের অর্থবছরে ইপিএস হয়েছিল ৭ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ১১ টাকা ৩১ পয়সা।

এমবি ফার্মাসিউটিক্যালস পিএলসি : কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

ঘোষিত ডিভিডেন্ড অনুমোদনের জন্য আগামী ২৪ ডিসেম্বর, সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২ ডিসেম্বর।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৩ পয়সা। আগের অর্থবছরে ইপিএস হয়েছিল ৩ টাকা ৭৯ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ১২ টাকা ২৬ পয়সা।

বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাক্চারিং কোম্পানি লিমিটেড : ড ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

ঘোষিত ডিভিডেন্ড অনুমোদনের জন্য আগামী ২৬ ডিসেম্বর, বৃহস্পতিবার সকাল ১১টায় হাইব্রিড পদ্ধতিতে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১ ডিসেম্বর।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৯৮ পয়সা (ডাইলুটেড)। আগের অর্থবছরে ইপিএস হয়েছিল ২ টাকা ২৮ পয়সা (ডাইলুটেড)।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ১২ টাকা ২৬ পয়সা।

ইস্টার্ন কেবলস লিমিটেড : কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

ঘোষিত ডিভিডেন্ড অনুমোদনের জন্য আগামী ৮ ফেব্রুয়ারি সকাল ১১টায় হাইব্রিড পদ্ধতিতে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৭ ডিসেম্বর।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬১ পয়সা। আগের অর্থবছরে ইপিএস হয়েছিল ৪৯ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ৩৪৪ টাকা ৬৫ পয়সা।

পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড : কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১৪ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

ঘোষিত ডিভিডেন্ড অনুমোদনের জন আগামী ২৬ ডিসেম্বর, বৃহস্পতিবার বেলা ১২টায় হাইব্রিড পদ্ধতিতে ্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১ ডিসেম্বর।

সমাপ্ত অর্তবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৫২ পয়সা (ডাইলুটেড)। আগের অর্থবছরে ইপিএস হয়েছিল ১ টাকা ৬৬ পয়সা (ডাইলুটেড)।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ৭২ টাকা ৫৯ পয়সা।




১৪ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত ১৪ কোম্পানি ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিগুলো হলো- সোনারগাঁও টেক্সটাইলস লিমিটেড, এস্কয়ার নিট কম্পোজিট, বিবিএস ক্যাবলস, আনলিমা ইয়ার্ন, হাক্কানি পাল্প অ্যান্ড পেপার মিলস লিমিটেড , আজিজ পাইপস লিমিটেড, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস পিএলসি (বিবিএস), তশরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেড, মীর আখতার হোসেন লিমিটেড, কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এপেক্স উইভিং অ্যান্ড ফিনিশিং মিলস লিমিটেড, আমান ফিড, ইফাদ অটোস লিমিটেড এবং সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সোনারগাঁও টেক্সটাইলস লিমিটেড : কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সর্বশেষ অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি ২৭ পয়সা আয় হয়েছে। আগের বছর লোকসান হয়েছিল ২৩ পয়সা।

গত ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৯ টাকা ৩১ পয়সা।

আগামী ২৯ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৭ নভেম্বর।

এস্কয়ার নিট কম্পোজিট : কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৯ পয়সা। আগের অর্থবছরে ইপিএস ছিল ৬২ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৬৫ টাকা ১৭ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৭ নভেম্বর।

বিবিএস ক্যাবলস : কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৬৩ পয়সা। আগের অর্থবছরে ইপিএস ছিল ৪৬ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৩২ টাকা ১৬ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৪ নভেম্বর।

আনলিমা ইয়ার্ন : কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ৮০ পয়সা। আগের অর্থবছরে ইপিএস ছিল ০৮ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২০ নভেম্বর।

হাক্কানি পাল্প অ্যান্ড পেপার মিলস লিমিটেড : ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ০২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ডশ ঘোষণা করেছে।

সর্বশেষ অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি ০৪ পয়সা আয় হয়েছে। আগের বছর আয় হয়েছিল ৮৯ পয়সা।

গত ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২৪ টাকা ২৯ পয়সা।

আগামী ২১ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৪ নভেম্বর।

আজিজ পাইপস লিমিটেড : কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য কোন ডিভিডেন্ড না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি ৬ টাকা ০৩ পয়সা লোকসান হয়েছে। আগের বছর লোকসান হয়েছিল ৬ টাকা ৮৭ পয়সা।

গত ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল মাইনাস ৩৭ টাকা ২৮ পয়সা।

আগামী ২২ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৪ নভেম্বর।

বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস পিএলসি (বিবিএস) : ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য দশমিক ৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭ পয়সা। আগের অর্থবছরে ১ টাকা ১ পয়সা লোকসান হয়েছিল।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ১২ টাকা ৯২পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৩ ডিসেম্বর, সোমবার বেলা ১টায় হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৪ নভেম্বর।

তশরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেড : কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি সাধারণ শেয়ারহোল্ডারদের ৩ দশমিক ৫০ শতাংশ লভ্যাংশ দেবে।

সর্বশেষ অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি ৭৩ পয়সা আয় হয়েছে। আগের বছর আয় হয়েছিল ১ টাকা ৪ পয়সা।

গত ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৩১ টাকা ১২ পয়সা।

আগামী ২৬ ডিসেম্বর, বৃহস্পতিবার হাইব্রিড পদ্ধতি কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ নভেম্বর।

মীর আখতার হোসেন লিমিটেড : কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি ২ টাকা ৪৯ পয়সা আয় হয়েছে। আগের বছর আয় হয়েছিল ৩ টাকা ৩১ পয়সা।

গত ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল টাকা পয়সা।

আগামী ২২ ডিসেম্বর সকাল ১১ টায় পদ্ধতিতে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৭ নভেম্বর।

কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড : কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত অর্থবছরে সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ৪ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সর্বশেষ অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি ৯০ পয়সা আয় হয়েছে। আগের বছর আয় হয়েছিল ৬১ পয়সা।

গত ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৩ টাকা ৮৯ পয়সা।

আগামী ৯ জানুয়ারি, ২০২৫ তারিখে হাইব্রিড পদ্ধতিতে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ নভেম্বর।

এপেক্স উইভিং অ্যান্ড ফিনিশিং মিলস লিমিটেড : এসএমই মার্কেটে তালিকাভুক্ত কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩৭ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে লোকসান হয়েছিল ৩০ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে মাইনাস ১৬ টাকা ২৯ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২১ নভেম্বর।

আমান ফিড : কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৯ পয়সা। আগের অর্থবছরে ইপিএস ছিল ২২ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২৮ টাকা ১৭ পয়সা। আগের বছর একই সময়ে এনএভিপিএস ছিল ২৮ টাকা ৩৭ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৭ নভেম্বর ।

ইফাদ অটোস লিমিটেড : কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ১ শতাংশ ক্যাশ ও ১ শতাংশ স্টকসহ মোট ২ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সর্বশেষ অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান ৬২ পয়সা আয় হয়েছে। আগের বছর লোকসান হয়েছিল ৫৮ পয়সা।

গত ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৩৬ টাকা ২৯ পয়সা।

আগামী ২৮ ডিসেম্বর, ২০২৪ তারিখে বিকাল ৩টায় ডিজিটাল প্লাটফর্মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৮ নভেম্বর।

সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেড : কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সর্বশেষ অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ১ টাকা ৩৮ পয়সা আয় হয়েছে। আগের বছর ইপিএস হয়েছিল ১ টাকা ৭৩ পয়সা।

গত ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২৬ টাকা ১২ পয়সা।

আগামী ২৭ জানুয়ারি, ২০২৫ তারিখে বেলা সাড়ে ১১টায় ডিজিটাল প্লাটফর্মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩০ নভেম্বর।




৬ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৬ কোম্পানি ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি ৬টি হলো- স্কয়ার টেক্সটাইল, বিএসআরএম স্টিলস, বিএসআরএম স্টিল রি-রোলিং কোল্ড রোল্ড, রহিমা টেক্সটাইল, এমএল ডাইং এবং স্টার এডহেসিভ। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

স্কয়ার টেক্সটাইলস পিএলসি : কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য ৩২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

আলোচিত বছরে কোম্পানির শেয়ার প্রতি সমন্বিত আয় (কনসোলিডেটেড ইপিএস) হয়েছে ৫ টাকা ৮৯ পয়সা। আগের বছর কোম্পানিটির ইপিএস ছিল ৫ টাকা ৮১ পয়সা।

গত ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৫১ টাকা ৮২ পয়সা।

আগামী ১৮ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ নভেম্বর।

বিএসআরএম স্টিলস লিমিটেড : কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ৩২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১০ টাকা ১০ পয়সা। আগের অর্থবছরে ইপিএস ছিল ৭ টাকা ৯২ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ৮০ টাকা ৯৩ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৪ নভেম্বর।

বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস (বিএসআরএম) লিমিটেড : কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ৩৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (কনস্যুলেটেড ইপিএস) হয়েছে ১৪ টাকা ৪৮ পয়সা। আগের অর্থবছরে সমন্বিত ইপিএস ছিল ৯ টাকা ৭৬ পয়সা

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত নিট সম্পদ মূল্য হয়েছে টাকা ১৫০ টাকা ০৬ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৪ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৪ নভেম্বর।

রহিম টেক্সটাইল লিমিটেড : কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত রহিম টেক্সটাইল লিমিটেড।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৩ পয়সা। আগের অর্থবছরে শেয়ারপ্রতি লোকসান ছিল ১৩ টাকা ১৮ পয়সা

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত নিট সম্পদ মূল্য হয়েছে টাকা ২৪ টাকা ৮২ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৮ ডিসেম্বর সকাল ১০টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৪ নভেম্বর।

এমএল ডাইং অ্যান্ড টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ পিএলসি : গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য বিনিয়োগকারীদের কোন ডিভিডেন্ড না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইিিপএস) হয়েছে ১৪ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ১৯ পয়সা আয় হয়েছিল।

আগামী ২৭ নভেম্বর ভালুকার স্কয়ার মাস্টারবাড়ির তেপান্তর রিসোর্টে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১১ নভেম্বর।

স্টার অ্যাডহেসিভস লিমিটেড : শেয়ারবাজারে এসএমই প্ল্যাটফর্মে তালিকাভুক্ত কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ১২.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৯৫ পয়সা। আগের অর্থবছরে ইপিএস ছিল ২ টাকা ৭১ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৭ টাকা ১২ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ২৩ জানুয়ারি । এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৮ নভেম্বর।




২ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানি। কোম্পানি ২টি হলো- ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং প্রিমিয়ার সিমেন্ট।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ফার ইস্ট নিটিং এন্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড : কোম্পানিটি গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ১৪ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৬৪ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছিল ১ টাকা ৫৮ পয়সা।

গত ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২১ টাকা ০৬ পয়সা।

আগামী ২৯ ডিসেম্বর, ২০২৪ তারিখ কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৪ নভেম্বর।

প্রিমিয়ার সিমেন্ট মিলস পিএলসি : কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ২১.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭ টাকা ০৪ পয়সা। আগের অর্থবছরে শেয়ারপ্রতি লোকসান হয়েছিল ৭ টাকা ৯৯ পয়সা।

৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৬৫ টাকা ৩৭ পয়সা।

আগামী ৩০ নভেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৭ নভেম্বর।




প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ১৪ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২২ আগস্ট, বৃহস্পতিবার বেলা ১২ টা ৩০ মিনিটে ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে।

এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৩ জুলাই।




বেক্সিমকো সুকুকের ডিভিডেন্ড ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো গ্রিন সুকুক আল ইসতিসনা তৃতীয় বর্ষের প্রথম অর্ধবার্ষিকে বিনিয়োগকারীদের প্রাপ্য ডিভিডেন্ড (রিটার্ন) ঘোষণা করেছে। আলোচ্য সময়ের জন্য বন্ডটি বিনিয়োগকারীদের জন্য ৪.৫৫ শতাংশ হারে রিটার্ন তথা মুনাফা ঘোষণা করেছে।

রোববার (০২ জুন) অনুষ্ঠিত বন্ডের ট্রাস্টি কমিটির সভায় তৃতীয় বছরের প্রথম অর্ধবার্ষিকের রিটার্ন অনুমোদন করা হয়েছে বলে ডিএসই সূত্রে জানা গেছে।

মুনাফা পাওয়ার যোগ্যতা নির্ধারণে বন্ডের রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৩ জুন।

তৃতীয় বছরের প্রথম অর্ধবার্ষিকের মেয়াদকাল ২৩ ডিসেম্বর, ২০২৩ তারিখ থেকে ২২ জুন, ২০২৪ তারিখ পর্যন্ত।




সপ্তাহজুড়ে ৪ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

সপ্তাহজুড়ে ৪ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। কোম্পানিগুলো হলো- এডিএন টেলিকম, অ্যাপেক্স ফুডস, অ্যাপেক্স স্পিনিং এবং দেশবন্ধু পলিমার লিমিটেড। ৩০ জুন ২০২৩ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে এই ৪ কোম্পানি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এডিএন টেলিকম: কোম্পানিটির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ৩০ জুন ২০২৩ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা। যা আগের বছর একই সময়ে ছিল ২ টাকা ৫৯ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য হয়েছে ৩০ টাকা ৬৪ পয়সা।

আগামী ০৪ ডিসেম্বর ২০২৩ কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৬ অক্টোবর।

অ্যাপেক্স স্পিনিং: কোম্পানিটির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ৩০ জুন ২০২৩ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৫১ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল ৩ টাকা ৪৫ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য হয়েছে ৬৪ টাকা ৩৭ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল ৫৮ টাকা ৩৮ পয়সা।

 

আগামী ৩০ নভেম্বর ২০২৩ কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৬ অক্টোবর।

অ্যাপেক্স ফুড: কোম্পানিটির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ৩০ জুন ২০২৩ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮ টাকা ৯১ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল ৫ টাকা ১৪ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য হয়েছে ১৩৬ টাকা ২০ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল ১২৬ টাকা ১৮ পয়সা।

আগামী ৩০ নভেম্বর ২০২৩ কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৬ অক্টোবর।

দেশবন্ধু পলিমার: কোম্পানিটির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ৩০ জুন ২০২৩ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৯ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল ৪৭ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য হয়েছে ১৯ টাকা ২০ পয়সা।

আগামী ২৭ নভেম্বর ২০২৩ কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৩ অক্টোবর।




ডিভিডেন্ড প্রেরণ দেশ জেনারেল ইন্স্যুরেন্সের

সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের কাছে শেয়ারবাজারে তালিকাভুক্ত দেশ জেনারেল ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড প্রেরণ করা হয়েছে। কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত সময়ের জন্য ঘোষিত ডিভিডেন্ড বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিটি ক্যাশ ডিভিডেন্ড বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। আলোচ্য সময়ে কোম্পানিটি ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।




দেশবন্ধু পলিমারের ডিভিডেন্ড ঘোষণা

শেয়ারবাজারের তালিকাভুক্ত দেশবন্ধু পলিমারের ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। কোম্পািনটির পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০২৩ সমাপ্ত অর্থবছরে সংশ্লিষ্ট শেয়ারহোল্ডারদের জন্য ২.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ডিএসই সূত্র এ তথ্য জানা গেছে।

জানা যায়, ৩০ জুন ২০২৩ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৯ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল ৪৭ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য হয়েছে ১৯ টাকা ২০ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল ১৮ টাকা ৯৩ পয়সা।

আগামী ২৭ নভেম্বর ২০২৩ কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৩ অক্টোবর।

 

উল্লেখ্য, আগের বছর কোম্পানিটি ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।




ফনিক্স ফাইন্যান্স ও ইউনিয়ন ক্যাপিটালের নো ডিভিডেন্ড ঘোষণা

পুঁজিবাজারে আর্থিক খাতে তালিকাভুক্ত দুইটি কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ না দেওয়ার ঘোষণা দিয়েছে। কোম্পানি দুইটি হলো- ফনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ও ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড।

২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানি দুইটি শেয়ারহোল্ডারদের জন্য এ সিদ্ধান্ত নিয়েছে।

রোববার (১০ সেপ্টেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ফনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট: আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৮.৩৬ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) ছিল ২.১১ টাকা। ২০২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৯.১৮ টাকা।

ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ৭ ডিসেম্বর। আর ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের মাঝে বিতরণে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১২ অক্টোবর।

ইউনিয়ন ক্যাপিটাল: আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে ১১.৯৫ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) ছিল ৮.০৩ টাকা। ২০২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৫.৮৬ টাকা।

ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও রেকর্ড তারিখ চূড়ান্ত করেনি। এগুলো পরবর্তীতে চূড়ান্ত করে শেযারহোল্ডারদের জানিয়ে দেবে।