৯ মাসে ডিবিএইচ ফাইন্যান্সের ইপিএস বেড়েছে ২ পয়সা

চলতি ২০২৫ হিসাব বছরের প্রথম ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ডিবিএইচ ফাইন্যান্স পিএলসির মুনাফা সামান্য বেড়েছে। আলোচ্য সময়ে ব্যাংক বর্হিভূত আর্থিক প্রতিষ্ঠানটির (এনবিএফআই) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩ টাকা ৬৭ পয়সা। আগের বছরের একই সময়ে যা হয়েছিল ৩ টাকা ৬৫ পয়সা।

সোমবার (২০ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে প্রকাশিত কোম্পানিটির তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের সার সংক্ষেপে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, তৃতীয় প্রান্তিকে ডিবিএইচ ফাইন্যান্সের মুনাফা কিছুটা কমেছে। এসময়ে ইপিএস হয়েছে ১ টাকা ৬০ পয়সা। আগের বছরের একই সময়ে যা হয়েছিল ১ টাকা ৬৪ পয়সা।

এদিকে, চলতি হিসাব বছরের ৯ মাসে কোম্পানির শেয়ারপ্রতি নগদ পরিচালন প্রবাহ (এনওসিএফপিএস) ঋণাত্মক থেকে ধনাত্মক হয়েছে। গত বছরের প্রথম ৯ মাসে এনওসিএফপিএস ছিল ঋণাত্মক ৭ টাকা ৩১ পয়সা। এ বছরের ৩০ সেপ্টেম্বর শেষে যা হয়েছে ধনাত্মক ১৭ টাকা ৩৬ পয়সা।

গত ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৮ টাকা ৫২ পয়সা। গত ৩১ ডিসেম্বর শেষে যা ছিল ৪৬ টাকা ‍৩৩ পয়সা।

গত ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরের জন্য বিনিয়োগকারীদের মোট ১৭ শতাংশ লভ্যাংশ দিয়েছে ডিবিএইচ ফাইন্যান্স। এর মধ্যে ১৫ শতাংশ নগদ ও ২ শতাংশ স্টক লভ্যাংশ ছিল। ২০২৪ হিসাব বছরে কোম্পানির ইপিএস হয়েছে ৫ টাকা ০৭ পয়সা। আগের যা হয়েছিল ৪ টাকা ৯৫ পয়সা।




ডিবিএইচের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১৭ শতাংশ লভ্যাংশ দেবে। এর মধ্যে ১৫ শতাংশ নগদ লভ্যাংশ, বাকী ২ শতাংশ বোনাস।

সোমবার (৫ মে) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।

ডিসএই এই তথ্য জানা গেছে।নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২৪ সালে শেয়ার প্রতি টাকা পয়সা আয় হয়েছে। আগের বছর শেয়ার প্রতি টাকা পয়সা আয় হয়েছিল।

সর্বশেষ বছরে শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৫ টাকা ৭ পয়সা, যা আগের বছর ৪ টাকা ৯৫ পয়সা ছিল।

গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪৭ টাকা ২৫ পয়সা।

আগামী ১৯ জুন সকাল সাড়ে ১১টায় ডিজিটাল পদ্ধতিতে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৭ মে।

 




ডিবিএইচ ফাইন্যান্সের ক্রেডিট রেটিং সম্পন্ন

শেয়ারবাজারে তালিকাভুক্ত ডিবিএইচ ফাইন্যান্স পিএলসির ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির দীর্ঘমেয়াদী রেটিং হয়েছে ‘এএএ’ এবং স্বল্পমেয়াদী ‘এসটি-১’ রেটিং হয়েছে। ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।

কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড।




ডিবিএইচ’র ১৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন

ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি কর্তৃক ডিসেম্বর ৩১, ২০২৩ তারিখে সমাপ্ত বছরের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের প্রস্তাব শেয়ারহোল্ডাররা অনুমোদন করেছে। সম্প্রতি ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত ২৮তম বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারা এ প্রস্তাব অনুমোদন দেয়।

সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান নাসির এ চৌধুরী। সভায় ভাইস চেয়ারম্যান আহমেদ মোশতাকুর রাজা চৌধুরী এবং পরিচালকদের মধ্যে, ব্যারিস্টার মেহরীণ হাসান, সৈয়দ মঈন উদ্দিন আহমেদ, নাজির রহিম চৌধুরী, খন্দকার মনোয়ারুল ইসলাম, মেজর জেনারেল (অবঃ) সায়ীদ আহমেদ, বীর প্রতীক, অধ্যাপক ইমরান রহমান, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও নাসিমুল বাতেন, কোম্পানি সচিব জসিম উদ্দিন, এফসিএস, এবং সাধারণ শেয়ারহোল্ডারগন অংশ গ্রহন করেন।

সাধারণ শেয়ারহোল্ডারদের প্রশ্নের জবাবে, ব্যবস্থাপনা পরিচালক নাসিমুল বাতেন খেলাপী ঋণ নিয়ন্ত্রনে ডিবিএইচ’র সাফল্য উল্লেখ করে বলেন, এটা মোট ঋনের ০.৮৬% যা দেশের আর্থিক খাতের মধ্যে সর্বনিম্ন। এর সাথে তিনি ডিবিএইচের বিভিন্ন সিএসআর প্রকল্পের কথাও উল্লেখ করেন।

ডিবিএইচের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমদ চৌধুরী পরিচালকবৃন্দের প্রতিবেদন ও নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন তুলে ধরেন। তিনি বৈশ্বিক মন্দাবস্থার কারণে সৃষ্ট প্রতিকুল অবস্থা সত্তেও কোম্পানির আয় নিয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, ঝুঁকি ব্যবস্থাপনা এবং সেবার মান বৃদ্ধির লক্ষ্যে যে সকল কর্মসূচী গ্রহন করা হয়েছে তা কোম্পানির আয়ে ইতিবাচক ভূমিকা রাখছে। ভবিষ্যতেও সাফল্যের এই ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

 




বন্ড ইস্যু করবে ডিবিএইচ ফাইন্যান্স

পুঁজিবাজারে আর্থিক খাতে তালিকাভুক্ত কোম্পানি ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি’র পরিচালনা পর্ষদ বন্ড ইস্যুর প্রস্তাব অনুমোদন করেছে। কোম্পানিটি ৫০০ কোটি ৫০ লাখ টাকার নন-কনভার্টেবল রিডেমবল ফিক্সড কুপন সিনিয়র বন্ড ইস্যু করবে।

সোমবার (১৮ সেপ্টেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি ফেসভ্যালুতে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বন্ড ইস্যু করবে। ডিবিএইচের বন্ডের মেয়াদ হবে ইস্যুর তারিখ থেকে ৫ বছর।