৭ কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত সাতটি কোম্পানির পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আলোচ্য পর্ষদ সভায় ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর থেকে ডিসেম্বর, ২০২৫) ও অর্ধবার্ষিক প্রান্তিকের (জুলাই থেকে ডিসেম্বর, ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- ই-জেনারেশন পিএলসি, নাভানা ফার্মাসিউটিক্যালস পিএলসি, মুন্নু ফেব্রিক্স লিমিটেড, মুন্নু এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারিজ লিমিটেড, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসি, শাহজিবাজার পাওয়ার লিমিটেড ও রেনাটা পিএলসি।

তথ্য মতে, কোম্পানিগুলোর মধ্যে আগামী ২৫ জানুয়ারি শাহজিবাজার পাওয়ারের, ২৬ জানুয়ারি ইউনিক হোটেলের, ২৭ জানুয়ারি মুন্নু ফেব্রিক্স ও মুন্নু এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারিজ, ২৮ জানুয়ারি নাভানা ফার্মাসিউটিক্যালস ও ই-জেনারেশনের এবং ২৯ জানুয়ারি রেনাটার এ সংক্রান্ত পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।

সভায় সমাপ্ত দ্বিতীয় প্রান্তিক ও অর্ধবার্ষিক প্রান্তিকের ব্যবসায়িক অবস্থান অনুমোদন করা হবে। একইসঙ্গে স্টেকহোল্ডারদের জন্য তা প্রকাশ করা হবে।




ঋণের ৩ হাজার কোটি টাকা পেলো আইসিবি

পুঁজিবাজারে বিনিয়োগ সক্ষমতা বাড়াতে রাষ্ট্রায়াত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশকে (আইসিবি) সরকারের গ্যারান্টিতে ৩ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) থেকে এ তথ্য জানা গেছে। এর আগে গত বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) মঞ্জুরীকৃত ঋণের অর্থ আইসিবির ব্যাংক হিসাবে জমা হয়েছে।

জানা গেছে, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে গত ১৩ নভেম্বরে রাষ্ট্রীয় গ্যারান্টি প্রাপ্তির প্রেক্ষিতে পুঁজিবাজারের স্থিতিশীলতা আনয়নের লক্ষ্যে বিনিয়োগ ও উচ্চ সুদ হারে গৃহীত আমানত ও ঋণ পরিশোধের মাধ্যমে পুঁজিবাজারে নিজস্ব বিনিয়োগ সক্ষমতা বৃদ্ধির জন্য বাংলাদেশ ব্যাংক থেকে ৩০০ কোটি টাকা ঋণ মঞ্জুর করা হয়।

গত ৩ ডিসেম্বর ঋণের সুদ হার পরিবর্তনপূর্বক ব্যাংক রেট নির্ধারণ করা হয় এবং ১২ ডিসেম্বর আইসিবির ব্যাংক হিসাবে মঞ্জুরীকৃত ঋণের অর্থ জমা হয়েছে।

এর আগে পুঁজিবাজারে বিনিয়োগ ও ঋণশোধের জন্য সাভরেন গ্যারান্টির বিপরীতে আইসিবিকে স্বল্প সুদ হারে ৩ হাজার কোটি টাকা ঋণ ছাড় করেছে বাংলাদেশ ব্যাংক।

জানা যায়, বাংলাদেশ ব্যাংক ৪টি ব্যাংকের মাধ্যমে এই টাকা দিবে আইসিবিকে। এর মধ্যে ডাচ্-বাংলা ব্যাংকের মাধ্যমে ৭০০ কোটি টাকা, প্রাইম ব্যাংকের মাধ্যমে ১ হাজার কোটি টাকা, ঢাকা ব্যাংকের মাধ্যমে ৫০০ কোটি টাকা, মার্কেন্টাইল ব্যাংকের মাধ্যমে ৮০০ কোটি টাকা। ৪ শতাংশ সুদে নেওয়া ঋণ পরিশোধের পাশাপাশি এই অর্থ দিয়ে পুঁজিবাজারে ভালো শেয়ারে বিনিয়োগ করা হবে। সুদ-আসলে ঋণ পরিশোধের জন্য দেড় বছর বা ১৮ মাস সময় পাবে আইসিবি। এই ঋণের গ্যারান্টি দিয়েছে সরকার।




ডেসকোর ক্রেডিট রেটিং নির্ণয়

পুঁজিবাজারে জ্বালানি ও বিদ্যুৎ খাতে তালিকাভুক্ত কোম্পানি ডেসকোর ক্রেডিট রেটিং সম্পন্ন করে তা প্রকাশ করা হয়েছে। কোম্পানিকে ক্রেডিট রেটিং দিয়েছে ক্রেডিট রেটিং অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)।

মঙ্গলবার (৯ জানুয়ারি) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডেসকোর দীর্ঘ মেয়াদে রেটিং হয়েছে ‘এ’ এবং স্বল্প মেয়াদে রেটিং হয়েছে ‘এসটি-৩’।

২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ২০২৩ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত পাশাপাশি গুণগত তথ্য অনুযায়ী এই রেটিং নির্ণয় করা হয়েছে।




কুইন সাউথ টেক্সটাইলের ৭৭.৪২ শতাংশ মুনাফা কমেছে

পুঁজিবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি কুইন সাউথ টেক্সটাইল মিলস লিমিটেডের পরিচালনা পর্ষদ চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর, ২০২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী আলোচ্য প্রান্তিকে আগের হিসাব বছরের তুলনায় কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ৭৭.৪২ শতাংশ কমেছে।

রোববার (২৬ নভেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে বৃহস্পতিবার (২০ নভেম্বর) অনুষ্ঠিত অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভায় সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

তথ্য মতে, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.০৭ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ছিল ০.৩১ টাকা। এ হিসাবে কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা কমেছে ০.২৪ টাকা ৭৭.৪২ শতাংশ।

এদিকে, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির ঋণাত্মক শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে (০.৯৭) টাকা।

এছাড়া, গত ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫.৭৫ টাকা।




লভ্যাংশ দেবে না পিপলস লিজিং বিগত তিন বছরের

পুঁজিবাজারে আর্থিক খাতে তালিকাভুক্ত কোম্পানি পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেডের পরিচালনা পর্ষদ বিগত তিন বছরের জন্য শেয়ারহোল্ডারদের লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানির পরিচালনা পর্ষদ ২০১৯ সালের ৩১ ডিসেম্বর, ২০২০ সালের ৩১ ডিসেম্বর জুন এবং ২০২১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে লভ্যাংশ না দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

সোমবার (২ অক্টোবর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

শেয়ারহোল্ডারদের সম্মতিতে লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভা আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিত হবে। আর এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১২ অক্টোবর।

কোম্পানিটি জানিয়েছে, ২০১৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত বছরে কোম্পানির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে (১৯.৭৬) টাকা। আলোচ্য সময়ে কোম্পানির ঋণাত্মক শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে (৮৩.৫৩) টাকায়।

২০২০ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত বছরে কোম্পানির শেয়ারপ্রতি লোকসান হয়েছে (২২.৩২) টাকা। আর আলোচ্য সময়ে কোম্পানির ঋণাত্মক শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে (১০১.২৪) টাকায়।

২০২১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত বছরে কোম্পানির শেয়ারপ্রতি লোকসান হয়েছে (১৪.৪০) টাকা। আর আলোচ্য সময়ে কোম্পানির ঋণাত্মক শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে (১১৫.৩৪) টাকা।

প্রসঙ্গত, কোম্পানির শেয়ার লেনদেন বন্ধের মেয়াদ ৯৫ দফা বাড়ানো হয়েছে। সে হিসেবে ২৪ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত কোম্পানির শেয়ারের লেনদেন বন্ধ থাকবে। প্রথম দফায় ২০১৯ সালের ১৩ থেকে ২৭ আগস্ট পর্যন্ত এ কোম্পানির শেয়ার লেনদেন বন্ধ রাখা হয়েছিল। এরপর ১৫ দিন পরপর কোম্পানির শেয়ার লেনদেন বন্ধের মেয়াদ বাড়িয়ে যাচ্ছে ডিএসই। তাতে এ কোম্পানিতে আটকে থাকা বিনিয়োগকারীদের বিনিয়োগ অনিশ্চয়তায় পড়েছে।




ভিসা নীতির প্রভাবে পুঁজিবাজারে দরপতন

গত শুক্রবার যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাদানে দায়ী ও জড়িত ব্যক্তিদের ওপর ভিসা বিধিনিষেধ আরোপের পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানানো হয়। এ ঘোষণার প্রভাব পড়েছে দেশের পুঁজিবাজারে। গতকাল দেশের দুই স্টক এক্সচেঞ্জেই সূচকের পাশাপাশি দৈনিক গড় লেনদেনের পরিমাণ কমেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল সকালে লেনদেন শুরুর পর প্রথম ৩ মিনিট পর্যন্ত ঊর্ধ্বমুখী ছিল সূচক। এর পর থেকে অস্থিরতা দেখা গেছে। তবে বেলা সাড়ে ১১টা পর্যন্ত সূচক মোটামুটি স্থিতিশীল ছিল। তবে এর পর থেকেই ছন্দপতন ঘটে পুঁজিবাজারে। শেষ পর্যন্ত গতকাল দিন শেষে আগের দিনের তুলনায় ২৯ পয়েন্ট কমে ৬ হাজার ২৮১ পয়েন্টে দাঁড়িয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স, আগের কার্যদিবসে যা ছিল ৬ হাজার ৩১০ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইর ব্লু-চিপ সূচক ডিএস-৩০ গতকাল ৯ পয়েন্ট কমে ২ হাজার ১৩৭ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ২ হাজার ১৪৬ পয়েন্টে। শরিয়াহ সূচক ডিএসইএস গতকাল দিন শেষে ৬ পয়েন্ট কমে ১ হাজার ৩৫৯ পয়েন্টে অবস্থান করছে। গতকাল সূচকের পতনে সবচেয়ে বেশি ভূমিকা ছিল সি পার্ল বিচ রিসোর্টস অ্যান্ড স্পা, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস, ফু-ওয়াং ফুড, এমারাল্ড অয়েল ও ইস্টার্ন হাউজিংয়ের শেয়ারের।

 

বাজার বিশ্লেষকেরা বলছেন, ভিসা নীতি কার্যকরের ঘোষণা দেয়া হলেও কাদের নিষেধাজ্ঞা দেয়া হয়েছে সে তালিকা প্রকাশ করেনি যুক্তরাষ্ট্র। তবে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে বেশকিছু নাম এসেছে, যাদের মধ্যে পুঁজিবাজারসংশ্লিষ্ট ব্যক্তিদের নামও রয়েছে। তাছাড়া সামনের দিনগুলোয় ভিসা নীতির আওতা কতদূর পর্যন্ত বাড়তে পারে সেটি নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে সংশয় তৈরি হয়েছে। এসব কারণেই গতকাল পুঁজিবাজারে বিনিয়োগকারীদের মধ্যে শেয়ার বিক্রির প্রবণতা ছিল লক্ষণীয়। ফ্লোর প্রাইস না থাকলে দরপতন আরো তীব্র হতো বলে মনে করছেন তারা।

ডিএসইতে গতকাল ৫০০ কোটি টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৭৩৫ কোটি টাকা। গতকাল এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৩১০টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দিন শেষে দর বেড়েছে ১২টির, কমেছে ১৪৮টির আর অপরিবর্তিত ছিল ১৫০টি সিকিউরিটিজের বাজারদর।

খাতভিত্তিক লেনদেনচিত্রে দেখা যায়, গতকাল ডিএসইর মোট লেনদেনের ৩৩ দশমিক ৫ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে সাধারণ বীমা খাত। দ্বিতীয় সর্বোচ্চ ১০ দশমিক ৮ শতাংশ দখলে নিয়েছে খাদ্য ও আনুষঙ্গিক খাত। ৮ দশমিক ৬ শতাংশ লেনদেনের ভিত্তিতে তৃতীয় অবস্থানে রয়েছে তথ্যপ্রযুক্তি খাত।




শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেবে না প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স

পুঁজিবাজারে বীমা খাতে তালিকাভুক্ত কোম্পানি প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জান গেছে।

এর আগে মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।

তথ্য মতে, লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৬ নভেম্বর বিকেল ৩টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। আর এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৭ সেপ্টেম্বর। বৃহস্পতিবার কোম্পানির শেয়ার লেনদেনে কোনো সীমা থাকছে না।

এর আগের হিসাব বছরে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা দিয়েছিল।




ইস্টার্ন হাউজিংয়ের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে আর্থিক খাতে তালিকাভুক্ত কোম্পানি ইস্টার্ন হাউজিং লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ। ২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে বুধবার (৩০ আগস্ট) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়।

তথ্য মতে, ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ১৮ অক্টোবর। আর ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের মাঝে বিতরণে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২১ সেপ্টেম্বর।

২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৭.৩৭ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ৫.৮৮ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮০.০৮ টাকা।

এর আগের হিসাব বছরে ইস্টার্ন হাউজিং লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।




পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ৩৮ শতাংশ লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে বীমা খাতে তালিকাভুক্ত কোম্পানি পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৩৮ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ। ফলে প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ৩.৮০ টাকা নগদ লভ্যাংশ পাবেন শেয়ারহোল্ডারা।

২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের (জানুয়ারি-ডিসেম্বর) আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য এই লভ্যাংশ ঘোষণা দেওয়া হয়েছে।

রোববার (১৩ আগস্ট) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৬ সেপ্টেম্বর দুপুর ১২টায় ডিজিটাল প্ল্যটফর্মে অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৪ সেপ্টেম্বর। রোববার কোম্পানির শেয়ার লেনদেনে কোনো সীমা থাকছে না।

২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩.৮০ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা একই ছিল।

আলোচ্য সময়ে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৯২.৬৮ টাকা।

এর আগের হিসাব বছরে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৪০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।




উৎপাদন বাড়াতে নতুন যন্ত্রপাতি আমদানি করবে মেট্রো স্পিনিং

পুঁজিবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি মেট্রো স্পিনিং লিমিটেডের পরিচালনা পর্ষদ নতুন যন্ত্রপাতি আমদানির সিদ্ধান্ত নিয়েছে। নতুন যন্ত্রপাতি পুরাতনগুলোর জায়গায় বসানো হবে। এর ফলে কোম্পানিটির বিদ্যামান উৎপাদন ক্ষমতা ১১০ শতাংশ বাড়বে। এজন্য কোম্পানিটি একটি এলসি খুলেছে।মঙ্গলবার (৮ আগস্ট) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, কোম্পানিটি আধুনিক টেকনোলজির ২৪ হাজার স্পিন্ডেলের স্বয়ংক্রিয় মূলধনী যন্ত্রপাতি আমদানি করবে। ২৪ হাজার স্পিন্ডেল ধারণক্ষমতার পুরনো মেশিনের জায়গায় নতুন মেশিন স্থাপন করা হবে।

কোম্পানিটি জানায়, নতুন মেশিন স্থাপনের পর ক্যাপাসিটি বাড়বে ৩৫ হাজার ৫২০ স্পিন্ডেল। এতে উৎপাদন ক্ষমতা ১১০ শতাংশ বেড়ে যাবে।

প্রকল্পটি সব ধরনের সুতা তৈরির জন্য ডিজাইন করা হয়েছে। এর মধ্যে তুলার সুতা ছাড়াও মান-সংযোযিত ম্যান-মেড ফাইবার (এএএমএফ) সুতা রয়েছে।




আর্থিক প্রতিবেদন বিলম্বে তৈরির ব্যাখ্যা দিল ইউনিয়ন ক্যাপিটাল

২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন তৈরিতে বিলম্বের কারণ ব্যাখ্যা করেছে পুঁজিবাজারে আর্থিক খাতে তালিকাভুক্ত কোম্পানি ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড।মঙ্গলবার (৮ আগস্ট) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, কোম্পানিটি সহযোগী প্রতিষ্ঠান ইউনিক্যাপ ইনভেস্টমেন্ট লিমিটেডের ঋণের ব্যালান্সের ওপর সুদ না নেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংকে আবেদন করেছে। কারণ সহযোগী কোম্পানি তার মার্জিন ঋণ ক্লায়েন্টের কাছে সুদ চার্জ করতে পারে না। ইতিমধ্যে তাদের পোর্টফোলিও ইতিমধ্যে সীমাবদ্ধ রয়েছে। এ অবস্থায় যদি ইউনিক্যাপ সুদ চার্জ করে তাহলে সহযোগী প্রতিষ্ঠানে আরও ক্ষতির সম্মুখীন হবে। এতে আর্থিক খাতের ওপর ও নেতিবাচক প্রভাব পড়বে। বিষয়টি নিষ্পত্তি না হওয়ায় কোম্পানিটি বাংলাদেশ ব্যাংকের সিদ্ধন্তের জন্য অপেক্ষা করছে। এর ফলে কোম্পানিটি ২০২২ সালের আর্থিক প্রতিবেদন তৈরি করতে পারছে না।

কোম্পানিটি আরও জানায়, ঢাকা স্টক এক্সচেঞ্জ লিস্টিং রেগুলেশন অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে ২০২৩ সালের ৩১ মার্চ পর্যন্ত সমাপ্ত সময়ের প্রথম প্রান্তিক ও দ্বিতীয় প্রান্তিকের (২০২৩ সালের ৩০ জুন) আর্থিক প্রতিবেদন জমা দিতে হবে।




জিবিবি পাওয়ারের ১৫ বছরের পিপিএ’র মেয়াদ শেষ

পুঁজিবাজারে জ্বালানি ও বিদ্যুৎ খাতে তালিকাভুক্ত কোম্পানি জিবিবি পাওয়ার লিমিটেডে ১৫ বছর মেয়াদি পাওয়ার পারচেজ এগ্রিমেন্টের (পিপিএ) মেয়াদ চলতি বছরের ১৬ জুন শেষ হয়েছে।এই অবস্থায় কোম্পানির বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে।

রোববার (১৮ জুন) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের (বিপিডিবি) নির্দেশনা অনুযায়ী, গত ১৬ জুন থেকে কোম্পানির ১০ শতাংশ মেগাওয়াট ন্যাচারাল গ্যাস ফায়ার পাওয়ার প্লান্টের উৎপাদন বন্ধ রয়েছে। কোম্পানিটি পিপিএ চুক্তির মেয়াদ বাড়াতে গত ১১ জানুয়ারি বিদ্যুৎ সরবরাহের জন্য বিদ্যুৎ জ্বালানি-খনিজ সম্পদ মন্ত্রণালয়ে আবেদন করেছে।

কোম্পানিটি আরও জানায়, পিপিএ এর মেয়াদ শেষ হয়েছে। বিপিডিবি থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পরযন্ত প্রকল্পটি বন্ধ থাকবে।

জিবিবি পাওয়ার ২০০৬ সালের ১৭ অক্টোবর প্রাইভেট কোম্পানি হিসেবে গঠিত হয়েছে। পরবর্তীতে পাবলিক কোম্পানিতে রুপান্তর হয়। কোম্পানিটি বিপিডিবি সঙ্গে চুক্তির মাধ্যমে রেন্টাল ভিত্তিতে বগুড়ায় ১৫ বছর মেয়াদি পাওয়ার প্লান্ট তৈরি করে। যার মেয়াদ শেষ হয় ১৬ জুন।

প্রসঙ্গত, ২০১২ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত জিবিবি পাওয়ারের পরিশোধিত মূলধনের পরিমাণ ১০১ কোটি ৮০ লাখ ৪০ হাজার টাকা। এর মধ্যে উদ্যোক্তা/পরিচালকদের মালিকানা ৩২.০১ শতাংশ। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ১৫.৯৩ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের ৫২.০৬ শতাংশ মালিকানা রয়েছে।




সোনালী আঁশের ৯ মাসে মুনাফা কমেছে ৫৬.৭২ শতাংশ

পুঁজিবাজারে পাট খাতে তালিকাভুক্ত কোম্পানি সোনালী আঁশ লিমিটেডের পরিচালনা পর্ষদ চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিক (জানুয়ারি-মার্চ, ২০২৩) ও নয় মাসের (জুলাই, ২০২২-মার্চ, ২০২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী আলোচ্য প্রান্তিকের ৯ মাসে কোম্পানিগুলোর শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ৫৬.৭২ শতাংশ কমেছে।

মঙ্গলবার (৬ জুন) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্য মতে, সোনালী আঁশ লিমিটেডের তৃতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৩০ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ১.৭৮ টাকা। সে হিসাবে কোম্পানিটির আলোচ্য প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা থেকে কমেছে ১.৪৮ টাকা বা ৮৩.১৪ শতাংশ।

অন্যদিকে তিন প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১.৩২ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ৩.০৫ টাকা। সে হিসাবে কোম্পানিটির আলোচ্য প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা কমেছে ১.৭৩ টাকা বা ৫৬.৭২ শতাংশ।

এদিকে, চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১১৫.৬১ টাকা।




এমারেল্ড অয়েলের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে খাদ‌্য ও আনুষঙ্গিক খাতে তালিকাভুক্ত কোম্পানি এমারেল্ড অয়েল লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদেরকে ২ শতাংশ হারে লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ‌্যাংশ। শুধুমাত্র সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য এই লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।

২০২২ সালের ৩০ জুন সমাপ্ত বছরের (জানুয়ারি-ডিসেম্বর) আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য এই লভ্যাংশ ঘোষণা দেওয়া হয়েছে।

রোববার (৪ জুন) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে, বৃহস্পতিবার (১ জুন) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তথ্য মতে, ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য এমারেল্ড অয়েল লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১২ জুলাই ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৬ জুন।

২০২২ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.১৭ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ০.৫৮ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২.৮৫ টাকা।

এর আগের হিসাব বছরে এনভয় টেক্সটাইলস লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।

প্রসঙ্গত, কোম্পানিটি ২০২০ ও ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি।




গ্লোবাল ইন্স্যুরেন্সের মুনাফা কমেছে ২০.৫১ শতাংশ

পুঁজিবাজারে বীমা খাতে তালিকাভুক্ত কোম্পানি গ্লোবাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিক (জানুয়ারি-মার্চ, ২০২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী আলোচ্য প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা কমেছে ২০.৫১ শতাংশ।

 

বুধবার (২৪ মে) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে মঙ্গলবার (২৩ মে) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৩১ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানির ইপিএস ছিল ০.৩৯ টাকা। সে হিসেবে আলোচ্য প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা কমেছে ০.০৮ টাকা বা ২০.৫১ শতাংশ।

 

২০২৩ সালের ৩১ মার্চ পর্যন্ত সময়ে কোম্পানির সমন্বিতভাবে শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪.১২ টাকায়।




ইউনাইটেড ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারের বীমা খাতে তালিকাভুক্ত কোম্পানি ইউনাইটেড ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। যার পুরোটাই নগদ লভ্যাংশ। ফলে প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ১ টাকা নগদ লভ্যাংশ পাবেন শেয়ারহোল্ডারা।

২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের (জানুয়ারি-ডিসেম্বর) আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য এই লভ্যাংশ ঘোষণা দেওয়া হয়েছে।

রোববার (১৯ মার্চ) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য ইউনাইটেড ইন্স্যুরেন্স লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৮ মে সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৯ এপ্রিল।

২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৭৫ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা ছিলো ১.৬৫ টাকা। আলোচ্য সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩২.৬৮ টাকা।

 

এর আগের হিসাব বছরে ইউনাইটেড ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিলো।