১২০০ কোটি টাকার বন্ড ছাড়বে ডাচ্-বাংলা ব্যাংক

পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি ডাচ্‌-বাংলা ব্যাংক পিএলসিকে ১ হাজার ২০০ কোটি টাকার পঞ্চম সাব-অর্ডিনেটেড বন্ড ছাড়ার বিষয়ে অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ব্যাংকটি এই বন্ড ছাড়ে মূলধন বৃদ্ধি করবে।

বুধবার (২২ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, ডাচ্‌-বাংলা ব্যাংক পিএলসি ১ হাজার ২০০ কোটি টাকার আনসিকিউরড, নন-কনভার্টেবল, ফ্লোটিং রেট, ফুল্লি রিডিমঅ্যাবল বন্ড ছাড়বে। বন্ডটির ইউনিট প্রতি অভিহিত মূল্য ১ কোটি টাকা। এই বন্ড ইস্যুর মাধ্যমে ঢাকা ব্যাংকের টায়ার-২ মূলধনের ভিত্তি শক্তিশালী করা হবে।

সাব-অর্ডিনেটেড বন্ডের বৈশিষ্ট্য হলো এই বন্ডের ঋণ পরিশোধ অন্যান্য বন্ডের তুলনায় কম অগ্রাধিকার পাবে। ধরা যাক, কোনো কোম্পানি আর্থিকভাবে বিপদে পড়েছে এবং সেই সময় তাদের ঋণ পরিশোধ করতে হবে, এই বাস্তবতায় সাব-অর্ডিনেটেড বন্ডধারীদের ঋণ পরিশোধ করা হবে সবার পর।

কোম্পানি বন্ধ হয়ে যাওয়ার সময় পরিচালক ও অন্যান্য ঋণগ্রহীতাদের দায় মেটানোর পর সাব-অর্ডিনেটেড বন্ডধারীদের অর্থ পরিশোধ করা হবে। সেই সঙ্গে এই বন্ড কোম্পানির শেয়ারের সঙ্গে বিনিময় করা যাবে না।




ডাচ্-বাংলা ব্যাংকের নাম পরিবর্তনের অনুমতি ডিএসইর

পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ কোম্পানিটির নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে। ব্যাংকটি দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) কাছে নাম পরিবর্তনের অনুমতি চায়। এরই ধরাবাহিকতায় সার্বিক দিক বিবেচনা করে ব্যাংকটির নাম পরিবর্তন করার অনুমতি দিয়েছে ডিএসই কর্তৃপক্ষ।

সোমবার (২৭ নভেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, কোম্পানিটির নাম ‘ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড’ এর পরিবর্তে ‘ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি’ রাখার প্রস্তাব অনুমোদন করেছে ডিএসই। সোমবার (২৭ নভেম্বর) থেকে কোম্পানির নতুন নাম কার্যকর হবে।

নাম পরিবর্তন ছাড়া অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে ডাচ্-বাংলা ব্যাংক।




শেয়ারহোল্ডারদের ৫ কোম্পানির লভ্যাংশ প্রেরণ

পুঁজিবাজারে তালিকাভুক্ত পাঁচটি কোম্পানি ঘোষিত বোনাস ও নগদ লভ্যাংশের শেয়ার বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) এবং ব্যাংক অ্যাকাউন্টে প্রেরণ করা হয়েছে।

কোম্পানি পাঁচটি হলো- শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড, উত্তরা ব্যাংক লিমিটেড, ব্র্যাক ক্যাংক লিমিটেড, ডাচ্-বাংলা ব্যাংক ও প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

রোববার (২৫ জুন) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, কোম্পানিগুলোর ২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ঘোষিত বোনাস ও নগদ লভ্যাংশের শেয়ার সিডিবিএলের মাধ্যমে বিও এবং ব্যাংক হিসাবে পাঠানো হয়েছে।

আলোচ্য হিসাব বছরে শাহজালাল ইসলামী ব্যাংক ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১২ শতাংশ নগদ ও ৩ শতাংশ বোনাস লভ্যাংশ রয়েছে।

উত্তরা ব্যাংক ২৮ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১৪ শতাংশ নগদ ও ১৪ শতাংশ বোনাস লভ্যাংশ রয়েছে।

ব্র্যাক ব‌্যাংক ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে সাড়ে ৭ শতাংশ নগদ ও সাড়ে ৭ শতাংশ বোনাস লভ্যাংশ রয়েছে।

ডাচ্-বাংলা ব্যাংক ২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে সাড়ে ১৭ শতাংশ নগদ ও সাড়ে ৭ শতাংশ বোনাস লভ্যাংশ রয়েছে।

প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।




ডাচ্ বাংলা ব্যাংকের এজিএম অনুষ্ঠিত

ডাচ্ বাংলা ব্যাংক লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ জুন) সকাল ১০ টায় ভার্চুয়াল প্লাটফর্মে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ব্যাংকটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সায়েম আহমেদ।

এ সময় পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যসহ, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আবুল কাশেম মো. শিরিনসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ভার্চুয়ালি উপস্থিত ছিলেন।

সভা সঞ্চালনা করেন কোম্পানি সচিব মোহাম্মদ মেজবাউল আলম।

বার্ষিক সাধারণ সভার শুরুতে চেয়ারম্যান তার সংক্ষিপ্ত বক্তব্যে শেয়ারহোল্ডারদেরকে শুভেচ্ছা জানান। বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে ব্যাংকের বার্ষিক সাধারণ সভায় অংশগ্রহণ করেন। পরবর্তীতে সমাপ্ত অর্থবছরে ব্যাংকের নিরীক্ষিত বার্ষিক আর্থিক বিবরণী সভায় উত্থাপন করা হয়। শেয়ারহোল্ডারগণ ব্যাংকের ২০২২ সালের কার্যক্রম নিয়ে তাদের অভিমত ব্যক্ত করেন এবং নানাবিধ বিষয়ে প্রস্তাবনা পেশ করেন।

বার্ষিক সাধারণ সভায় ২০২২ সালের জন্য ২৫ শতাংশ লভ্যাংশ (১৭.৫০ শতাংশ নগদ ও ৭.৫০ শতাংশ বোনাস) প্রদানের প্রস্তাব অনুমোদনসহ অন্যান্য এজেন্ডা বিনিয়োগকারীদের সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।




বোর্ড সভার তারিখ জানাল ৪ কোম্পানি

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানি প্রান্তিক প্রতিবেদন প্রকাশ সংক্রান্ত পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে।

বুধবার (১০ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো-

ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স: কোম্পানিটির পর্ষদ সভা আগামী ১৫ মে বিকেল ৩টায় শুরু হবে। সভায় কোম্পানিটির প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ২৩) সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা এই প্রতিবেদন অনুমোদন শেষে সবার উদ্দেশ্যে প্রকাশ করা হবে।

রুপালী ইন্স্যুরেন্স: কোম্পানিটির পর্ষদ সভা আগামী ১৫ মে বিকেল ৩টায় শুরু হবে। সভায় কোম্পানিটির প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ২৩) সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা এই প্রতিবেদন অনুমোদন শেষে সবার উদ্দেশ্যে প্রকাশ করা হবে।

ডাচ্-বাংলা ব্যাংক: কোম্পানিটির পর্ষদ সভা আগামী ১৪ মে দুপুর ২টা ৩০ মিনিটে শুরু হবে। সভায় কোম্পানিটির প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ২৩) সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা এই প্রতিবেদন অনুমোদন শেষে সবার উদ্দেশ্যে প্রকাশ করা হবে।

মিডল্যান্ড ব্যাংক: কোম্পানিটির পর্ষদ সভা আগামী ১৪ মে বিকেল ৪টায় শুরু হবে। সভায় কোম্পানিটির প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ২৩) সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা এই প্রতিবেদন অনুমোদন শেষে সবার উদ্দেশ্যে প্রকাশ করা হবে।




ডাচ্-বাংলা ও এক্সিম ব্যাংকের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত ডাচ্-বাংলা ব্যাংক ও এক্সিম ব্যাংকের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। ২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের (জানুয়ারি-ডিসেম্বর) আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য এই লভ্যাংশ ঘোষণা দেওয়া হয়েছে।

ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

 

ডাচ্-বাংলা ব্যাংক
কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১৭.৫০ শতাংশ নগদ লভ্যাংশ ও ৭.৫০ শতাংশ বোনাস লভ্যাংশ। ফলে প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ১.৭৫০ টাকা নগদ লভ্যাংশ পাবেন শেয়ারহোল্ডারা।

ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১২ জুন ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৭ মে।

২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৮.১৪ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা ছিল ৭.৯৯ টাকা। আলোচ্য সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৯.৮৫ টাকা।

 

এর আগের হিসাব বছরে ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২৭.৫০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিল। এর মধ্যে ১৭.৫০ শতাংশ নগদ লভ্যাংশ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ।

এক্সিম ব্যাংক
কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে পুরোটাই নগদ লভ্যাংশ। ফলে প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ১ টাকা নগদ লভ্যাংশ পাবেন শেয়ারহোল্ডারা।

ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য এক্সিম ব্যাংক লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৯ জুন ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৬ মে।

২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২.৫৭ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা ছিল ১.৪৯ টাকা। আলোচ্য সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২.০২ টাকা।

এর আগের হিসাব বছরে এক্সিম ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।