ডিএসই ও সিএসইতে নতুন ট্রেজারি বন্ডের লেনদেন শুরু

দেশের পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কেন্দ্রীয় ব্যাংকের ইস্যু করা নতুন ১৫ বছর মেয়াদের ট্রেজারি বন্ডের লেনদেন শুরু হয়েছে। বুধবার (৯ এপ্রিল) থেকে ডিএসই ও সিএসইতে ট্রেজারি বন্ডটির লেনদেন শুরু হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

তথ্য মতে, নতুন বন্ডটির নাম হলো- ‘‘15Y BGTB 27/03/2040’’। ডিএসইতে বন্ডটির লেনদেন কোড- ”TB15Y0340” এবং ডিএসইতে স্ক্রিপ্ট কোড- “88532”। একইভাবে সিএসইতে বন্ডটির লেনদেন কোড- ‘TB15Y0340” এবং সিএসইতে ট্রেডিং আইডি- “50298”।

তথ্য মতে, ‘এ’ ক্যাটাগরিতে ডিএসই ও সিএসই’র ডেবট বোর্ডের অনুমতি সাপেক্ষে বন্ডটির মেয়াদ আগামী ২০৪০ সালের ২৭ মার্চ শেষ হবে। বন্ডটির প্রতি ইউনিটের মূল্য ৯৯.৫৫৭৪ টাকা এবং অভিহিত মূল্য ১০০ টাকা। বন্ডের মার্কেট লট ১০০০টি করে। এই বন্ড ১২.২৮ শতাংশ হারে বছরে ২ বার কুপন প্রদান করবে।




নাম পরিবর্তন করবে ডিএসই

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লিমিটেড এর নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (১৭ জানুয়ারি) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, প্রতিষ্ঠানটির নাম ‘ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড’ এর পরিবর্তে ‘ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি’ রাখা হবে। তবে প্রতিষ্ঠানটির সংক্ষিপ্ত নাম ‘ডিএসই’ হিসাবেই থাকবে।

প্রসঙ্গত, ১৯৫৪ সালের ২৮ এপ্রিল ইস্ট পাকিস্তান স্টক এক্সচেঞ্জ অ্যাসোসিয়েশন লিমিটেড নামে এ প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা লাভ করে। আনুষ্ঠানিক লেনদেন শুরু হয় ১৯৫৬ সালে। ১৯৬২ সালের ২৩ জুন নাম পরিবর্তন করে ইস্ট পাকিস্তান স্টক এক্সচেঞ্জ লিমিটেড করা হয়। ১৯৬৪ সালের ১৩ মে ওই নাম পরিবর্তন করে রাখা হয় ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড। ১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধের সময় ডিএসইতে লেনদেন স্থগিত রাখা হয়। ১৯৭৬ সালের ১৬ আগস্ট লেনদেন পুনরায় চালু হয় এবং অদ্যাবধি লেনদেন ও উন্নয়ন কার্যক্রম অব্যাহত আছে। অত্যাধুনিক প্রযুক্তি এবং প্ল্যাটফর্মের মাধ্যমে বিশ্বমানের সেবা ও স্টেকহোল্ডারদের সর্বোচ্চ আস্থা নিশ্চিত করে এ অঞ্চলের নেতৃস্থানীয় এক্সচেঞ্জ এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের মূল চালিকাশক্তি হওয়ার লক্ষ্যে কাজ করছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। প্রতিষ্ঠানটিতে বিভিন্ন ধরনের সিকিউরিটিজ (শেয়ার, মিউচ্যুয়াল ফান্ড, ট্রেজারি বন্ড, ডিবেঞ্চার ও কর্পোরেট বন্ড) লেনদেন হয়ে থাকে।




ডিএসইতে ২ বছর মেয়াদী ট্রেজারি বন্ডের লেনদেন শুরু

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কেন্দ্রীয় ব্যাংকের ইস্যু করা নতুন দুই বছর মেয়াদের ট্রেজারি বন্ডের লেনদেন শুরু হয়েছে।

মঙ্গলবার (৯ জানুয়ারি) থেকে ডিএসইতে ট্রেজারি বন্ডটির লেনদেন শুরু হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

নতুন বন্ডটির নাম হলো- ‘2Y BGTB ০3/0১/202৬’। ডিএসইতে বন্ডটির লেনদেন কোড-‘TB2Y0১26’ এবং স্ক্রিপ্ট কোড-‘88510’।

‘এ’ ক্যাটাগরিতে ডিএসই’র ডেবট বোর্ডের অনুমতি সাপেক্ষে বন্ডটির মেয়াদ আগামী ২০২৬ সালের ৩ জানুয়ারি শেষ হবে। বন্ডটির প্রতি ইউনিটের মূল্য ১০০.০৬২৫ টাকা এবং অভিহিত মূল্য ১০০ টাকা। বন্ডের মার্কেট লট ১০০০টি করে। এই বন্ড ১১.৬০ শতাংশ হারে বছরে দুইবার কুপন দেবে।




ডিএসইতে নতুন ট্রেজারি বন্ডের লেনদেন শুরু

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কেন্দ্রীয় ব্যাংকের ইস্যু করা নতুন পাঁচ বছর মেয়াদের ট্রেজারি বন্ডের লেনদেন শুরু হয়েছে।

বুধবার (১৮ অক্টোবর) থেকে ডিএসইতে ট্রেজারি বন্ডটির লেনদেন শুরু হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

নতুন বন্ডটির নাম হলো- ‘5Y BGTB 13/09/2028’, লেনদেন কোড- ‘TB5Y0928’ এবং কোম্পানি কোড- ‘88504’।

তথ্য মতে, ‘এ’ ক্যাটাগরিতে ডিএসই’র ডেবট বোর্ডের অনুমতি সাপেক্ষে বন্ডটির মেয়াদ আগামী ২০২৮ সালের ১৩ সেপ্টেম্বর শেষ হবে। বন্ডটির প্রতি ইউনিটের মূল্য ১০০.৫৩১৫ টাকা এবং অভিহিত মূল্য ১০০ টাকা। বন্ডের মার্কেট লট ১০০০টি করে। এই বন্ড ৯.১০ শতাংশ হারে বছরে দুইবার কুপন প্রদান করবে।




ডিএসইতে নতুন ট্রেজারি বন্ডের লেনদেন শুরু

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কেন্দ্রীয় ব্যাংকের ইস্যু করা নতুন দুই বছর মেয়াদের ট্রেজারি বন্ডের লেনদেন শুরু হয়েছে।

বুধবার (১২ এপ্রিল) থেকে এ লেনদেন শুরু হয়েছে।

 

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

নতুন বন্ডটির নাম হলো- ‘2Y BGTB 05/03/2025’, লেনদেন কোড- ‘TB2Y0325’ এবং কোম্পানি কোড- ‘88496’।

তথ্য মতে, ‘এ’ ক্যাটাগরিতে ডিএসই’র ডেবট বোর্ডের অনুমতি সাপেক্ষে বন্ডটির মেয়াদ আগামী ২০২৫ সালের ৫ মার্চ শেষ হবে। বন্ডটির প্রতি ইউনিটের মূল্য ১০০.৫৫৫৬ টাকা এবং অভিহিত মূল্য ১০০ টাকা। বন্ডের মার্কেট লট ১০০০টি করে। এই বন্ড ৮.০৩ শতাংশ হারে বছরে দুইবার কুপন প্রদান করবে।

এর আগে, গত বছরের ৩ নভেম্বর ডিএসইতে ‘2Y BGTB 06/10/2024’ নামের বন্ডটি লেনদেন শুরু করে। বন্ডটির লেনদেন কোড ছিল- ‘TB2Y1024’। তার আগে ওই বছরের ১৪ অক্টোবর ডিএসইতে ‘10Y BGTB 20/01/2026’ নামের এ বন্ডটি পরীক্ষামূলকভাবে লেনদেন হয়েছে। বন্ডটির টেডিং কোড- ‘T10Y0126’।