মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক পারপেচ্যুয়াল বন্ডের মুনাফা ঘোষণা

মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক পারপেচ্যুয়াল বন্ডের ইউনিটধারীদের জন্য ১০ শতাংশ হারে মুনাফা ঘোষনা করেছে। বন্ডের ট্রাস্টি ৬ ডিসেম্বর,২৩ থেকে ৫ জুন,২৪ পযন্ত অর্ধবার্ষিকী সময়ের জন্য মুনাফা ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বুধবার ৬ ডিসেম্বর অনুষ্ঠিত বন্ডের ট্রাস্টি কমিটির সভায় এই মুনাফা অনুমোদন করা হয়। বন্ডটির ইস্যুয়ার হিসাবে কাজ করছে মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি।




প্রিমিয়ার ব্যাংক পারপেচুয়াল বন্ডের মুনাফা ঘোষণা

প্রিমিয়ার ব্যাংক পারপেচুয়াল বন্ডের ট্রাস্টি জুন থেকে ডিসেম্বর, ২৩ সমাপ্ত অর্ধবার্ষিকী সময়ের জন্য মুনাফা ঘোষণা করেছে। আলোচ্য সময়ের জন্য ইউনিটধারীদের জন্য ১০ শতাংশ হারে মুনাফা দেবে।

প্রিমিয়ার ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, প্রিমিয়ার ব্যাংক বন্ডের ট্রাস্টি কমিটির সভায় সোমবার ৫ ডিসেম্বর এই মুনাফা অনুমোদন করা হয়। বন্ডটির ইস্যুয়ার হিসাবে কাজ করছে প্রিমিয়ার ব্যাংক লিমিটেড। বন্ডটির মুনাফা বরাদ্দের জন্য রেকর্ড ডেট আগামী ২৬ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।




সিটি ব্যাংক পারপেচ্যুয়াল বন্ডের মুনাফা ঘোষণা

পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত সিটি ব্যাংক পারপেচ্যুয়াল বন্ডের ট্রাস্টি কমিটি অর্ধবার্ষিকী সময়ের জন্য মুনাফা বা কুপন পেমেন্ট ঘোষণা করা হয়েছে। আলোচিত সময়ের জন্য ইউনিটধারীদেরকে ১০ শতাংশ হারে মুনাফা বা কুপন পেমেন্ট দেওয়া হবে।

রোববার (২৭ আগস্ট) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে বৃহস্পতিবার ২৪ আগস্ট অনুষ্ঠিত সিটি ব্যাংক বন্ডের ট্রাস্টি কমিটির সভায় এই মুনাফা অনুমোদন করা হয়।

তথ্য মতে, সিটি ব্যাংক পারপেচ্যুয়াল বন্ডটি ২০২৩ সালের ১ সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ের জন্য ১০ শতাংশ কুপন পেমেন্ট ঘোষণা করেছে।

এ জন্য রোববার (২৭ আগস্ট) বন্ডটির লেনদেনে দর বাড়া বা কমার ক্ষেত্রে কোনো সীমা থাকবে না।




চার মিউচুয়াল ফান্ডের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে মিউচুয়াল ফান্ড খাতে তালিকাভুক্ত চারটি মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি কমিটি ইউনিটহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। ২০২৩ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করেছে ফান্ডগুলোর ট্রাস্টি কমিটি।

বুধবার (১৬ আগস্ট) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

মিউচুয়াল ফান্ডগুলো হলো—ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড, গ্রিনডেল্টা মিউচুয়াল ফান্ড, রিলায়েন্স ওয়ান দ্য ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচ্যুয়াল ফান্ড ও গ্রামীণ ওয়ান: স্কিম টু।

ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি কমিটি সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ইউনিটহোল্ডারদের জন্য ৩ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে ফান্ডটির ইউনিটপ্রতি মুনাফা (ইপিইউ) ০.২৯ টাকা। ২০২৩ সালের ৩০ জুন ফান্ডটির ইউনিটপ্রতি সম্পদ (এনএভিপিইউ) বাজারমূল্য অনুযায়ী দাঁড়িয়েছে ১০.৩২ টাকা। ইউনিটহোল্ডারদের মাঝে লভ্যাংশ বিতরণে ফান্ডটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৫ সেপ্টেম্বর।

গ্রিনডেল্টা মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি কমিটি সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ইউনিটহোল্ডারদের জন্য ১.৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে ফান্ডটির ইউনিটপ্রতি মুনাফা (ইপিইউ) ০.১৪ টাকা। ২০২৩ সালের ৩০ জুন ফান্ডটির ইউনিটপ্রতি সম্পদ (এনএভিপিইউ) বাজারমূল্য দাঁড়িয়েছে ১০.১৬ টাকা। ইউনিটহোল্ডারদের মাঝে লভ্যাংশ বিতরণে ফান্ডটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৫ সেপ্টেম্বর।

রিলায়েন্স ওয়ান দ্য ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি কমিটি সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ইউনিটহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে ফান্ডটির ইউনিটপ্রতি মুনাফা (ইপিইউ) ০.৫৫ টাকা। ২০২৩ সালের ৩০ জুন ফান্ডটির ইউনিটপ্রতি সম্পদ (এনএভিপিইউ) বাজারমূল্য অনুযায়ী দাঁড়িয়েছে ১৩.৮০ টাকা। ইউনিটহোল্ডারদের মাঝে লভ্যাংশ বিতরণে ফান্ডটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৫ সেপ্টেম্বর।

গ্রামীণ ওয়ান: স্কিম টু’র ট্রাস্টি কমিটি সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ইউনিটহোল্ডারদের জন্য ৬.৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে ফান্ডটির ইউনিটপ্রতি মুনাফা (ইপিইউ) ০.৬৫ টাকা। ২০২৩ সালের ৩০ জুন ফান্ডটির ইউনিটপ্রতি সম্পদ (এনএভিপিইউ) বাজারমূল্য অনুযায়ী দাঁড়িয়েছে ১৯.২৮ টাকা। ইউনিটহোল্ডারদের মাঝে লভ্যাংশ বিতরণে ফান্ডটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৫ সেপ্টেম্বর।




পূবালী ব্যাংক পার্পেচ্যুয়াল বন্ডের কুপন রেট ঘোষণা

পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি পূবালী ব্যাংক পার্পেচ্যুয়াল বন্ডের ট্রাস্টি অর্ধবার্ষিকে বিনিয়োগকারীদের কুপন রেট বা প্রাপ্য লভ্যাংশ ঘোষণা করেছে।

রোববার (১৯ মার্চ) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে গত বৃহস্পতিবার (১৬ মার্চ) অনুষ্ঠিত বন্ডের ট্রাস্টি কমিটির সভায় সমাপ্ত বছরের রিটার্ন অনুমোদন করা হয়।

পূবালী ব্যাংক পার্পেচ্যুয়াল বন্ডের ট্রাস্টি অর্ধবার্ষিকের অর্থাৎ ২০২৩ সালের ২৩ মার্চ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত সময়ের জন্য বিনিয়োগকারীদের প্রাপ্য লভ্যাংশ (রিটার্ন) ঘোষণা করেছে। আলোচিত সময়ের জন্য এই বন্ডে বিনিয়োগকারীরা ১০ শতাংশ হারে কুপন রেটে রিটার্ন তথা মুনাফা পাবেন।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুযায়ী বন্ডটিতে ফ্লোর প্রাইস অব্যাহত থাকবে।