জেএমআই হসপিটালের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জেএমআই হসপিটাল রিক্যুইজিট অ্যান্ড ম্যানুফেক্চারিং লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২৫-ডিসেম্বর’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২১ পয়সা। গত বছর একই সময়ে ৫১ পয়সা আয় হয়েছিল।

হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই’২৫-ডিসেম্বর’২৫) প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় হয়েছে ৪৯ পয়সা। গত বছরের একই সময়ে আয় ছিলো ১ টাকা ৬ পয়সা।

গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৫ টাকা ১৪ পয়সা।




‘অ্যাপোলো ক্লিনিক’ তৈরি করবে জেএমআই স্পেশালাইজড হসপিটাল

ভারতের অ্যাপোলো হেলথ অ্যান্ড লাইফ স্টাইলের কারিগরি সহযোগিতায় ‘অ্যাপোলো ক্লিনিক’ তৈরি করবে পুঁজিবাজারে ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান জেএমআই স্পেশালাইজড হসপিটাল লিমিটেড।

বুধবার (২৪ জানুয়ারি) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে মঙ্গলবার (২৩ জানুয়ারি) অ্যাপোলো হেলথ অ্যান্ড লাইফ স্টাইলের সঙ্গে জেএমআই স্পেশালাইজড হসপিটাল এ ব্যাপারে একটি চুক্তি স্বাক্ষর করেছে। ভারতের হায়দ্রাবাদে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। ওই দিন বিকেল ৪টায় জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের ১৪১তম বোর্ড সভায় অ্যাপোলো হেলথের সঙ্গে জেএমআই স্পেশালাইজড হসপিটালের চুক্তিটি অনুমোদন পেয়েছে।

চুক্তি অনুযায়ী, অ্যাপোলো হেলথ অ্যান্ড লাইফস্টাইল লিমিটেডের ট্রেডমার্ক, লোগো এবং নামের পাশাপাশি বাংলাদেশে অ্যাপোলো ক্লিনিক নামে একটি ক্লিনিক প্রতিষ্ঠা করবে জেএমআই স্পেশালাইজড হসপিটাল। হসপিটাল পরিচালনার জন্য প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতা শেয়ার করবে ভারতের অ্যাপোলো ক্লিনিক।

এর আগে ২০২৩ সালের ৬ আগস্ট জেএমআই স্পেশালাইজড হসপিটাল লিমিটেড নামে একটি সাবসিডিয়ারি কোম্পানি গঠন করে। কোম্পানিটির অনুমোদিত মূলধন ৫০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ২০ কোটি টাকা। সাবসিডিয়ারি প্রতিষ্ঠানটিতে জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিংয়ের ৬৫ শতাংশ শেয়ার ধারণ রয়েছে।




হাসপাতাল প্রতিষ্ঠা করবে জেএমআই হসপিটাল রিক্যুইজিট

পুঁজিবাজারে ওষুধ ও রসায়ন খাতের তালিকাভুক্ত কোম্পানি জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের পরিচালনা পর্ষদ একটি হাসপাতাল প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নিয়েছে। এ লক্ষ্যে একটি সহযোগী প্রতিষ্ঠান গঠন করবে জেএমআই হসপিটাল রিক্যুইজিট। যার নাম হবে- ‘জেএমআই স্পেশালাইজড হসপিটাল লিমিটেড’।

সোমবার (৩১ জুলাই) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে তথ্য জানা গেছে

এর আগে রোববার (৩০ জুলাই) অনুষ্ঠিত জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্য মতে, জেএমআই স্পেশালাইজড হসপিটাল লিমিটেডের অনুমোদিত মূলধন হবে ৫০ কোটি টাকা। আর ২০ কোটি টাকা হবে এর পরিশোধিত মূলধন। কোম্পানিটির ৬৫ শতাংশ শেয়ার ধারণ করবে জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড। আগামী বছরের জুলাই মাসের মধ্যে এটি চালু হবে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে এই সিদ্ধান্ত কার্যকর হবে।