জেএমআই সিরিঞ্জের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত জেএমআই সিরিঞ্জের অ্যান্ড মেডিকেল ডিভাইসেস লিমিটেড তাদের পরবর্তী পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২৯ জানুয়ারি বেলা ২টা ৩০ মিনিটে এ সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আলোচিত সভায় ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২৪-ডিসেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) জেএমআই সিরিঞ্জেসের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছিল ৭৩ পয়সা। অন্যদিকে গত হিসাববছরের প্রথম দুই প্রান্তিকে (জুলাই’২৩-ডিসেম্বর’২৩) কোম্পানিটির ইপিএস হয়েছিল ১৫ পয়সা।




জেএমআই সিরিঞ্জের অন্তর্বর্তীকালীন পরিচালক নিয়োগ

পুঁজিবাজারে ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিক্যাল ডিভাইসের পরিচালনা পর্ষদে নতুন অন্তর্বর্তীকালীন পরিচালক (অর্থ) নিয়োগ দেওয়া হয়েছে। এবার নিপ্রো কর্পোরেশনের (ওসাকা, জাপান) পক্ষ থেকে পরিচালক মনোনয়ন করা হয়েছে।

মঙ্গলবার (২২ আগস্ট) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিক্যাল ডিভাইসের আগের পরিচালক কাতসুহিকো ফুজির পরিবর্তে নিপ্রো কর্পোরেশনের পক্ষ থেকে হিরোশি সাইতোকে পরিচালক হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।

কোম্পানিটি জানিয়েছে, নতুন মনোনীত পরিচালক হিসেবে হিরোশি সাইতোর অন্তর্বর্তীকালীন নিয়োগ অনুমোদনের জন্য আসন্ন বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতির জন্য প্রস্তাব রাখা হবে। শেয়ারহোল্ডারদের চূড়ান্ত অনুমতির পর হিরোশি সাইতোরকে মনোনীত পরিচালকের পদে গ্রহণ করা হবে।