জিপিএইচ ইস্পাতের ক্রেডিট রেটিং নির্ণয়

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি জিপিএইচ ইস্পাত লিমিটেডের ক্রেডিট রেটিং নির্ণয় করে তা প্রকাশ করা হয়েছে। এ কোম্পানিকে রেটিং দিয়েছে আলফা ক্রেডিট রেটিং পিএলসি (আলফা রেটিং)।

মঙ্গলবার (১১ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আলফা ক্রেডিট রেটিং পিএলসির রেটিং অনুযায়ী, জিপিএইচ ইস্পাত লিমিটেডের দীর্ঘ মেয়াদে রেটিং হয়েছে ‘এএ-’ এবং স্বল্প মেয়াদে রেটিং হয়েছে ‘এসটি-২’।

২০২৪ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ২০২৫ সালের ১০ মার্চ পর্যন্ত প্রাসঙ্গিক গুণগত তথ্যের ভিত্তিতে জিপিএইচ ইস্পাত লিমিটেডের এ ক্রেডিট রেটিং নির্ণয় করা হয়েছে।




অথরাইজড ইকোনমিক অপারেটরের স্বীকৃতি পেল জিপিএইচ ইস্পাত

দেশের শীর্ষস্থানীয় স্টিল রিবার উৎপাদনকারী প্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাত লিমিটেড জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক অথরাইজড ইকোনমিক অপারেটর (এইও) হিসেবে স্বীকৃতি অর্জন করেছে।

সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ডের মাল্টিপারপাস হল-এ আয়োজিত বাংলাদেশ কাস্টমসের আধুনিকায়ন এবং কাস্টমস স্ট্র্যাটেজিক প্ল্যান ২০২৪-২৮, অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমে এইও মডিউল সংযোজন এবং এক্সপোর্ট ইম্পোর্ট হাব এর উদ্বোধন অনুষ্ঠানে এই স্বীকৃতি দেওয়া হয়। জিপিএইচ ইস্পাতের পক্ষ থেকে এই সম্মাননা গ্রহণ করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম।এই স্বীকৃতি লাভের মাধ্যমে জিপিএইচ ইস্পাত লিমিটেড আন্তর্জাতিক বাণিজ্য নীতিমালা ও সাপ্লাই চেইন নিরাপত্তা মেনে চলার ক্ষেত্রে তাদের দৃঢ় প্রতিশ্রুতি তুলে ধরেছে। ফলে, শুল্ক নিষ্পত্তি প্রক্রিয়া আরও গতিশীল হবে, পরিচালন ব্যয় হ্রাস পাবে এবং আন্তর্জাতিক বাণিজ্যে কোম্পানির গ্রহণযোগ্যতা ও নির্ভরযোগ্যতা সুসংহত হবে। এর মাধ্যমে দেশের শিল্প ও উৎপাদন খাতে জিপিএইচ ইস্পাতের অগ্রণী অবস্থান আরও শক্তিশালী হবে বলে আশা করা যাচ্ছে।

জিপিএইচ ইস্পাত বিশ্বের সর্বাধুনিক কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেস প্রযুক্তির মাধ্যমে বিশ্বমানের রড এবং বিলেট উৎপাদন করে আসছে। দেশের অর্থনীতিতে অবদান রাখার অংশ হিসেবে প্রতিষ্ঠানটি ইস্পাতপণ্য উৎপাদনে শীর্ষস্থানীয় দেশ চীনে বিলেট রপ্তানি করছে, যা বাংলাদেশের রপ্তানি খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করছে।

জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক এই স্বীকৃতি দেশের শিল্পপ্রতিষ্ঠানগুলোর রপ্তানি বাণিজ্যে সক্ষমতাকে আরও বৃদ্ধি করবে এবং বিশ্ববাজারে বাংলাদেশকে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যাবে।




রাইট শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে জিপিএইচ ইস্পাত

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি জিপিএইচ ইস্পাত লিমিটেড রাইট শেয়ার ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে। নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পেলে কোম্পানিটি ১ঃ৩ হিসেবে অর্থাৎ বিদ্যমান তিনটি শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার ইস্যু করবে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) অনুষ্ঠিত জিপিএইচ ইস্পাতের পরিচালনা পর্ষদের বৈঠকে রাইট শেয়ার ইস্যু সংক্রান্ত আলোচিত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, ১৫ টাকা দরে আলোচিত রাইট শেয়ার ইস্যু করবে জিপিএইচ ইস্পাত। অর্থাৎ ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের বিপরীতে ৫ টাকা করে প্রিমিয়াম নেওয়া হবে। কোম্পানিটি রাইট অফারের মাধ্যমে ১৬ কোটি ১২ লাখ ৯৪ হাজার ৪৮৫টি শেয়ার ইস্যু করে ২৪১ কোটি ৯৪ লাখ টাকা সংগ্রহ করবে।

রাইট শেয়ার ইস্যুর মঅধ্যমে সংগ্রহ করা অর্থ কোম্পানির সম্প্রসারিত কারখানার জন্য ফারনেস (চুল্লি) সংস্থাপনে ব্যয় করা হবে, যা কোম্পানিটির উৎপাদনক্ষমতা বাড়াতে ভূমিকা রাখবে। প্রকল্পটির বাস্তবায়ন শেষ হলে বছরে কোম্পানিটির রাজস্ব (পণ্য বিক্রির পরিমাণ) ৪৫০ কোটি টাকা বাড়বে বলে আশা করছেন কর্তৃপক্ষ।

রাইট শেয়ার ইস্যুর বিষয়ে শেয়ারহোল্ডারদের মতামত জানতে আগামী ২০ অক্টোবর বিকাল সাড়ে ৩টায় বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে জিপিএইচ ইস্পাত। ডিজিটাল প্ল্যাটফরমে এই ইজিএম অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৮ সেপ্টেম্বর।

জিপিএইচ ইস্পাত লিমিটেড ২০১২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছে। কোম্পানিটির পরিশোধিত মূলধন ৪৮৩ কোটি ৮৮ লাখ টাকা। সর্বশেষ ২০২২-২৩ অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৫৮ পয়সা। সে বছরের জন্য শেয়ারহোল্ডারদেরকে ৫ শতাংশ বোনাস ও ৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। সর্বশেষ অর্থবছরের(২০২৩-২৪) প্রথম তিন প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৩৩ পয়সা।




জিপিএইচ ইস্পাতের ক্রেডিট রেটিং নির্ণয়

শেয়ারবাজারের তালিকাভুক্ত প্রকৗশল খাতের কোম্পানি জিপিএইচ ইস্পাত লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড। কোম্পানিটির দীর্ঘমেয়াদী রেটিং হয়েছে ‘এএ-’ এবং স্বল্প মেয়াদী রেটিং হয়েছে এসটি-২।

কোম্পানির ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ১৮ ফেব্রুয়ারি ২০২৪ পর্যন্ত সময়ের প্রাসঙ্গিক গুণগত তথ্যের ভিত্তিতে এ ক্রেডিট রেটিং নির্ণয় করা হয়েছে।




জিপিএইচ ইস্পাত বোনাস লভ্যাংশ দেওয়ার সম্মতি পেলো

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি জিপিএইচ ইস্পাত লিমিটেডের ঘোষিত বোনাস লভ্যাংশ শেয়ারহোল্ডারদের প্রদানের বিষয়টি সম্মতি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বুধবার (২৯ নভেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে গত ২৮ অক্টোবর কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সাধারণ শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ লভ্যাংশ দেবে বলে ঘোষণা দেয়। এর মধ্যে ৫ শতাংশ নগদ লভ্যাংশ। বাকি ৫ শতাংশ বোনাস লভ্যাংশ। তবে কোম্পানির স্পন্সর শেয়ারহোল্ডার ও পরিচালকরা কেবল বোনাস পাবেন।

বিএসইসির নির্দেশনা অনুযায়ী, বোনাস লভ্যাংশ ঘোষণা করা হলে তাতে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির অনুমোদন প্রয়োজন হয়। বিএসইসির অনুমোদন প্রাপ্তির পরিপ্রেক্ষিতে কোম্পানিটি বোনাস শেয়ারের জন্য আগামী ৭ ডিসেম্বরকে রেকর্ড তারিখ ঘোষণা করেছে।

আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠেয় কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডাররা অনুমোদন করলে ঘোষিত লভ্যাংশ বিতরণ করা হবে।

উল্লেখ, নগদ লভ্যাংশের জন্য ঘোষিত রেকর্ড তারিখ ছিল ২৩ অক্টোবর।