‘এ’ ক্যাটাগরিতে খান ব্রাদার্স ও জিকিউ বলপেন

পুঁজিবাজারে তালিকাভুক্ত দুইটি কোম্পানির ক্যাটাগরি উন্নতি হয়েছে। কোম্পানি দুইটি সমাপ্ত হিসাববছরের ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের মধ্যে বিতরণ সম্পন্ন করায় ‘বি’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত করা হয়েছে।

কোম্পানি দুইটি হলো- খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

সোমবার (১৯ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্টিজ লিমিটেড ও জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদ ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ করে নগদ লভ্যাংশ ঘোষণা দিয়েছে। এরইমধ্যে কোম্পানিটির ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের ব্যাংক হিসাবে পাঠানো হয়েছে। ফলে উভয় স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ কোম্পানি দুইটিকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত করেছে।

তবে ক্যাটাগরি পরিবর্তনের কারণে আগামী ৭ কার্যদিবসের মধ্যে কোম্পানি দুইটি দুটিকে ঋণ সুবিধা দিতে ব্রোকার হাউজ এবং মার্চেন্ট ব্যাংককে নিষেধ করেছে ডিএসই ও সিএসই।




জিকিউ বলপেনের ক্রেডিট রেটিং নির্ণয়

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি জিকিউ বলপেন লিমিটডের ক্রেডিট রেটিং নির্ণয় করে তা প্রকাশ করা হয়েছে। কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস পিএলসি (সিআরআইএসএল)।

মঙ্গলবার (৬ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস পিএলসির রেটিং অনুযায়ী, কোম্পানিটির দীর্ঘ মেয়াদে রেটিং হয়েছে ‘বিবি’। আর স্বল্প মেয়াদে রেটিং হয়েছে ‘এসটি-৪’।

২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর সমাপ্ত সময়ের অনিরিক্ষিত আর্থিক প্রতিবেদন এবং এবং অন্যান্য প্রাসঙ্গিক গুণগত ও পরিমাণগত তথ্যের ভিত্তিতে এ ক্রেডিট রেটিং নির্ণয় করা হয়েছে।




ডিএসইতে সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষে জিকিউ বলপেন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৬ থেকে ৩০ নভেম্বর) লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারের দাম সবচেয়ে বেশি বেড়েছে। বিনিয়োগকারীদের আগ্রহ বেশি থাকায় কোম্পানিটির শেয়ার ডিএসইর সাপ্তাহিক বাড়ার তালিকার শীর্ষে উঠে এসেছে।

ডিএসইর সাপ্তাহিক পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারের ক্লোজিং দাম ছিল ১৩০.৪০ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দাম দাঁড়িয়েছে ১৭৩ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারের দাম ৪২.৬০ টাকা বা ৩২.৬৭ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে কোম্পানিটির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম বাড়ার তালিকার শীর্ষে উঠেছে।

ডিএসইতে সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে আফতাব অটোমোবাইলসের শেয়ারদর বেড়েছে ২২.৭৫ শতাংশ, স্ট্যান্ডার্ড সিরামিকসের ২০.৭০ শতাংশ, লিবরা ইনফিউশনসের ১৮.৪৮ শতাংশ, সমতা লেদারের ১৮.৩০ শতাংশ, এডিএন টেলিকমের ১৩.৮৩ শতাংশ, মুন্নু এগ্রোর ১২.০৯ শতাংশ, সমরিতা হাসপাতালের ১০.১৫ শতাংশ, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কের ৯.৫৩ শতাংশ এবং ওরিয়ন ইনফিউশনের ৮.৫৬ শতাংশ শেয়ারের দাম বেড়েছে।




জিকিউ বলপেনে নতুন এমডি ও সচিব

পুঁজিবাজারে বিবিধ খাতে তালিকাভুক্ত কোম্পানি জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও কোম্পানি সচিব নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার (৩ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদ সিদ্ধান্ত নিয়েছে, কোম্পানি সচিব উজ্জল কুমার সাহা ব্যবস্থাপনা পরিচালকের বর্তমান দায়িত্ব পালন করবেন। আর কোম্পানিটির ম্যানেজার (প্রশাসন ও ভাগ) কে. এম. এরশাদ সচিবের বর্তমান দায়িত্ব পালন করবেন। গত ১ জুলাই থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। পরবর্তী আদেশ পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে।

জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ১৯৮৬ সালে। ‘বি’ ক্যাটাগরির এ কোম্পানিটির পরিশোধিত মূলধন ৮ কোটি ৯২ লাখ ৮০ হাজার টাকা। সে হিসেবে কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৮৯ লাখ ২৮ হাজার ৯১টি। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের হাতে ৪১.৮৮ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ১.৪৭ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের হাতে ০.০৫ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৫৬.৬০ শতাংশ শেয়ার রয়েছে।




জমি বিক্রি করবে জিকিউ বলপেন কোম্পানি

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি জিকিউ বলপেনের পরিচালনা পর্ষদ তাদের অব্যবহৃত জমি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি ৭.৬৭ কাঠা জমি বিক্রি করবে।

রোববার (৫ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জিকিউ বলপেন এই জমিটি চট্টগ্রামের আগ্রাবাদে অবস্থিত। কোম্পানির জমির মূল্য ৩ কোটি ৪৫ লাখ ১৫ হাজার টাকা। জমি বিক্রয়ের টাকা দিয়ে কোম্পানিটি সাউথইস্ট ব্যাংকের ১ কোটি ১৬ লাখ টাকার দায় মেটাবে।

আর বাকি টাকা কোম্পানিটি অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় খাতে ব্যয় করবে।