জিএসপি ফাইন্যান্সের আর্থিক প্রতিবেদন প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জিএসপি ফাইন্যান্স লিমিটেড গত ৩০ মার্চ, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৪-মার্চ’২৪), ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৪-জুন’২৪) এবং ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

হিসাববছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি’২৪ – মার্চ’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ১১ পয়সা। গত বছর একই সময়ে ১ টাকা ২২ পয়সা লোকসান হয়েছিল।

এছাড়াও, হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২৪ – জুন’২৪) ) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩ টাকা ১৬ পয়সা। গত বছরের একই সময়ে লোকসান ছিল ৩ টাকা ০১ পয়সা।

অন্যদিকে, হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারি’২৪ – সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির লোকসান হয়েছে ৫ টাকা। গত বছরের একই সময়ে তা ৪ টাকা ৩০ পয়সা লোকসান ছিল।




জিএসপি ফাইন্যান্সের পর্ষদ সভা ১৯ ডিসেম্বর

পুঁজিবাজারে আর্থিক খাতে তালিকাভুক্ত কোম্পানি জিএসপি ফাইন্যান্স লিমিটেডের পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ১৯ ডিসেম্বর দুপুর আড়াইটায় কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, আলোচিত সভায় ২০২৩ সালের ৩০ সেপ্টেম্বর সমাপ্ত তৃতীয় প্রান্তিক অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

২০২২ সালের ৩০ সেপ্টেম্বর সমাপ্ত তৃতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ছিল ০.১৮ টাকা।




লোকসানে জিএসপি ফাইন্যান্স

পুঁজিবাজারে আর্থিক খাতে তালিকাভুক্ত কোম্পানি জিএসপি ফাইন্যান্স লিমিটেডের পরিচালনা পর্ষদ চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিক (এপ্রিল-জুন, ২০২৩) ও অর্ধবার্ষিক প্রান্তিকের (জানুয়ারি-জুন, ২০১৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী আলোচ্য প্রান্তিকগুলোতে আগের হিসাব বছরের তুলনায় কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা থেকে লোকসানে নেমেছে।

রোববার (৩ ডিসেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে বৃহস্পতিবার (৩০ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

তথ্য মতে, চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি লোকসান হয়েছে (১.৪৭) টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ০.১৪ টাকা।

এছাড়া, চলতি হিসাব বছরের দুই প্রান্তিক মিলে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি লোকসান হয়েছে (২.৯৬) টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ০.৪৫ টাকা।

২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৪.৮২ টাকা।




জিএসপি ফাইন্যান্সের নো ডিভিডেন্ড ঘোষণা

পুঁজিবাজারে আর্থিক খাতে তালিকাভুক্ত কোম্পানি জিএসপি ফাইন্যান্স লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের লভ্যাংশ না দেওয়ার ঘোষণা দিয়েছে। ২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।

সোমবার (১৩ নভেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে রোববার (১২ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভায় সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।

তথ্য মতে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি লোকসান হয়েছে (১.০৮) টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ১.৪৪ টাকা।

আর ২০২২ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৭.৭৮ টাকায়।

লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩০ নভেম্বর।