সিএসই-৫০ সূচক সমন্বয়

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসই-৫০ সূচক সমন্বয় করা হয়েছে। সিএসইতে তালিকাভুক্ত কোম্পানিগুলোর পারফরমেন্সের ভিত্তিতে এ সূচক সমন্বয় করা হয়।

সমন্বিত সূচকে তিনটি কোম্পানি নতুনভাবে যুক্ত হয়েছে। আর বাদ পড়েছে তিনটি কোম্পানি। সমন্বয় পরবর্তী সূচক আগামী ১১ নভেম্বর থেকে কার্যকর হবে।

সোমবার (৩ নভেম্বর) সিএসই থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

তথ্য মতে, সিএসই-৫০ সূচকে নতুন করে যুক্ত হওয়া কোম্পানিগুলো হলো- বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি, মারিকো বাংলাদেশ লিমিটেড এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি।

আর ওই সূচক থেকে বাদ যাওয়া কোম্পানিগুলো হলো- এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ পিএলসি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি এবং সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি।

উল্লেখ, সিএসই-৫০ ইনডেক্স এ অর্ন্তভুক্ত কোম্পানিগুলোর মূলধন বাজারের মোট নিবন্ধিত কোম্পানিগুলোর মূলধনের শতকরা প্রায় ৭২.৭৪ ভাগ, ফ্রি-ফ্লোট বাজার মূলধন সব নিবন্ধিত কোম্পানিগুলোর ফ্রি-ফ্লোট বাজার মূলধনের শতকরা ৭০.৯৮ ভাগ এবং সব নিবন্ধিত কোম্পানিগুলোর বিগত ছয় মাসের (৩০ জুন, ২০২৫ পর্যন্ত) অ্যাভারেজ ডেইলি টার্নওভার ৪৯.১২ ভাগ।




সিএসই শরিয়াহ সূচকে নতুন ৬ কোম্পানি যুক্ত

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) তালিকাভুক্ত কোম্পানিগুলোর পারফরম্যান্স পর্যালোচনার ভিত্তিতে সিএসই শরিয়াহ সূচক সমন্বয় করা হয়েছে। সিএসই শরিয়াহ সূচকে নতুন ০৬ টি কোম্পানিকে যুক্ত করা হয়েছে এবং আগের ০৫ টি কোম্পানিকে বাদ দেয়া হয়েছে।

সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, শরিয়াহ সূচকে নতুন করে যুক্ত ছয় কোম্পানি হলো এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড, বারাকা পাওয়ার লিমিটেড, ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড, রহিমা ফুড করপোরেশন ও ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড কোম্পানি লিমিটেড।

অন্যদিকে, বাদ যাওয়া পাঁচ কোম্পানি হলো এসিআই ফরমুলেশনস লিমিটেড, বীকন ফার্মাসিউটিক্যালস লি., সায়হাম কটন মিলস লি, স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি ও স্ট্যান্ডার্ড সিরামিকস ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

এ সূচকে মোট ১২৬টি কোম্পানিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। চূড়ান্ত সিএসই শরিয়াহ ইনডেক্স এ অন্তর্ভুক্ত ১২৬ কোম্পানির মধ্যে রয়েছে আমরা নেটওয়াকিস লিমিটেড, আমরা টেকনোলজিস লিমিটেড, একমি পেস্টিসাইডস লিমিটেড, এডিএন টেলিকম লিমিটেড, অ্যাডভেন্ট ফার্মা লিমিটেড, এএফসি এগ্রো বায়োটেক সিং, অগ্নি সিস্টেমস লিমিটেড, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি, আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, আমান কটন ফাইব্রাস লিমিটেড, অ্যাম্বে ফার্মাসিউটিক্যালস লিমিটেড, আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড, অ্যাপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস, এপেরা ফুড লিমিটেড, এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড, অ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেড, বঙ্গজ লিমিটেড, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস লিমিটেড, বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড, বারাকা পাওয়ার লিমিটেড, বাটা ও কোম্পানি (বিডি) লিমিটেড, বিবিএস ক্যাবলস পিএলসি, বিডিকম অনলাইন লিমিটেড, বিডি থাই অ্যালুমিনিয়াম লিমিটেড, বিচ হ্যাচারি লিমিটেড, বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিকস লিমিটেড, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড, বেক্সিমকো লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড, কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ড্যাফোডিল কম্পিউটারস লিমিটেড, ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড, ডোরিন পাওয়ার জেনারেশনস অ্যান্ড সিস্টেমস লিমিটেড, ড্রাগন সোয়োটার এড স্পিনিং লিমিটেড, ইস্টাল ক্যাবলস লিমিটেড, ই-জেনারেশন লিমিটেড, স্কয়ার নিট কম্পোজিট লিমিটেড, এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বিডি লিং, ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ফার ইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ফাইন ফুডস লিমিটেড, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড, ফরচুন সুজ লিমিটেড, ফু-ওয়াং ফুডস লিমিটেড, ডিবিবি পাওয়ার লিমিটেড, গ্লোবাল হেভী কেমিক্যালস লিমিটেড, গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি, জিকিউ বল পেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড, গ্রামীণ ফোন লিমিটেড, হাক্কানী পাল্প অ্যান্ড পেপার মিলস লিমিটেড, হামিদ ফেব্রিক্স লিমিটেড, হেইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেড, এইচডব্লিউএ ওয়েল টেক্সটাইলস (বিডি) লিমিটেড, ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেড, ইনফরমেশন টেকনোলজি কনসালটেন্ট পিএলসি, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেড, ইসলামী ফাইনাল অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফেকচারিং লিমিটেড, জেএমআই সিরিঞ্জেস অ্যান্ড মেডিক্যাল ডিভাইসেস লিমিটেড, কে অ্যান্ড কিউ (বাংলাদেশ) লিমিটেড, কেডিএস এক্সেসরিজ লিমিটেড, খান ব্রাদারস পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড, কোহিনূর কেমিক্যাল কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড, লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড, লিগেসি ফুটওয়ার লিমিটেড, লিন্ডে বাংলাদেশ লিমিটেড, লুব-রেফ (বাংলাদেশ) লিমিটেড, এম এল ডাইং লিমিটেড, মালেক স্পিনিং মিলস লিমিটেড, ম্যারিকো বাংলাদেশ লিমিটেড, এমজেএল বাংলাদেশ লিমিটেড, মুহ সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, মোজাফ্ফর হোসেন স্পিনিং মিলস লিমিটেড, নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল লিমিটেড, ন্যাশনাল ফিড মিল লিমিটেড, নাভানা সিএনজি লিমিটেড, ওইমেক্স ইলেকট্রোড লিমিটেড, অলিম্পিক এক্সেসরিজ লিমিটেড, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, প্যাসিফিক ডেনিমস লিমিটেড, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলস লিমিটেড, কাশেম ইন্ডাস্ট্রিজ লিমিটেড, আরএকে সিরামিকস (বিডি) লিং, রহিমা ফুড কর্পোরেশন লিমিটেড, রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টস লিমিটেড, রংপুর ফাউন্ড্রি লিমিটেড, রতনপুর স্টিল রি-রোলিং মিলস লিমিটেড, রেকিট বেনকিজার (বাংলাদেশ) লিমিটেড, রিজেন্ট ট্যাক্সটাইল মিলস লিমিটেড, রবি আজিয়াটা লিমিটেড, সাইহাম টেক্সটাইলস মিলস লিমিটেড, স্যালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সমতা লেদার কমপ্লেক্স লিমিটেড, শমরিতা হসপিটাল লিমিটেড, শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি, শাহজিবাজার পাওয়ার কোঃ লিমিটেড, শাইনপুকুর সিরামিকস লিমিটেড, সিলকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড, সিলভা ফার্মাসিউটিক্যালস লিমিটেড, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড, স্যোশাল ইসলামী ব্যাংক পিএলসি, সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড, সামিট এলায়েন্স পোট লিমিটেড, সামিট পাওয়ার লিমিটেড, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড, দ্য ঢাকা ডাইং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং লিমিটেড, দ্য ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি পিএলসি, তিতাস গ্যাস ট্রান্স, ট্রাস্ট ইসলামি সাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, ইউনিয়ন ব্যাংক লিমিটেড, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড কোম্পানি লিমিটেড, উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি লিমিটেড, ভিএফএস গ্রেড ডাইং লিমিটেড, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ইয়াকিন পলিমার লিমিটেড এবং জাহিন স্পিনিং লিমিটেড।




এফবিসিসিআই’র পুঁজিবাজার সংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান আসিফ ইব্রাহিম

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি’র (সিএসই) চেয়ারম্যান আসিফ ইব্রাহিমকে এফবিসিসিআই’র পুঁজিবাজার ও বন্ড সংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়েছে।

এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম এবং বোর্ড, আসিফ ইব্রাহিমকে ২০২৩-২০২৫ মেয়াদে এই পদের জন্য মনোনীত করেছেন ।

৫২ সদস্যের এই স্থায়ী কমিটিতে রয়েছেন পুঁজিবাজারের মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানসমূহ, ব্রোকারস, সম্পদ ব্যবস্থাপনা কোম্পানিসমূহ, ইনভেস্টমেন্ট ব্যাংকার এবং দেশের স্বনামধন্য ব্যবসায়ীরা। গঠিত কমিটিটি বাংলাদেশের ব্যবসায়ী সম্প্রদায় ও পুঁজিবাজারের মধ্যে ঘনিষ্ঠ ও সুদূর প্রসারি সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে কাজ করবে।

 




শেয়ারহোল্ডারদের জন্য সিএসইর লভ্যাংশ ঘোষণা

শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা দিয়েছে দেশের চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই)। প্রতিষ্ঠানটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। ২০২৩ সালের গত ৩০ জুন পর্যন্ত সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে।

রোববার (২৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত স্টক এক্সচেঞ্জটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। সিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্য মতে, সর্বশেষ হিসাব বছরে সিএসইর শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৫৪ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ০.৬১ টাকা।

গত ৩০ জুন ২০২৩ তারিখে সিএসইর শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১২.০১ টাকা।

শেয়ারহোল্ডারদের সম্মতিতে ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য সিএসইর বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৩ নভেম্বর অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছ ১৮ অক্টোবর।




দুদিন ধরে পুঁজিবাজারে সূচক ও লেনদেনে ঊর্ধ্বমুখিতা

দেশের সামষ্টিক অর্থনীতির সংকটের প্রভাবে পুঁজিবাজারেও মন্দা ভাব পরিলক্ষিত হচ্ছে। বিনিয়োগকারীদের সক্রিয়তাও আগের তুলনায় কমে গেছে। গত সপ্তাহের শেষ কার্যদিবস থেকেই পুঁজিবাজারের সূচক ও লেনদেন ছিল নিম্নমুখী। তবে গত দুদিন ধরে সূচক ও লেনদেনে কিছুটা ঊর্ধ্বমুখিতা দেখা যাচ্ছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল সকালে লেনদেন শুরুর পর প্রথম ৮ মিনিট পর্যন্ত ঊর্ধ্বমুখী ছিল সূচক। এর পর থেকে অস্থিরতা দেখা গেছে। তবে শেষ পর্যন্ত গতকাল দিন শেষে আগের দিনের তুলনায় ৪ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩০৫ পয়েন্টে দাঁড়িয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স, আগের কার্যদিবসে যা ছিল ৬ হাজার ৩০১ পয়েন্ট। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইর ব্লু-চিপ সূচক ডিএস-৩০ গতকাল ৪ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৩৮ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ২ হাজার ১৩৪ পয়েন্ট। শরিয়াহ সূচক ডিএসইএস গতকাল দিন শেষে প্রায় ১ পয়েন্ট কমে ১ হাজার ৩৬৩ পয়েন্টে অবস্থান করছে, আগের কার্যদিবসে যা ছিল ১ হাজার ৩৬৪ পয়েন্ট। গতকাল সূচকের উত্থানে সবচেয়ে বেশি ভূমিকা ছিল ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস, সি পার্ল বিচ রিসোর্টস অ্যান্ড স্পা, জেমিনি সি ফুড, সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি ও গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্সের শেয়ারের।

ডিএসইতে গতকাল ৬৬৩ কোটি টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৫২৩ কোটি টাকা। গতকাল এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৩১৯টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দিন শেষে দর বেড়েছে ৮৪টির, কমেছে ৭৩টির আর অপরিবর্তিত ছিল ১৬২টি সিকিউরিটিজের বাজারদর।

খাতভিত্তিক লেনদেনচিত্রে দেখা যায়, গতকাল ডিএসইর মোট লেনদেনের ৩৪ দশমিক ৬ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে সাধারণ বীমা খাত। দ্বিতীয় সর্বোচ্চ ১৫ দশমিক ২ শতাংশ দখলে নিয়েছে খাদ্য ও আনুষঙ্গিক খাত। ৬ দশমিক ৮ শতাংশ লেনদেনের ভিত্তিতে তৃতীয় অবস্থানে রয়েছে জীবন বীমা খাত। মোট লেনদেনের ৫ দশমিক ৭ শতাংশের ভিত্তিতে চতুর্থ অবস্থানে ছিল ওষুধ ও রসায়ন খাত। বিবিধ খাতের দখলে ছিল লেনদেনের ৫ দশমিক ৪ শতাংশ। গতকাল ডিএসইর ইতিবাচক রিটার্নের দিক দিয়ে শীর্ষে ছিল সাধারণ বীমা, ভ্রমণ ও মিউচুয়াল ফান্ড খাত। এ তিন খাতে যথাক্রমে ২ দশমিক ৭, ২ দশমিক ৪ ও ১ দশমিক ১ শতাংশ রিটার্ন এসেছে। অন্যদিকে নেতিবাচক রিটার্নে শীর্ষে ছিল কাগজ, জীবন বীমা ও সেবা খাত। এ তিন খাতে রিটার্ন কমেছে যথাক্রমে ১ দশমিক ৩, দশমিক ৫ ও দশমিক ৩ শতাংশ।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) নির্বাচিত সূচক সিএসসিএক্স গতকাল ৯ পয়েন্ট বেড়ে ১১ হাজার ১৩৯ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১১ হাজার ১৩০ পয়েন্ট। সিএসইর সব শেয়ারের সূচক সিএএসপিআই গতকাল ১৫ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৬৩২ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১৮ হাজার ৬১৭ পয়েন্ট। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ১৮৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৬টির, কমেছে ৪৭টির আর অপরিবর্তিত ছিল ৮৪টির বাজারদর। গতকাল সিএসইতে ১২ কোটি ৩৫ লাখ টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে।




ইউসিবি উদ্যোক্তার শেয়ার হস্তান্তর সম্পন্ন

পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসি এর একজন উদ্যোক্তা হাজী আবুল কালাম পূর্বঘোষণা অনুযায়ী শেয়ার হস্তান্তর সম্পন্ন করেছেন।

বুধবার (১৩ সেপ্টেম্বর) চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসি এর উদ্যোক্তা হাজী আবুল কালাম। তিনি কোম্পানিটির ১ কোটি ১৫ লাখ শেয়ার তার ছেলে মোহাম্মদ নাসিম কামালের কাছে হস্তান্তর সম্পন্ন করেছেন।

এর আগে গত ১১ সেপ্টেম্বর তিনি শেয়ার হস্তান্তরের ঘোষণা দেন। ঘোষণায় তিনি জানান, তার হাতে থাকা কোম্পানির মোট ২ কোটি ৯৫ লাখ ৩৪ হাজার ৪৭টি শেয়ারের মধ্যে ১ কোটি ১৫ লাখ শেয়ার তার ছেলে মোহাম্মদ নাসিম কামালের (কোম্পানির সাধারণ শেয়ারহোল্ডার) কাছে হস্তান্তর করার ইচ্ছা প্রকাশ করেন। তিনি ৩০ কার্যদিবসের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার এক্সচেঞ্জের ট্রেডিং সিস্টেমের বাইরে গিয়ে, উপহারের মাধ্যমে স্থানান্তর করেন।




সানলাইফ ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং সম্পন্ন

পুঁজিবাজারে বীমা খাতে তালিকাভুক্ত কোম্পানি সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। রেটিং করেছে আরগুস ক্রেডিট রেটিং সার্ভিসেস লিমিটেড (এসিআরএসএল)।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে জানা গেছে, সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের দীর্ঘ মেয়াদে রেটিং ‘এ-’ হয়েছে। স্বল্প মেয়াদে রেটিং হয়েছে এসটি-৩।

সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ২০২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদেন, ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য তথ্য অনুযায়ী কোম্পানিটির এ রেটিং নির্ণয় করা হয়েছে।




চার্টার্ড লাইফের এজিএমের সময় পরিবর্তন

পুঁজিবাজারে বীমা খাতে তালিকাভুক্ত কোম্পানি চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বার্ষিক সাধারণ সভার (এজিএম) সময় পরিবর্তন করা হয়েছে। আগামী ২৫ সেপ্টেম্বর কোম্পানিটির এজিএম বেলা ১১টার পরিবর্তে দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে।

সোমবার (১১ সেপ্টেম্বর) চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড জানিয়েছে, কোম্পানির ১০তম এজিএম পূর্ব ঘোষিত বেলা ১১টার পরিবর্তে দুপুর ১২টায় ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে।

এদিকে, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ। ২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির এজিএম আগামী ২৫ সেপ্টেম্বর বেলা ১১টায় নির্ধারণ করা হয়েছিল। তবে আর ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের মাঝে বিতরণে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৪ আগস্ট।

আলোচিত বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.২৪ টাকা, যা আগের হিসাব বছরের একই সময়ে ইপিএস ছিল ০.২০ টাকা ছিল।




পুঁজিবাজারে সূচকের উত্থান, ডিএসইতে লেনদেন ছাড়াল ৬০০ কোটি

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে সব কটি সূচকের মান। তবে সিএসইতে লেনদেন কমলেও; বেড়েছে ডিএসইতে। এদিন ডিএসইতে লেনদেন ছাড়িয়েছে ৬০০ কোটি টাকা।

রোববার (৩ সেপ্টেম্বর) পুঁজিবাজারে সপ্তাহের প্রথম কার্যদিবস শেষে এ তথ্য জানা যায়।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)

ডিএসইতে রোববার বেড়েছে লেনদেনের পরিমাণ। লেনদেন ছাড়িয়েছে ৬০০ কোটি টাকা। এদিন লেনদেন হয়েছে ৬১০ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার, আর এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৫৬ কোটি ১৮ লাখ টাকার শেয়ার।

ডিএসইতে এদিন বেড়েছে সব কটি সূচকের মানও। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১২ দশমিক ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩১১ দশমিক ৬০ পয়েন্টে। এছাড়া ডিএস-৩০ সূচক বেড়েছে ৫ দশমিক ১৭ পয়েন্ট। সূচকটি অবস্থান করছে ২ হাজার ১৪৬ দশমিক ৭৮ পয়েন্টে। আর ডিএসইএস সূচক ১ দশমিক ৪০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭৩ দশমিক ৯৩ পয়েন্টে।

এছাড়া রোববার ডিএসইতে ৩৩২টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এরমধ্যে দাম বেড়েছে ১২২টি কোম্পানির, কমেছে ৩৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭৫টি কোম্পানির শেয়ারের দাম।

লেনদেনের শীর্ষে ছিল ফু-ওয়াং ফুডস। এছাড়া ইস্টার্ন হাউজিং, ক্রিস্টাল ইন্সুরেন্স, খান ব্রাদার্স, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, জেমিনী সী ফুড, রূপালি লাইফ ইন্সুরেন্স, এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ, নাভানা ফার্মাসিউটিক্যালস ও ডেফোডিল কম্পিউটারস ছিল শীর্ষ ১০টি প্রতিষ্ঠানের তালিকায়।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)

অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতেও এদিন বেড়েছে সব সূচকের মান। রোববার সিএসইতে সার্বিক সূচক সিএএসপিআই ৩০ দশমিক ২৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৬৬৩ দশমিক ৪৭ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স সূচক ১৯ দশমিক ২০ পয়েন্ট ও সিএসই-৫০ সূচক ১ দশমিক ২৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১১ হাজার ১৫৮ দশমিক ৬৪ পয়েন্টে ও ১ হাজার ৩০৯ দশমিক ৭৪ পয়েন্টে।

আর সিএসই-৩০ সূচক ২৪ দশমিক ২৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৪১৪ দশমিক ৮৪ পয়েন্টে। এছাড়া সিএসআই সূচক অবস্থান করছে ১ হাজার ১৭৫ দশমিক ৯৯ পয়েন্টে। সূচক বেড়েছে শূন্য দশমিক ৮৬ পয়েন্ট।

তবে সিএসইতে রোববার কমেছে লেনদেনের পরিমাণ। লেনদেন হয়েছে ১২ কোটি ৩০ লাখ টাকার শেয়ার। আর এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৮ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার। লেনদেন কমেছে ৬ কোটি ৬ লাখ টাকা।

সিএসইতে ১৭০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে দাম বেড়েছে ৭৩টির, কমেছে ২১টির ও অপরিবর্তিত রয়েছে ৭৬টির কোম্পানির শেয়ারদর।




ড্যাফোডিল কম্পিউটার্সের শেয়ারদর সংবেদনশীল তথ্য ছাড়াই বাড়ছে

কোনো প্রকার মূল্য সংবেদনশীল তথ্য ছাড়া বা বিনা কারণেই পুঁজিবাজারে আইটি খাতে তালিকাভুক্ত কোম্পানি ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেডের শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বাড়ছে। দেশের আপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে (সিএসই) এমন তথ্য জানিয়েছে কোম্পানিটির কর্তৃপক্ষ।

সোমবার (৪ সেপ্টেম্বর) সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

তথ্য মতে, সম্প্রতি ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেডের শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে সিএসই নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, সিএসইতে গত ৬ আগস্ট ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেডের শেয়ার দর ছিল ৬৬ টাকা ৭০ পয়সা। ৩ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ার দর ৮৬ টাকা ৭০ পয়সা উন্নীত হয়। এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে সিএসই কর্তৃপক্ষ।




আগস্টে ৪৪ শতাংশ লেনদেন কমেছে পুঁজিবাজারে

তিন মাস ধরেই দেশের পুঁজিবাজারের লেনদেনে নিম্নমুখিতা পরিলক্ষিত হচ্ছে। এর মধ্যে সদ্য সমাপ্ত আগস্টে এর আগের মাসের তুলনায় দৈনিক গড় লেনদেনের পরিমাণ ৪৪ শতাংশ কমেছে। লেনদেনের পাশাপাশি এ সময়ে পুঁজিবাজারের সূচকেও নিম্নমুখিতা দেখা গেছে। ইবিএল সিকিউরিটিজের মাসিক পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, এ বছরের জুনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দৈনিক গড়ে ৭ কোটি ৬০ লাখ ডলারের লেনদেন হয়েছে। এর পরের মাসে এ লেনদেনের পরিমাণ কমে দাঁড়ায় ৭ কোটি ২০ লাখ ডলারে। সর্বশেষ গত আগস্টে এটি আরো কমে ৪ কোটি ডলারে দাঁড়িয়েছে। লেনদেনের পাশাপাশি এ সময়ে ডিএসই সূচকও কমেছে। এর মধ্যে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স এ বছরের জুন শেষে ছিল ৬ হাজার ৩৪৪ পয়েন্টে। এর পরের মাস অর্থাৎ জুলাই শেষে সূচকটি দাঁড়িয়েছে ৩ হাজার ৩২৫ পয়েন্টে। আর সর্বশেষ গত আগস্ট শেষে ডিএসইএক্স ছিল ৬ হাজার ২৯৯ পয়েন্টে।

 

বাজার বিশ্লেষকরা বলছেন, গত আগস্টে লেনদেন কমার পাশাপাশি পুঁজিবাজারে অস্থিরতা পরিলক্ষিত হয়েছে। জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে শঙ্কা, সামষ্টিক অর্থনীতির সংকট ও তারল্য সংকটের মতো বিষয়গুলো পুঁজিবাজারকে প্রভাবিত করেছে।

এদিতে গত সপ্তাহের পুঁজিবাজার পরিস্থিতি পর্যালোচনায় দেখা যায়, এ সময়ে পুঁজিবাজারে সূচক ও লেনদেন কিছুটা বেড়েছে। গত সপ্তাহে ডিএসইএক্স আগের সপ্তাহের তুলনায় দশমিক ৩১ শতাংশ বেড়ে ৬ হাজার ২৯৯ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগের সপ্তাহ শেষে যা ছিল ৬ হাজার ২৮০ পয়েন্টে। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ সপ্তাহের ব্যবধানে বেড়ে ২ হাজার ১৪২ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের সপ্তাহ শেষে যা ছিল ২ হাজার ১৩০ পয়েন্টে। শরিয়াহ সূচক ডিএসইএস দশমিক ৫০ শতাংশ বেড়ে ১ হাজার ৩৭২ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের সপ্তাহ শেষে যা ছিল ১ হাজার ৩৬৬ পয়েন্টে। ডিএসইতে গত সপ্তাহে লেনদেন হওয়া মোট ৪০৩টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দর বেড়েছে ৯০টির, কমেছে ৬৮টির আর অপরিবর্তিত ছিল ২২৪টির। এছাড়া লেনদেন হয়নি ২১টির।

ডিএসইতে গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ২ হাজার ২২৮ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যেখানে আগের সপ্তাহের পাঁচ কার্যদিবসে লেনদেন ছিল ২ হাজার ১৯০ কোটি ৬২ লাখ টাকা। সে হিসাবে এক্সচেঞ্জটিতে সাপ্তাহিক লেনদেন বেড়েছে ১ দশমিক ৭৪ শতাংশ। গত সপ্তাহে ডিএসইতে দৈনিক গড়ে ৪৪৫ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যেখানে আগের সপ্তাহে দৈনিক গড় লেনদেন ছিল ৪৩৮ কোটি ১২ লাখ টাকা।

দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত সপ্তাহে সার্বিক সূচক সিএএসপিআই দশমিক ৩৪ শতাংশ বেড়ে ১৮ হাজার ৬৩৩ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের সপ্তাহে যা ছিল ১৮ হাজার ৫৭০ পয়েন্টে। সিএসসিএক্স সূচকটি গত সপ্তাহ শেষে দশমিক ৩৪ শতাংশ বেড়ে ১১ হাজার ১৩৯ পয়েন্টে অবস্থান করছে। আগের সপ্তাহ শেষে সূচকটির অবস্থান ছিল ১১ হাজার ১০২ পয়েন্টে। সিএসইতে গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ৫৬ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহের পাঁচ কার্যদিবসে যেখানে লেনদেন হয়েছিল ৬৪ কোটি টাকা। এ সময়ে সিএসইতে লেনদেন হওয়া ২৬০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৮টির, কমেছে ৪৮টির, অপরিবর্তিত রয়েছে ১৩৪টির।




সূচকের পতন, আবারও ৪০০ কোটির নিচে ডিএসইর লেনদেন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে সব কটি সূচকের মান। পাশাপাশি লেনদেন কমেছে উভয় শেয়ারবাজারেই। আর ডিএসইতে লেনদেন নেমেছে ৪০০ কোটির নিচে।

মঙ্গলবার (২৯ আগস্ট) পুঁজিবাজারে সপ্তাহের তৃতীয় কার্যদিবস শেষে এ তথ্য জানা যায়।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)

ডিএসইতে মঙ্গলবার কমেছে লেনদেনের পরিমাণ। লেনদেন হয়েছে ৩৯১ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার। এর আগে চলতি মাসের ২০ আগস্ট সবশেষ ৪০০ কোটির নিচে নেমেছিল ডিএসইর লেনদেন। আর গত কার্যদিবসে ডিএসইতে লেনদেন হয়েছে ৫৪০ কোটি ০৯ লাখ টাকার শেয়ার। লেনদেন কমেছে ১৪৮ কোটি ৫৬ লাখ টাকা।

এদিন ডিএসইতে কমেছে সবকটি সূচকের মানও। প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৮ দশমিক ৬৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ২৯০ দশমিক ৯৯ পয়েন্টে। এ ছাড়া ডিএসইএস সূচক ১ দশমিক ৭৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৭১ দশমিক ৪১ পয়েন্টে। আর ডিএস-৩০ সূচক কমেছে ৫ দশমিক ০৮ পয়েন্ট। সূচকটি অবস্থান করছে ২ হাজার ১৩৮ দশমিক ৫৫ পয়েন্টে।

লেনদেনের শীর্ষে ছিল ফু-ওয়াং ফুডস। এ ছাড়া এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন, রূপালী লাইফ ইন্সুরেন্স, জেমিনী সী ফুড, সোনালী পেপার এন্ড বোর্ড মিলস, ইস্টার্ন হাউজিং, মিরাকল ইন্ডাস্ট্রিজ, খান ব্রাদার্স ও এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ছিল শীর্ষ ১০টি প্রতিষ্ঠানের তালিকায়।

ডিএসইতে মঙ্গলবার ৩২০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৩৩টি কোম্পানির, কমেছে ১২৭টির ও অপরিবর্তিত রয়েছে ১৬০টি কোম্পানির শেয়ারের দাম।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)

অন্যদিকে দেশের অপর শেয়ারবাজার সিএসইতেও মঙ্গলবার কমেছে লেনদেনের পরিমাণ। লেনদেন হয়েছে ৬ কোটি ৯৪ লাখ টাকার। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১০ কোটি ৭১ লাখ টাকার শেয়ার। লেনদেন কমেছে ৩ কোটি ৭৭ লাখ টাকা।

সিএসইতে এদিন কমেছে সব কটি সূচকের মানও। সিএএসপিআই সূচক ২১ দশমিক ২৩ পয়েন্ট ও সিএসসিএক্স সূচক ১৪ দশমিক ০৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৬০৫ দশমিক ৭৪ পয়েন্টে ও ১১ হাজার ১২২ দশমিক ৪৮ পয়েন্টে।

এ ছাড়া সিএসই-৫০ সূচক কমেছে ১ দশমিক ৪১ পয়েন্ট। সূচকটি অবস্থান করছে ১ হাজার ৩০৮ দশমিক ১৭ পয়েন্টে। আর সিএসই-৩০ সূচক ১৪ দশমিক ৮৩ পয়েন্ট ও সিএসআই সূচক ১ দশমিক ০৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৩৯০ দশমিক ৯২ পয়েন্টে ও ১ হাজার ১৭৪ দশমিক ০২ পয়েন্টে।

সিএসইতে ১৬০ টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২০টির, কমেছে ৬৪টি ও অপরিবর্তিত রয়েছে ৭৬টি কোম্পানির শেয়ার দর।




হিমাদ্রির শেয়ারদর বাড়ছে কোনো সংবেদনশীল তথ্য ছাড়াই

কোনো প্রকার মূল্য সংবেদনশীল তথ্য বা কারণ ছাড়াই পুঁজিবাজারে এসএমই প্ল্যাটফর্মে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি হিমাদ্রি লিমিটেডের শেয়ারের দাম অস্বাভাবিক বাড়ছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে (সিএসই ) এমন তথ্য জানিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।

মঙ্গলবার (২৯ আগস্ট) সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, শেয়ারের দাম অস্বাভাবিক বাড়ার কারণ জানতে চেয়ে গত ২৮ আগস্ট সিএসই কোম্পানিটিকে চিঠি পাঠায়। ওই চিঠির জবাবে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানিটির শেয়ারের দাম এভাবে বাড়ছে।

উল্লেখ্য, গত ১ আগস্ট কোম্পানিটির শেয়ারের দর ছিল ৯৭৮.২০ টাকায়। আর ২৮ আগস্ট কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ১৫৭৫.২০ টাকায়। অর্থাৎ এই ১৯ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ৫৭৯ টাকা বা ৬১.০৩ শতাংশ বেড়েছে।




নগদ লভ্যাংশ দিলো বাটা সু

পুঁজিবাজারে চামড়া খাতে খাতে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি বাটা সু লিমিটেডের পরিচালনা পর্ষদের ঘোষিত চূড়ান্ত নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের ব্যাংক হিসাবে পাঠানো হয়েছে। ২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের জন্য এ লভ্যাংশ প্রদান করেছে কোম্পানিটি।

রোববার (২৭ আগস্ট) চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, আলোচ্য সময়ে বাটা সু লিমিটেডের ঘোষিত নগদ লভ্যাংশ বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠানো হয়েছে।

২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বাটা সু লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য চূড়ান্তভাবে ১০৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ।

২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২৯.৯৮ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি লোকসান ছিল (৫.০১) টাকা। আলোচ্য সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৫১.১৬ টাকা।




লভ্যাংশ ঘোষণা ৮ মিউচ্যুয়াল ফান্ডের

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৮টি মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি কামিটি ইউনিটহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। ২০২৩ সালের ৩০ জুন সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ইউনিটহোল্ডারদের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।

রোববার (৬ আগস্ট) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাইম ব্যাংক ফার্স্ট ফান্ড: ফান্ডটির ট্রাস্টি কমিটি ইউনিটহোল্ডারদের জন্য ৩ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে ফান্ডটির ইউনিটপ্রতি মুনাফা (ইপিইউ) হয়েছে ০.৪২ টাকা। আর ২০২৩ সালের ৩০ জুন ফান্ডটির ইউনিটপ্রতি সম্পদ (এনএভিপিইউ) বাজার মূল্য অনুযায়ী দাঁড়িয়েছে ৯.৯৭ টাকা। ইউনিটহোল্ডারদের মাঝে লভ্যাংশ বিতরণে ফান্ডটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৪ আগস্ট।

আইসিবি সোনালী ব্যাংক ফান্ড: ফান্ডটির ট্রাস্টি কমিটি ইউনিটহোল্ডারদের জন্য ২.৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে ফান্ডটির ইউনিটপ্রতি মুনাফা (ইপিইউ) হয়েছে ০.২২ টাকা। আর ২০২৩ সালের ৩০ জুন ফান্ডটির ইউনিটপ্রতি সম্পদ (এনএভিপিইউ) বাজার মূল্য অনুযায়ী দাঁড়িয়েছে ১০.৩০ টাকা। ইউনিটহোল্ডারদের মাঝে লভ্যাংশ বিতরণে ফান্ডটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৪ আগস্ট।

আইসিবি অগ্রণী ব্যাংক ফান্ড: ফান্ডটির ট্রাস্টি কমিটি ৩০ জুন ২০২৩ সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ইউনিটহোল্ডারদের জন‌্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে ফান্ডটির ইউনিটপ্রতি মুনাফা (ইপিইউ) হয়েছে ০.১৪ টাকা। আর ২০২৩ সালের ৩০ জুন ফান্ডটির ইউনিটপ্রতি সম্পদ (এনএভিপিইউ) বাজার মূল্য অনুযায়ী দাঁড়িয়েছে ১০.৮৩ টাকা। ইউনিটহোল্ডারদের মাঝে লভ্যাংশ বিতরণে ফান্ডটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৪ আগস্ট।

ফনিক্স ফাইন্যান্স ফান্ড: ফান্ডটির ট্রাস্টি কমিটি ইউনিটহোল্ডারদের জন্য ৩ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে ফান্ডটির ইউনিটপ্রতি মুনাফা (ইপিইউ) হয়েছে ০.৩৮ টাকা। আর ২০২৩ সালের ৩০ জুন ফান্ডটির ইউনিটপ্রতি সম্পদ (এনএভিপিইউ) বাজার মূল্য অনুযায়ী দাঁড়িয়েছে ৯.৭৬ টাকা। ইউনিটহোল্ডারদের মাঝে লভ্যাংশ বিতরণে ফান্ডটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৪ আগস্ট।

আইএফআইএল ইসলামিক ফান্ড: ফান্ডটির ট্রাস্টি কমিটি ইউনিটহোল্ডারদের জন্য ৩ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে ফান্ডটির ইউনিটপ্রতি মুনাফা (ইপিইউ) হয়েছে ০.৪২ টাকা। আর ২০২৩ সালের ৩০ জুন ফান্ডটির ইউনিটপ্রতি সম্পদ (এনএভিপিইউ) বাজার মূল্য অনুযায়ী দাঁড়িয়েছে ৯.৭৫ টাকা। ইউনিটহোল্ডারদের মাঝে লভ্যাংশ বিতরণে ফান্ডটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৪ আগস্ট।

আইসিবি এমপ্লয়েজ ফান্ড: ফান্ডটির ট্রাস্টি কমিটি ইউনিটহোল্ডারদের জন্য ৩ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে ফান্ডটির ইউনিটপ্রতি মুনাফা (ইপিইউ) হয়েছে ০.৩৪ টাকা। আর ২০২৩ সালের ৩০ জুন ফান্ডটির ইউনিটপ্রতি সম্পদ (এনএভিপিইউ) বাজার মূল্য অনুযায়ী দাঁড়িয়েছে ৯.৬৬ টাকা। ইউনিটহোল্ডারদের মাঝে লভ্যাংশ বিতরণে ফান্ডটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৪ আগস্ট।

আইসিবি এএমসিএল দ্বিতীয় ফান্ড: ফান্ডটির ট্রাস্টি কমিটি ইউনিটহোল্ডারদের জন্য ৩ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে ফান্ডটির ইউনিটপ্রতি মুনাফা (ইপিইউ) হয়েছে ০.০৩ টাকা। আর ২০২৩ সালের ৩০ জুন ফান্ডটির ইউনিটপ্রতি সম্পদ (এনএভিপিইউ) বাজার মূল্য অনুযায়ী দাঁড়িয়েছে ১০.৪০ টাকা। ইউনিটহোল্ডারদের মাঝে লভ্যাংশ বিতরণে ফান্ডটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৪ আগস্ট।

আইসিবি এএমসিএল তৃতীয় ফান্ড: ফান্ডটির ট্রাস্টি কমিটি ইউনিটহোল্ডারদের জন্য ৩ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে ফান্ডটির ইউনিটপ্রতি মুনাফা (ইপিইউ) হয়েছে ০.৩৬ টাকা। আর ২০২৩ সালের ৩০ জুন ফান্ডটির ইউনিটপ্রতি সম্পদ (এনএভিপিইউ) বাজার মূল্য অনুযায়ী দাঁড়িয়েছে ৯.৩২ টাকা। ইউনিটহোল্ডারদের মাঝে লভ্যাংশ বিতরণে ফান্ডটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৪ আগস্ট।




বোনাস লভ্যাংশ দিলো ২ ব্যাংক

পুঁজিবাজারে তালিকাভুক্ত দুইটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ঘোষিত বোনাস লভ্যাংশের শেয়ার বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) অ্যকাউন্টে পাঠানো হয়েছে। কোম্পানি দুইটি হলো- গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেড ও স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড।

বৃহস্পতিবার (৩ আগস্ট) চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) ও সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, ব্যাংকগুলো ২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য ঘোষিত বোনাস লভ্যাংশের শেয়ার সিডিবিএলের মাধ্যমে বিও হিসাবে পাঠিয়েছে।

উল্লেখ্য, ২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরে গ্লোবাল ইসলামী ব্যাংক ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ। আর স্ট্যান্ডার্ড ব্যাংক ৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ২.৫০ শতাংশ নগদ ও ২.৫০ শতাংশ বোনাস লভ্যাংশ।




সিএসইর বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বিষয়ক কর্মশালা

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসির (সিএসই) বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ জুন) সিএসইর প্রধান কার্যালয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।

সিএসই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কর্মশালায় সিএসইর স্বতন্ত্র পরিচালক মো. আব্দুল হালিম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসইসির কমিশনার মো. আব্দুল হালিম। এ সময় বিএসইসির নির্বাহী পরিচালক মো. আশরাফুল ইসলাম, সিএসইর পরিচালক সজিব হোসেন, মোহাম্মদ মহিউদ্দিন, মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী, মো. সিদ্দিকুর রহমান, মো. রেজাউল ইসলাম এবং ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. গোলাম ফারুক অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন।

বিএসইসির কমিশনার মো. আব্দুল হালিম বলেন, আমাদেরকে নিজেদের কাজগুলো নির্দিষ্ট করে তা অর্জন করার জন্য লক্ষ্য ঠিক করতে হবে। এই এপিআই চুক্তির আওতায় আমাদের কাজগুলো এমনভাবে ঠিক করতে হবে যেন আমারদের বাৎসরিক কর্মলক্ষ্য সফলতার সাথে অর্জন করা যায়। আমাদের আরও খেয়াল রাখতে হবে যে, সবার কাজের দক্ষতা সমান নয় তাই কাজ বণ্টনের জন্য আপনাদের অবশ্যই সবার কাজ করার সামর্থ্যকে বিবেচনা করতে হবে। দেশের অর্থনীতির উন্নতির জন্য পুঁজিবাজারকেও তার অবদান রাখতে হলে প্রতি পদক্ষেপে উন্নয়নকে লক্ষ্য ধরে কর্মপরিকল্পনা নির্ধারণ করতে হবে। বিএসইসি টিম তার কাজ শুরু করেছে এবং আপনাদের সাহায্য করার জন্য প্রস্তুত।

উদ্বোধনী বক্তব্যে সিএসইর স্বতন্ত্র পরিচালক আব্দুল হালিম চৌধুরী বলেন, বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) মূলত প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসাবে মন্ত্রিপরিষদ সচিব এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর প্রতিনিধি হিসাবে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগের সচিবের মধ্যে স্বাক্ষরিত একটি সমঝোতা দলিল। সরকারি কর্মকাণ্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিতকরণ এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে সরকারি কর্মসম্পাদন ব্যবস্থাপনা পদ্ধতির আওতায় বার্ষিক কর্মসম্পাদন চুক্তি প্রবর্তন করা হয়েছে। এই চুক্তিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগের কৌশলগত উদ্দেশ্যসমূহ, এ সকল কৌশলগত উদ্দেশ্য অর্জনের জন্য গৃহীত কার্যক্রমসমূহ এবং এ সকল কার্যক্রমের ফলাফল পরিমাপের জন‌্য কর্ম সম্পাদন সূচক ও লক্ষ্য মাত্রাসমূহ রয়েছে। সংশ্লিষ্ট অর্থবছর সমাপ্ত হওয়ার পর ওই বছরের চুক্তিতে নির্ধারিত লক্ষ্য মাত্রাসমূহের বিপরীতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগের প্রকৃত অর্জন মূল্যায়ন করা হয়। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ সরকার নির্ধারিত ভিশন ‘৪১ –‘উন্নত বাংলাদেশ বিনির্মাণ’ এর অংশীদার হিসেবে পুঁজিবাজারকে স্বয়ংক্রিয়, টেকসই ও উন্নত পুঁজিবাজারে রূপান্তরকরণে বিএসইসি রুপকল্প গ্রহণ করেছে এবং এর বাস্তবায়ন অব্যাহত রেখেছে।

বিএসইসির নির্বাহী পরিচালক মো. আশরাফুল ইসলাম পুঁজিবাজার উন্নয়ন চ্যালেঞ্জ ও এপিএ সংক্রান্ত বিষয়ে তার উপস্থানা প্রদান করেন।

সিএসইর ব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম ফারুক সমাপনী বক্তব্যে কর্মশালা আয়োজনের জন্য বিএসইসিকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, আমরা আশা করি, এই কর্মশালা থেকে অর্জিত জ্ঞান ব্যবহার করে আমরা আমাদের পুঁজিবাজার, সর্বোপরি দেশকে উন্নত দেশে রূপান্তরে আরও বেশি অবদান রাখতে পারব।




বন্ড ছেড়ে ৭০০ কোটি টাকা উত্তোলন করবে ব্র্যাক ব্যাংক

পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি ব্র্যাক ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ সাব-অর্ডিনেটেড বন্ড ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। এই বন্ড ছেড়ে ব্যাংকটি পুঁজিবাজার থেকে ৭০০ কোটি টাকা সংগ্রহ করবে।

বৃহস্পতিবার (৮ জুন) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে বুধবার (৭ জুন) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের ৩৪৬তম বৈঠকে বন্ড ইস্যু সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তথ্য মতে, এ সাব-অর্ডিনেটেড বন্ডের মেয়াদ হবে ৭ বছর। এটি হবে ফুললি রিডিমেবল অর্থাৎ মেয়াদ শেষে এই বন্ডের সম্পূর্ণ অবসায়ন হবে। বন্ডটি হবে নন-করর্ভার্টেবল অর্থাৎ এই বন্ডের কোনো অংশ শেয়ারে রূপান্তরিত হবে না। আলোচিত বন্ডটি হবে কুপনযুক্ত। নির্দিষ্ট সময় পর পর বন্ডধারীকে প্রাপ্য সুদ পরিশোধ করা হবে। আর এর সুদের হার হবে ভাসমান। প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এই বন্ড বরাদ্দ করা হবে।

বন্ডটির মাধ্যমে সংগৃহীত অর্থ দ্বারা ব্যাংকটি তার টায়ার-ll মূলধনের ভিত্তি শক্তিশালী করবে।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে বন্ড ইস্যু সংক্রান্ত এই সিদ্ধান্ত কার্যকর হবে।




এনসিসি ব্যাংককে বোনাস লভ্যাংশ প্রদানে বিএসইসির সম্মতি

পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি এনসিসি ব্যাংক লিমিটেডের ঘোষিত বোনাস লভ্যাংশ প্রদানের বিষয়ে সম্মতি জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বুধবার (৩১ মে) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, ২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এনসিসি ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ রয়েছে।

আইন অনুযায়ী বিএসইসির অনুমোদন ছাড়া কোনো কোম্পানি বোনাস লভ্যাংশ প্রদান করতে পারবে না। তাই বোনাস শেয়ার ঘোষণার পর তা প্রদানের লক্ষ্যে কোম্পানিটি নিয়ন্ত্রক সংস্থার সম্মতির জন্য আবেদন করে। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে বিএসইসি এনসিসি ব্যাংক লিমিটেডকে বোনাস লভ্যাংশ প্রদানের সম্মতি দিয়েছে।

বোনাস লভ্যাংশ বিতরণে কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৮ জুন।




সেন্ট্রাল ইন্স্যুরেন্সের উদ্যোক্তা পরিচালকের শেয়ার কেনার ঘোষণা

পুঁজিবাজারে বীমা খাতে তালিকাভুক্ত কোম্পানি সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের একজন উদ্যোক্তা পরিচালক মো. নুরুল ইসলাম শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন।

বুধবার (২৪ মে) চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।

তথ্য মতে, সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের উদ্যোক্তা পরিচালক মো. নুরুল ইসলাম সংশ্লিষ্ট কোম্পানির ৫ হাজার শেয়ার কিনবেন। কোম্পানিটির এই ‍উদ্যোক্তা পরিচালক আগামী ৩০ কর্মদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পাবলিক মার্কেটে উল্লেখিত পরিমাণ শেয়ার কিনতে পারবেন।

বুধবার বেলা ১১টা ২০ মিনিট পর্যন্ত সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার সর্বশেষ ৩৯.৪০ টাকায় লেনদেন হয়েছে।




গ্লোবাল ইন্স্যুরেন্সের মুনাফা কমেছে ২০.৫১ শতাংশ

পুঁজিবাজারে বীমা খাতে তালিকাভুক্ত কোম্পানি গ্লোবাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিক (জানুয়ারি-মার্চ, ২০২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী আলোচ্য প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা কমেছে ২০.৫১ শতাংশ।

 

বুধবার (২৪ মে) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে মঙ্গলবার (২৩ মে) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৩১ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানির ইপিএস ছিল ০.৩৯ টাকা। সে হিসেবে আলোচ্য প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা কমেছে ০.০৮ টাকা বা ২০.৫১ শতাংশ।

 

২০২৩ সালের ৩১ মার্চ পর্যন্ত সময়ে কোম্পানির সমন্বিতভাবে শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪.১২ টাকায়।




৮ ব্যাংকের প্রথম প্রান্তিক আর্থিক প্রতিবেদন প্রকাশ

পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত ৮টি ব্যাংকের পরিচালনা পর্ষদ প্রথম প্রান্তিক (জানুয়ারি-মার্চ, ২০২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

সোমবার (১৫ মে) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্যাংকগুলো হলো- এনসিসি ব্যাংক লিমিটেড, আইএফআইসি ব্যাংক লিমিটেড, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি), সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড (এসবিএসি), মিডল্যান্ড ব্যাংক লিমিটেড, সাউথইস্ট ব্যাংক লিমিটেড, ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড ও এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড।

এনসিসি ব্যাংক: কোম্পানিটির চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিক সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৭০ টাকা। এর আগের হিসাব বছরে একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ০.৬৭ টাকা। আর ২০২৩ সালের ৩১ মার্চ কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২.৪১ টাকায়।

আইএফআইসি ব্যাংক: কোম্পানিটির চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিক সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৩৫ টাকা। এর আগের হিসাব বছরে একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ০.১৮ টাকা। আর ২০২৩ সালের ৩১ মার্চ কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯.১৭ টাকায়।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি: কোম্পানিটির চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিক সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৩৩ টাকা। এর আগের হিসাব বছরে একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ০.২৪ টাকা। আর ২০২৩ সালের ৩১ মার্চ কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৮.৯১ টাকায়।

সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক: কোম্পানিটির চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিক সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.১৭ টাকা। এর আগের হিসাব বছরে একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ০.২২ টাকা। আর ২০২৩ সালের ৩১ মার্চ কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩.৫৩ টাকায়।

মিডল্যান্ড ব্যাংক: কোম্পানিটির চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিক শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.২৮ টাকা। এর আগের হিসাব বছরে একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ০.৩০ টাকা। আর ২০২৩ সালের ৩১ মার্চ কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩.৩৩ টাকায়।

সাউথইস্ট ব্যাংক: কোম্পানিটির চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিক সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.১৯ টাকা। এর আগের হিসাব বছরে একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ১.২৬ টাকা। আর ২০২৩ সালের ৩১ মার্চ কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৬.০৫ টাকায়।

ডাচ বাংলা ব্যাংক: কোম্পানিটির চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিক সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.১৭ টাকা। এর আগের হিসাব বছরে একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ০.২২ টাকা। আর ২০২৩ সালের ৩১ মার্চ কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩.৫৩ টাকায়।

এনআরবি কমার্শিয়াল ব্যাংক: কোম্পানিটির চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিক সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.০২ টাকা। এর আগের হিসাব বছরে একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ০.৮০ টাকা। আর ২০২৩ সালের ৩১ মার্চ কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭.৭৮ টাকায়।




মার্জিন ঋণ বিষয়ে নতুন নির্দেশনা দিল বিএসইসি

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির শেয়ারে মার্জিন ঋণ সুবিধার বিষয়ে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন(বিএসইসি)। নির্দেশনা অনুযায়ী, কোনো কোম্পানির শেয়ারের মূল্য-আয় অনুপাত (পিই রেশিও) সর্বোচ্চ ৫০ পর্যন্ত মার্জিন ঋণ সুবিধা দিতে পারবে।

ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে (সিএসই) বুধবার (৩ মে) এ সংক্রান্ত একটি নির্দেশ দিয়েছে কমিশন।

 

নির্দেশনায় বলা হয়েছে, তালিকাভুক্ত কোম্পানির শেয়ারের মূল্য-আয় অনুপাত (পিই রেশিও) সর্বোচ্চ ৫০ পর্যন্ত মার্জিন ঋণ সুবিধা দেওয়া যাবে। তবে এসব কোম্পানি পরপর ৩ অর্থবছর ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করতে হবে। একই সঙ্গে কোম্পানিগুলোর পরিশোধিত মূলধন সর্বনিম্ন ৩০ কোটি টাকা থাকতে হবে।

গত ১৮ এপ্রিল এ সংক্রান্ত আরেকটি নির্দেশনা জারি করেছিল কমিশন। নতুন নির্দেশনা আগেরটির স্থলে প্রতিস্থাপন করা হয়েছে। আগের নির্দেশনায় বলা হয়েছিল, যে সব ইক্যুইটি সিকিউরিটিজগুলো টানা তিন অর্থবছর ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে এবং কোম্পানিটির পরিশোধিত মূলধন ৫০ কোটি টাকার বেশি, সেসব কোম্পানির শেয়ারের পিই রেশিও অনুপাত ৫০ পর্যন্ত মার্জিনেবল হিসাবে বিবেচিত হবে।




সোমবার বন্ধ পুঁজিবাজারের লেনদেন

মহান মে দিবস উপলক্ষে সোমবার (১ মে) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বন্ধ থাকবে।

ওইদিন পুঁজিবাজারে কোনো কার্যক্রম চলবে না।

রোববার (৩০ এপ্রিল) সকালে ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালন করা হয়। অন্যান্য দেশের মতো এদিন (১ মে) বাংলাদেশেও সরকারি ছুটির দিন। ওইদিন সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান বন্ধ থাকবে। একই সঙ্গে পুঁজিবাজারের লেনদেনও বন্ধ থাকবে।

আগামী মঙ্গলবার (২ মে) থেকে যথা নিয়মে পুঁজিবাজারে লেনদেন চলবে।




সূচক বাড়ার পাশাপাশি লেনদেন ৫ মাসের মধ্যে সর্বোচ্চ

দিনভর সূচক উঠানামার মধ্যদিয়ে ঈদ পরবর্তী সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার (২৭ এপ্রিল) পুঁজিবাজারে উত্থান হয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ৭ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ১৪ পয়েন্ট।

সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেনও। এর ফলে ঈদের পরবর্তী চার কর্মদিবসই পুঁজিবাজারে সূচকের উত্থান হলো। ঈদের আগেও পাঁচ কর্মদিবস সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন হয়েছে। সব মিলে সর্বশেষ টানা নয় কর্মদিবসই পুঁজিবাজারে উত্থান হলো।

খাদ্য, বীমা এবং আইটি খাতের পাশাপাশি উত্থানের পেছনে বড় ভূমিকা রেখেছে রহিমা ফুড, আইটিসি, কহিনুর কেমিক্যাল, হাইডেলবার্গ সিমেন্ট এবং বসুন্ধরা পেপার মিলসের শেয়ার। এ পাঁচ কোম্পানির শেয়ার সূচক বৃদ্ধিতে প্রায় ৩৫ শতাংশ অবদান রেখেছে।

ডিএসইর তথ্যমতে, আজ ডিএসইতে মোট ১৫ কোটি ৯০ লাখ ৫৯ হাজার ১১৬টি শেয়ার ও ইউনিট কেনা-বেচা হয়েছে। এতে লেনদেন হয়েছে ৯৬৭ কোটি ৬৯ লাখ ১৫ হাজার টাকা। এর আগের কর্মদিবস লেনদেন হয়েছিল ৭৬৫ কোটি ৩৩ লাখ ৮৯ হাজার টাকা। অর্থাৎ আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে ২০০ কোটি টাকার বেশি।

যা গত সাড়ে ৫ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন। এর আগের ২০২২ সালের ৯ নভেম্বর ১ হাজার ১৮ কোটি ৮৫ লাখ ৩২ হাজার টাকা।

এদিন প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৭ দশমিক ৭০ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৭৪ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরীয়াহ সূচক ৩ দশমিক ১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৬২ পয়েন্টে। তবে ডিএসই ৩০ সূচক ৪ দশমিক ৬৪ পয়েন্ট কমে ২ হাজার ২০৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩৫১টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৭৯টি কোম্পানির, কমেছে ৬২টির আর অপরিবর্তিত রয়েছে ২১০টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম।

এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল জেনেক্স ইনফোসিসের শেয়ার। এরপর সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ইউনিক হোটেলের শেয়ার। তৃতীয় স্থানে ছিল বাংলাদেশ শিপিং কর্পোরেশনের শেয়ার। তারপর শীর্ষ ১০ এ যথাক্রমে ছিল ইস্টার্ন হাউজিংয়, বসুন্ধরা পেপার মিলস, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, জেমিনি সি ফুড, রুপালী লাইফ ইনস্যুরেন্স, এপেক্স ফুটওয়্যার এবং আইটি কনসালটেন্টস লিমিটেডের শেয়ার।

অপর বাজার সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৪ দশমিক ৯৩ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৪৬৬ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে ১৬০টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৪৪টির, কমেছে ৪৫টির ও অপরিবর্তিত রয়েছে ৬৮টির।

দিন শেষে সিএসইতে ৭ কোটি ৯৫ লাখ ৫৫ হাজার ৭২৬ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের দিন লেনদেন হয়েছিল ৯ কোটি ৬৭ লাখ ৯৮ হাজার ১৭ টাকার।




ব্যবসা বাড়াতে আয়ারল্যান্ডের কোম্পানির সঙ্গে জেনেক্সের চুক্তি

পুঁজিবাজারে তথ্য প্রযুক্তি খাতে তালিকাভুক্ত কোম্পানি জেনেক্স ইনফোসিস লিমিটেডের পরিচালনা পর্ষদ ব্যবসার পরিধি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি আয়ারল্যান্ডভিত্তিক আইটি প্রতিষ্ঠান হোয়ালকো টেকনোলজি লিমিটেডের কৌশলগত অংশীদার হিসেবে কাজ করবে। এ লক্ষ্যে সম্প্রতি প্রতিষ্ঠান দুটির মধ্যে একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ এপ্রিল) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, রাজধানীর নিকুঞ্জে অবস্থিত জেনেক্স ইনফোসিসের কার্যালয়ে এই চুক্তি অনুষ্ঠিত হয়েছে। এই চুক্তির আওতায় জেনেক্স কোম্পানিটিকে কনটেন্ট ও ডাটা সংক্রান্ত বিভিন্ন সেবা দেবে। এ থেকে জেনেক্স বছরে ৭ কোটি ৭৮ লাখ টাকা রাজস্ব আয় করবে।

প্রসঙ্গত, ২০১৯ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয় জেনেক্স ইনফোসিস লিমিটেড। ‘এ’ ক্যাটাগরির এই কোম্পানিটির পরিশোধিত মূলধন ১১৫ কোটি ৮১ লাখ ৭০ হাজার টাকা। সে হিসাবে কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১১ কোটি ৫৮ লাখ ১৭ হাজার ৩২৮টি। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের হাতে ৩০.৩৮ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ২৫.৩৯ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৪৪.২৩ শতাংশ শেয়ার রয়েছে।




সিএসইর এসএমই প্ল্যটফর্মে ইমাদ্রির লেনদেন শুরু

দেশের পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) এসএমই প্ল্যাটফর্মে লেনদেন শুরু করেছে হিমাদ্রি লিমিটেড। মঙ্গলবার (১১ এপ্রিল) থেকে কোম্পানিটি সিএসইর এসএমই প্ল্যাফর্মে বিবিধ খাতে তালিকাভুক্ত হয়েছে।

সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

 

সিএসই কর্তৃপক্ষ জানিয়েছে, হিমাদ্রি লিমিটেডের শেয়ারের লেনদেন সিএসইর এসএমই প্ল্যাটফর্মে ১১ এপ্রিল থেকে শুরু হলো। কোম্পানিটের স্ক্রিপ আইডি হলো- ‘32605’ এবং স্ক্রিপ কোড হলো- ‘HIMADRI’। রেফারেন্স প্রাইস হবে ডিএসইতে ট্রেড করা কোম্পানির শেষ ক্লোজ প্রাইস ৩৫.৩০ টাকা।

২০২১ সালে হিমাদ্রি লিমিটেড দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এসএমই প্ল্যাটফর্মে লেনদেন শুরু করে। পরবর্তীতে প্রায় দুই বছর পর সিএসইর এসএমই প্ল্যাটফর্মে কোম্পানিটি তালিকাভুক্ত হলো।




রিং সাইনের পর্ষদ সভার তারিখ ঘোষণা 

পুঁজিবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি রিং সাইন টেক্সটাইল লিমিটেডের পর্ষদ সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির পর্ষদ সভা ১২ এপ্রিল বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে।

সোমবার (৩ এপ্রিল) চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্য মতে, সভায় কোম্পানিটির ৩০ জুন, ২০২১ ও ২০২২ সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা এই প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

ওই দিনে বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করতে পারে কোম্পানি কর্তৃপক্ষ।




সূচক বাড়লেও কমেছে লেনদেন

সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২ এপ্রিল) পুঁজিবাজারে লেনদেন শেষ হয়েছে। খাদ্য ও আনুষঙ্গিক এবং বীমা খাতের কোম্পানির শেয়ারের দাম বৃদ্ধিকে কেন্দ্র করে এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ১১ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ২৯ পয়েন্ট।

এর ফলে টানা তিন কার্যদিবস পুঁজিবাজারে উত্থান হলো। তার আগে রজমানের প্রথম দুই কার্যদিবস (সোম ও মঙ্গলবার) দরপতন হয়েছিল।

রোববার (২ এপ্রিল) খাদ্য ও আনুষঙ্গিক খাতের ২১টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৩টির, কমেছে ৩টির। বীমা খাতের তালিকাভুক্ত ৫৬টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৯টির, কমেছে সাতটির, আর অপরিবর্তিত রয়েছে ৩০টি কোম্পানির শেয়ার।

দুই খাতের কোম্পানির শেয়ারের দাম বৃদ্ধিকে কেন্দ্র করে এদিন উভয় বাজারে সূচক বেড়েছে। তবে কমেছে লেনদেনের পরিমাণ।

ডিএসইর তথ্য মতে, রোববার ডিএসইতে মোট ৮ কোটি ১৯ লাখ ৬৬ হাজার ৯১০টি কোম্পানির শেয়ার ও ইউনিটের কেনা-বেচা হয়েছে। এতে লেনদেন হয়েছে ৫৩১ কোটি ৮৩ লাখ ৮৭ হাজার টাকার। এর আগের দিন লেনদেন হয়েছিল ৬৬৬ কোটি ৮৩ লাখ ৪৮ হাজার টাকার। অর্থাৎ আগের দিনের চেয়ে লেনদেন কিছুটা কমেছে।

এদিন প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১০ দশমিক ৯৯ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২১৭ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরীয়াহ সূচক ৩ দশমিক ৫৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৫২ পয়েন্টে। আর ডিএসই ৩০ সূচক দশমিক ৩৪ পয়েন্ট বেড়ে ২ হাজার ২০৯ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে মোট ৩২৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৮৩টি কোম্পানির, কমেছে ৪৬টির, আর অপরিবর্তিত রয়েছে ১৯৫টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল জেনেক্স ইনফোসেসের শেয়ার। এরপর সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বাংলাদেশ শিপিং করপোরেশনের শেয়ার। আর তৃতীয় স্থানে ছিল ইস্টার্ন হাউজিংয়ের শেয়ার। তারপর যথাক্রমে ছিল- ইন্ট্রাকো রিফুয়েলিং, ওরিয়ন ফার্মা, আমরা নেটওয়ার্কস, ইউনিক হোটেলের, আরডি ফুড, রয়েল টিউলিপ সি পার্ল এবং এডিএন টেলিকমের শেয়ার।

অপর বাজার সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৯ দশমিক ৯২ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৩১৮ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে ১৩৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৫২টির, কমেছে ১৯টির ও অপরিবর্তিত রয়েছে ৬৬টির।

দিন শেষে সিএসইতে ৭ কোটি ৬ লাখ ১৬ হাজার ২৮৩ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের কর্মদিবসে লেনদেন হয়েছিল ৯ কোটি ৬১ লাখ ৫ হাজার ৮৭৫ টাকার।




‘এ’ ক্যাটাগরিতে উন্নীত প্রিমিয়ার ব্যাংক পারপেচ্যুয়াল বন্ড

পুঁজিবাজারে বন্ড খাতে তালিকাভুক্ত প্রিমিয়ার ব্যাংক পারপেচ্যুয়াল বন্ডের ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। বন্ডটি ‘এন’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে। বৃহস্পতিবার (৩০ মার্চ) থেকে বন্ডটি ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন শুরু করবে।

বৃহস্পতিবার (৩০ মার্চ) চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রিমিয়ার ব্যাংক পারপেচ্যুয়াল বন্ডের ট্রাস্টি প্রথম অর্ধবার্ষিকে বিনিয়োগকারীদের জন্য কুপন পেমেন্ট ঘোষণা করেছে। আলোচিত সময়ের জন্য এই বন্ডের বিনিয়োগকারীরা ৯.৯৯ শতাংশ হারে কুপন পেমেন্ট প্রদান করা হয়। গত বছরের সোমবার (৬ জুন) অনুষ্ঠিত বন্ডের ট্রাস্টি কমিটির সভায় প্রথম বছরের প্রথম অর্ধবার্ষিকের রিটার্ন অনুমোদন করা হয়। মুনাফা প্রাপ্তির যোগ্যতা নির্ধারণে রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৬ জুন।

বন্ডটি ২০২১ সালের ২৭ ডিসেম্বর থেকে ২০২২ সালের ২৬ ডিসেম্বর পর্যন্ত সময়ের জন্য মুনাফা বিতরণের রিপোর্ট করেছে। তাই বন্ডটিকে ‘এন’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত করা হয়েছে।




পুঁজিবাজার সংকট উত্তোরণে কাজ করবে দুই এক্সচেঞ্জ

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নবনির্বাচিত চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) পুনঃনির্বাচিত চেয়ারম্যান আসিফ ইব্রাহিম।

এ সময় পুঁজিবাজারের বর্তমান সংকট উত্তোরণের লক্ষ্যে উভয় স্টক এক্সচেঞ্জের পক্ষ থেকে একত্রে কাজ করার আশ্বাস ব্যক্ত করা হয়।

বুধবার (২২ মার্চ) সকালে রাজধানীর নিকুঞ্জে ডিএসই টাওয়ারে দুইপক্ষের এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ সময় ডিএসইর নবনিযুক্ত পরিচালক অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মাহমুদ, শেয়ারহোল্ডার পরিচালক শরীফ আনোয়ার হোসেন, ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) এম. সাইফুর রহমান মজুমদার এবং সিএসই’র ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক গোলাম ফারুক উপস্থিত ছিলেন৷

ডিএসইর নবনির্বাচিত চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু সিএসইর চেয়ারম্যান আসিফ ইব্রাহিমকে স্বাগত জানিয়ে বলেন, আপনার নিয়োগ নিঃসন্দেহে আপনার অভিজ্ঞতা ও দক্ষতা নিয়ে সরকারের যে আস্থা রয়েছে তারই বহিঃপ্রকাশ। আমি আশা করি আপনার নেতৃত্বে দেশের পুঁজিবাজার আগামীতে আরও বেশি সাফল্য অর্জন করবে এবং পুঁজিবাজারের গতিশীলতা আনবে।

তিনি আরও বলেন, পুঁজিবাজার বর্তমানে এক সংকটময় সময় পার করছে৷ এই সংকট থেকে উত্তোরণের জন জন্য উভয় স্টক এক্সচেঞ্জকে একসাথে কাজ করতে হবে। আমাদের দিকে তাকিয়ে আছে লাখ লাখ বিনিয়োগকারী৷ বর্তমানে বিনিয়োগকারীদের মাঝে যে আস্থার সংকট চলছে, সে অবস্থা থেকে উওোরণ ঘটাতে হবে৷ এজন্য আমাদের একটি কর্মপরিকল্পনা নিতে হবে৷ যেকোনো মূল্যেই হোক বিনিয়োগকারী তথা পুঁজিবাজার সংশিষ্ট সব পক্ষকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নের চালিকা শক্তি পুঁজিবাজারকে গতিময় করে তুলতে হবে৷ দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য শিল্পায়ন প্রয়োজন। আর শিল্পায়নে দীর্ঘমেয়াদি অর্থ সংগ্রহের উৎস হলো পুঁজিবাজার। তাই পুঁজিবাজারকে প্রাণবন্ত করার জন্য ভালো কোম্পানি আনার পাশাপাশি ভালো বিনিয়োগকারী আনার ব্যাপারে যৌথভাবে উদ্যোগ নিয়ে সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে আনার জন্য আমাদের একসাথে কাজ করতে হবে।

এদিকে সিএসইর চেয়ারম্যান আসিফ ইব্রাহিম বলেন, ডিএসইর নবনিযুক্ত চেয়ারম্যানের সঙ্গে আজকে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে৷ মূলতঃ কিছু নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করতে চাই, যে জায়গায় ডিএসই এবং সিএসই একসঙ্গে বাংলাদেশের পুঁজিবাজার উন্নয়নে কাজ করবে৷ তার মধ্যে আমরা যে বিষয়ে কথা বলেছি সেটা হচ্ছে পুঁজিবাজারে আরও বেশি পরিমাণে ভালো সিকিউরিটিজ লিস্টেড করতে হবে এবং আরও প্রডাক্ট চালু করতে হবে৷ তথ্য, প্রযুক্তির ওপর আমাদের যথেষ্ট জোর দিতে হবে, যাতে আমরা পুঁজিবাজারকে আরও অনেক বিকশিত করতে পারি৷ আমরা এ বিষয়ে একমত হয়েছি উভয় স্টক এক্সচেঞ্জই একসঙ্গে পরামর্শমূলক মেকানিজম ও আলোচনার মাধ্যমে বিভিন্ন সুপারিশ নিয়ে রেগুলেটরের কাছে যাব যাতে বাংলাদেশের পুঁজিবাজারে ভালো একটা পরিবর্তন আনতে পারি৷




ডিএসইতে লেনদেন কমলেও সিএসইতে বেড়েছে

সূচকের মিশ্র প্রবণতার মধ্যে দিয়ে মঙ্গলবার (৭ মার্চ) লেনদেন শেষ হয়েছে। এদিন প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কমলেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে। তবে, উভয় স্টক এক্সচেঞ্জে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত ছিল।

বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৬২ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরিয়া সূচক শূন্য দশমিক ২৪ পয়েন্ট কমে ১ হাজার ৩৬১ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক শূন্য দশমিক ১০ পয়েন্ট কমে ২ হাজার ২২৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩৫০টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৫৭ টি কোম্পানির। এছাড়া, দরপতন হয়েছে ১১০টি কোম্পানির এবং অপরিবর্তিত আছে ১৮৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর।

ডিএসইতে মোট ৬৪৯ কোটি ৫৪ লাখ টাকা লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৭২৭ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

এদিকে, অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৪ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৪৪৫ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া, সিএসসিএক্স সূচক ৯ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৫৭ পয়েন্টে এবং সিএসই৩০ সূচক ৯ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৩৫৪ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে ১৬৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৩৬টির, কমেছে ৪৭টির এবং অপরিবর্তিত আছে ৮২টির। দিন শেষে সিএসইতে ২০ কোটি ১৬ লাখ ১৩ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।




আবারও সিএসইর চেয়ারম্যান হলেন আসিফ ইব্রাহিম

আবারও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসির (সিএসই) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আসিফ ইব্রাহিম। ডিমিউচ্যুয়ালাইজেশন আইন ২০১৩ অনুসারে আগামী তিন বছরের জন্য সিএসইর চেরয়ারম্যান নির্বাচিত হয়েছেন তিনি।

রোববার (২৬ ফেব্রুয়ারি) সিএসইর বোর্ড সভায় তাকে নির্বাচিত করা হয়। এর আগেও আসিফ ইব্রাহিম সিএসইর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এদিকে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) স্বতন্ত্র পরিচালক হিসেবে সিএসই বোর্ডে আগামী তিন বছর পরিচালক হিসেবে দায়িত্ব পালনের জন্য আসিফ ইব্রাহিম, আব্দুল হালিম চৌধুরী, কাসিফ রেজা চৌধুরী, সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল, মো. সজিব হোসেন, ইস্তার মহল এবং নাকিব উদ্দিন খানকে মনোনিত করেন। এরপর সিএসইর বোর্ড তাদের নিয়োগ দিয়েছে।




৩০০ কোটি টাকার নিচে নামলো লেনদেন

টানা দরপতন আর লেনদেন খরার বৃত্তে আটকে গেছে দেশের শেয়ারবাজার। সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৯ ফেব্রুয়ারি) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩০০ কোটি টাকার কম লেনদেন হয়েছে। এর মাধ্যমে দেড় মাস পর একদিনে ৩০০ কোটি টাকার নিচে নামলো লেনদেন।

এমন লেনদেন খরা দেখা দেওয়ার পাশাপাশি দরপতনের তালিকায়ও নাম লিখিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠান। ডিএসইতে যে কয়কটি প্রতিষ্ঠানের শেয়ার দাম বেড়েছে, কমেছে তার আটগুণ বেশি প্রতিষ্ঠানের। এতে সবকটি মূল্যসূচকের পতন হয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেনে অংশ নেওয়া যে কয়টি প্রতিষ্ঠানের শেয়ার দাম বেড়েছে, কমেছে তার পাঁচগুণের থেকে বেশি। ফলে এ বাজারটিতেও কমেছে সবকটি মূল্যসূচক। তবে বেড়েছে লেনদেনের পরিমাণ।

এদিন শেয়ারবাজারে লেনদেন শুরু হয় অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার দাম বাড়ার মাধ্যমে। এতে লেনদেন শুরু হতেই ডিএসইর প্রধান মূল্যসূচক ১ পয়েন্ট বেড়ে যায়। লেনদেনের প্রথম ১০ মিনিট বেশিরভাগ প্রতিষ্ঠানের দাম বাড়ার ধারা অব্যাহত থাকে। এতে লেনদেনের ১০ মিনিটের মাথায় ডিএসইর প্রধান সূচক ৫ পয়েন্ট বেড়ে যায়।

এরপর সূচক টানা নিচের দিকে নামতে থাকে। লেনদেনের সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়তে থাকে দরপতনের মাত্র। ফলে অধিকাংশ প্রতিষ্ঠানের দাম কমার মাধ্যমে শেষ হয় দিনের লেনদেন। একই সঙ্গে পতন হয় সবকটি মূল্যসূচকের।

দিনের লেনদেন শেষে ডিএসইতে মাত্র ১৮টি প্রতিষ্ঠানের শেয়ার দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ১৪৮টির। আর ১৩২টির দাম অপরবর্তিত রয়েছে। এতে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১৮ পয়েন্ট কমে ৬ হাজার ২২৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

অপর দুই সূচকের মধ্যে বাছাই করা ভালো ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ২ পয়েন্ট কমে ২ হাজার ২২১ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই শরিয়াহ্ আগের দিনের তুলনায় ৪ পয়েন্ট কমে ১ হাজার ৩৬২ পয়েন্টে দাঁড়িয়েছে।

মূল্যসূচক কমার পাশাপাশি ডিএসইতে দেখা দেয় লেনদেন খরা। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ২৮৫ কোটি ১৫ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৩৪০ কোটি ৩৩ লাখ টাকা। সে হিসাবে লেনদেন কমেছে ৫৫ কোটি ১৮ লাখ টাকা। লেনদেন শুধু আগের দিনের তুলনায় কমেনি, চলতি বছরের ৮ জানুয়ারির পর ডিএসইতে সর্বনিম্ন লেনদেন হয়েছে।

ডিএসইতে টাকার অঙ্কে সব থেকে বেশি লেনদেন হয়েছে বাংলাদেশ শিপিং করপোরেশনের শেয়ার। কোম্পানিটির ২৬ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছ। দ্বিতীয় স্থানে থাকা শাইনপুকুর সিরামিকসের ১৩ কোটি ৩৫ লাখ টাকার লেনদেন হয়েছে। ১২ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে জেনেক্স ইনফোসিস।

এছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, অ্যাপেক্স ফুটওয়্যার, জেমিনি সি ফুড, সি পার্ল বিচ রিসোর্ট, ওরিয়ন ফার্মা, বিকন ফার্মাসিউটিক্যালস এবং মুন্নু এগ্রো।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ৪৪ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ৬ কোটি ৪৯ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ১২৬টি প্রতিষ্ঠানের মধ্যে ১২টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৬২টির এবং ৫২টির দাম অপরিবর্তিত রয়েছে।

এর আগে গত সপ্তাহে লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসের মধ্যে তিন কার্যদিবসেই শেয়ারবাজারে দরপতন হয়। এতে সবকটি মূল্যসূচক কমার পাশাপাশি কমে লেনদেনের পরিমাণ। একই সঙ্গে কমে বাজার মূলধন।

গত সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়ায় ৭ লাখ ৬৩ হাজার ৮৪৮ কোটি টাকা। যা তার আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ৭ লাখ ৬৭ হাজার ৫০ কোটি টাকা। অর্থাৎ গত সপ্তাহে ডিএসইর বাজার মূলধন কমে ৩ হাজার ২০২ কোটি টাকা।

অপর দিকে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স কমে ৩৭ দশমিক ১০ পয়েন্ট বা দশমিক ৫৯ শতাংশ। বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক কমে ১১ দশমিক ১৬ পয়েন্ট বা দশমিক ৫০ শতাংশ। ইসলামি শরিয়াহ ভিত্তিতে পরিচালিত কোম্পানি নিয়ে গঠিত ডিএসই শরিয়াহ্ সূচক কমে ৫ দশমিক ২৭ পয়েন্ট বা দশমিক ৩৮ শতাংশ।

সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয় ৪২২ কোটি ২৩ লাখ টাকা। তার আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয় ৬৪৮ কোটি ৭৩ লাখ টাকা। অর্থাৎ প্রতি কার্যদিবসে গড় লেনদেন কমে ২২৬ কোটি ৫০ লাখ টাকা বা ৩৪ দশমিক ৯১ শতাংশ।