গ্লোবাল হেভি কেমিক্যালসের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ

শেয়ারজিবাজারে তালিকাভুক্ত গ্লোবাল হেভি কেমিক্যালস লিমিটেড ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করেছে । কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি ৭ টাকা ৫৮ পয়সা লোকসান হয়েছে। আগের অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি ৫ টাকা ৭৭ পয়সা লোকসান হয়েছিল।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগা




কেরানীগঞ্জে গ্লোবাল হেভি কেমিক্যালসের বন্ধ কারখানা সীমিত পরিসরে চালু

পুঁজিবাজারে ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি গ্লোবাল হেভি কেমিক্যালস লিমিটেডের কেরানীগঞ্জের হাসনাবাদে বন্ধ হওয়া কারখানা সীমিত পরিসরে চালু করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মত, এর আগে গত ১৫ অক্টোবর কোম্পাানটির কেরানীগঞ্জের হাসনাবাদের কারখানা বন্ধ হয়ে যায়। তবে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) থেকে কোম্পানিটির ওই কারখানার আংশিক বা কিছু ইউনিটের উৎপাদন কাজ শুরু করা হয়েছে। যেসব ইউনিট চালু করা হয়েছে, সেগুলোতে গ্যাস সরবরাহ নেই।

এদিকে, কোম্পানিটির কারখানা বন্ধ হয়ে যাওয়ায় সেখানকার কর্মকর্তা ও কর্মচারীরা চলে গেছেন। তাদের সব পাওনা আইন অনুযায়ি বুঝিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে গ্লোবাল হেভি কেমিক্যাল কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, গ্লোবাল হেভি কেমিক্যালস লিমিটেড পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ২০১৩ সালে। ‘বি’ ক্যাটাগরির এ কোম্পানির পরিশোধিত মূলধন ৭২ কোটি টাকা। সে হিসেবে কোম্পানির মোট শেয়ার সংখ্যা ৭ কোটি ২০ লাখ। এর মধ্যে সর্বশেষ ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের হাতে ৬৪.৬০ শতাংশ, প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ১১.৬৭ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ১৯.৭৩ শতাংশ শেয়ার রয়েছে।




লোকসান বেড়েছে গ্লোবাল হেভি কেমিক্যালসের

পুঁজিবাজারে ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি গ্লোবাল হেভি কেমিক্যালস লিমিটেডের পরিচালনা পর্ষদ চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর, ২০২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী আলোচ্য প্রান্তিকে আগের হিসাব বছরের তুলনায় কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান বেড়েছে।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে বুধবার (২২ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভায় সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

তথ্য মতে, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে ১.৯৯ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটি শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) ছিল ০.৬৬ টাকা। এ হিসাবে কোম্পানিটি শেয়ারপ্রতি লোকসান বেড়েছে ১.৩৩ টাকা ২০১.৫২ শতাংশ।

এদিকে, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ০.৬১ টাকা।

এছাড়া, গত ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৫.৮৬ টাকা।