অর্ধবার্ষিকে ৩ কোম্পানির লোকসান বেড়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩টি কোম্পানির পরিচালনা পর্ষদ চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিক (অক্টোবর-ডিসেম্বর, ২০২৩) ও অর্ধবার্ষিকের (জুলাই-ডিসেম্বর, ২০২২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী আলোচ্য প্রান্তিকে কোম্পানিগুলোর শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) বেড়েছে।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- গোল্ডেন হার্ভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ, গ্লোবাল হেভি কেমিক্যাল ও সাভার রিফ্র্যাক্টরিজ।

গোল্ডেন হার্ভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ: কোম্পানিটির চলতি হিসাব বছরের অর্ধবার্ষিক প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ০.১৩ টাকা। আগের বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ছিল ০.০৪ টাকা। এ হিসাবে আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির লোকসান বেড়েছে ০.০৯ টাকা।

গ্লোবাল হেভি কেমিক্যাল: কোম্পানিটির চলতি হিসাব বছরের অর্ধবার্ষিক প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৪ টাকা। আগের বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ছিল ০.৯০ টাকা। এ হিসাবে আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির লোকসান বেড়েছে ৩.৮৭ টাকা।

সাভার রিফ্র্যাক্টরিজ: কোম্পানিটির চলতি হিসাব বছরের অর্ধবার্ষিক প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩.০১ টাকা। আগের বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ছিল ১.৬০ টাকা। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির লোকসান বেড়েছে ২.৪১ টাকা।




আগামীকাল স্পট মার্কেটে যাচ্ছে ৬ কোম্পানি

শেয়ারবাজারের তালিকাভুক্ত ৬ কোম্পানি রেকর্ড ডেটের আগে আগামীকাল ৪ ডিসেম্বর, সোমবার স্পট মার্কেটে যাচ্ছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- ম্যাকসন্স স্পিনিং, অ্যারামিট, অ্যারামিট সিমেন্ট, গ্লোবাল হেভি কেমিক্যাল, সি অ্যান্ড এ টেক্সটাইল ও ডমিনেজ স্টিল লিমিটেড।

কোম্পনিগুলোর স্পট মার্কেটে লেনদেন শেষ হবে ৫ ডিসেম্বর, মঙ্গলবার। কোম্পানির রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৬ ডিসেম্বর, বুধবার।

আর রেকর্ড ডেটের দিন কোম্পানিগুলোর লেনদেন বন্ধ থাকবে।