আইপিও অর্থ ব্যবহারে পরিবর্তন আনবে গ্লোবাল ইসলামী ব্যাংক

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে সংগ্রহীত অর্থ ব্যবহারে পরিবর্তন আনার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানির গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি।

বুধবার (২০ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি জানিয়েছে, গত ১৯ আগস্ট (মঙ্গলবার) সকাল ১১টায় অনুষ্ঠিত কোম্পানির ১১তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডাররা আইপিও ব্যবহারের বিষয়ে বিশেষ সিদ্ধান্তে সম্মতি জ্ঞাপন করেছেন।

সিদ্ধান্তগুলো হলো- বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং অন্যান্য নিয়ন্ত্রক কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে আনুমানিক আইপিও ব্যয়ের আওতায় অবশিষ্ট পরিমাণ ৩১ লাখ ৯৮ হাজার ৩২ টাকা এসএমই বিনিয়োগে স্থানান্তর করা হবে। বিএসইসি এবং অন্যান্য নিয়ন্ত্রক কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে আইপিও আয়ের অবশিষ্ট পরিমাণ ব্যবহারের জন্য ২৪ মাস সময়সীমা অর্থাৎ ৯ নভেম্বর, ২০২৬ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

কোম্পানির পক্ষ থেকে আরো জানানো হয়, ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত প্রান্তিকের জন্য কোম্পানির আইপিও আয়ের ব্যবহারের বিবৃতি অনুসারে; মোট ৭৩ কোটি ৮১ লাখ ৯৮ হাজার ৩২ টাকা অব্যবহৃত অবস্থায় পড়ে আছে।

এসএমই খাতে সম্ভাব্য বিনিয়োগকারীদের অভাব এবং অস্থির পুঁজিবাজার, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, দেশে রাজনৈতিক অস্থিরতা এবং মধ্যপ্রাচ্যে যুদ্ধ সংঘাতের কারণে আইপিও থেকে প্রাপ্ত অর্থ সম্পূর্ণরূপে ব্যবহার করা সম্ভব হয়নি।




‘এ’ ক্যাটাগরিতে উন্নীত গ্লোবাল ইসলামী ব্যাংক

পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসির ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটি ‘এন’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে। রোববার (১০ সেপ্টেম্বর) থেকে কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন শুরু করবে।

ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ ২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ বোনাস লভ্যাংশ প্রদান করেছে। এর আগে কোম্পানিটি সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশ বিনিয়োগকারীদের মধ্যে বিতরণ সম্পন্ন করেছে। ফলে কোম্পানিটিকে ‘এন’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে।

বিএসইসির নির্দেশনা অনুযায়ী ক্যাটাগরি পরিবর্তনের ৩০ দিনের মধ্যে কোম্পানিটির শেয়ার কেনার ক্ষেত্রে কোনো ঋণ সুবিধা দেওয়া হবে না।




পাঁচ দিন বন্ধ থাকবে গ্লোবাল ইসলামী ব্যাংক

গ্লোবাল ইসলামী ব্যাংকের তথ্য স্থানান্তর বা ডাটা মাইগ্রেশনের জন্য পাঁচ দিন ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাক‌বে।

মঙ্গলবার (২২ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন এ তথ্য জানি‌য়েছে।

এ সিদ্ধান্তের ফলে আগামী ১ সেপ্টেম্বর থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত ৫ দিন ১২০ ঘণ্টা ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে।

বাংলা‌দেশ ব্যাংক জানিয়েছে, গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি. এর কোর ব্যাংকিং সিস্টেমের নতুন সংস্করণ সংস্থাপনের কারণে ডাটা মাইগ্রেশনের উদ্দেশ্যে ১ সেপ্টেম্বর থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত মোট ১২০ ঘণ্টা বা ৫ দিন সকল ব্যাংকিং কার্যক্রম সাময়িক বন্ধ থাক‌বে।




গ্লোবাল ইসলামী ব্যাংকের বার্ষিক সাধারণ সভায় ১০ শতাংশ লভ্যাংশ অনুমোদন

গ্লোবাল ইসলামী ব্যাংকের দশম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ মঙ্গলবার (২৫ জুলাই) ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান নিজাম চৌধুরী।

সকাল ১১টায় শুরু হওয়া বার্ষিক সাধারণ সভায় ব্যাংকের শেয়ারহোল্ডারগণ এবং পরিচালনা পর্ষদসহ সকল অংশগ্রহণকারীগণ তাদের স্বতন্ত্র পরিচিতি দিয়ে লগ-ইন করে সভায় যোগদান করেন। ভার্চুয়াল সভার কারণে প্রতিটি বিবরণী আগে থেকেই অংশগ্রহণকারী শেয়ারহোল্ডারগণকে সরবরাহ করা হয়।

বার্ষিক সাধারণ সভায় অংশগ্রহণ করেন ব্যাংকের ভাইস চেয়ারপারসন মায়মুনা খানম, পরিচালক মোহাম্মদ শাহজাহান মিয়া, ডক্টর মোহাম্মদ ফারুক, ইঞ্জিঃ শহিদুল আলম, শাহানা ফেরদৌস, আরিফ আহমেদ, বোরহানুল হাসান চৌধুরী, রোকেয়া ইয়াসমিন, সুব্রত কুমার ভৌমিক, মোহাম্মদ মোস্তান বিল্লাহ আদিল, ওয়াহিদুল আলম শেঠ, ফারজানা বেগম, মোহাম্মদ অহিদুল আলম, হাসান মনসুর স্বতন্ত্র পরিচালক হাসান ইকবাল, আহমেদ মুক্তাদির আরিফ, ডক্টর মোহাম্মদ নিজামুল হক ভূঁইয়া, ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাত ও কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তাসহ উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডারবৃন্দ। সভা সঞ্চালনা করেন কোম্পানি সচিব মো. মনজুর হোসেন।

সভায় বছর সমাপান্তে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ (৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক) লভ্যাংশ অনুমোদনসহ আর্থিক প্রতিবেদন, পরিচালক নির্বাচন, অডিটর নিয়োগ ও পারিশ্রমিক নির্ধারনসহ যাবতীয় আলোচ্যসূচি শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিতে অনুমোদিত হয়।