পর্ষদ সভার তারিখ ঘোষণা গ্লোবাল ইন্স্যুরেন্সের

গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেডের পর্ষদ সভা ১২ অক্টোবর বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ২০২৩ হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশের ঘোষণা আসতে পারে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। চলতি ২০২৩ হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) গ্লোবাল ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি আয় হয়েছে ৬০ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৮৫ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) হয়েছে ১৪ টাকা ৪০ পয়সা।




৩ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানি ২টি হলো- গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেড, রহিমা ফুড এবং পেনিনসুলা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আগামী ১২ অক্টোবর বিকাল ৩টায় গ্লোবাল ইন্স্যুরেন্স এবং সাড়ে ৪টায় পেনিনসুলার বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

সভায় গ্লোবাল ইন্স্যুরেন্স ৩০ সেপ্টেম্বর ২০২৩ সমাপ্ত অর্থবছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্রকাশ করা হবে।

অন্যদিকে, সভায় পেনিনসুলার ৩০ জুন ২০২৩ সমাপ্ত অর্থবছরের সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড ঘোষণা করা হবে।

 

এদিকে, আগামী ২২ অক্টোবর বিকাল ৪টায় রহিমা ফুডরে বোর্ড সভা অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্রকাশ করা হবে।

 




গ্লোবাল ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং সম্পন্ন

পুঁজিবাজারে বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। কোম্পানিটির ক্রেডিট রেটিং সম্পন্ন করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেড। বুধবার (২০ সেপ্টেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেডের রেটিং অনুযায়ী, গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেডের দীর্ঘ মোয়াদে ‘এএএ’ রেটিং হয়েছে। আর স্বল্প মেয়াদে রেটিং হয়েছে এসটি-২।

গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেডের ২০২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদেন, ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য তথ্য অনুযায়ী কোম্পানিটির এ রেটিং নির্ণয় করা হয়েছে।




শেয়ারহোল্ডারদের লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেড সর্বশেষ সমাপ্ত ২০২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১২ দশমিক ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল। এরই মধ্যে ঘোষিত এ লভ্যাংশ বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিইএফটিএন) মাধ্যমে শেয়ারহোল্ডারদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে কোম্পানিটি। এক ঘোষণার মাধ্যমে এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।

সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরে গ্লোবাল ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৬৩ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৬২ পয়সা। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ১৩ টাকা ৮০ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ১৩ টাকা ৩৭ পয়সায়।

 

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য শেয়ারেহাল্ডারদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৬২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৫৩ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২১ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ১৩ টাকা ৩৭ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ১২ টাকা ৭৫ পয়সায়।