গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স লিমিটেড গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

মঙ্গলবার (১২ মে) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জানূয়ারি’২৬-মার্চ’২৬) সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৭৩ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছিল ১ টাকা ৩ পয়সা।

আলোচিত সময়ে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ ছিল ১ টাকা ৮১ পয়সা, যা আগের বছর একই সময়ে ১ টাকা ৩৮ পয়সা ছিল।

গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৭০ টাকা ৪৩ পয়সা।




গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের নাম সংশোধনে ডিএসইর সম্মতি

পুঁজিবাজারে তালিকাভুক্ত গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স লিমিটেডের নাম সংশোধনে সম্মতি দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পিএলসি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটির নাম ‘গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স লিমিটেড’ এর পরিবর্তে ‘গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স পিএলসি’ রাখার প্রস্তাব অনুমোদন করেছে ডিএসই।

মঙ্গলবার (২৫ জুন) থেকে কোম্পানিটির নতুন নাম কার্যকর হবে। নাম সংশোধন ছাড়া কোম্পানিটির অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।




গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং সম্পন্ন

পুঁজিবাজারে তালিকাভুক্ত গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (ক্র্যাব)।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের দীর্ঘমেয়াদী রেটিং হয়েছে ‘এএএ’ এবং স্বল্পমেয়াদী রেটিং হয়েছে ‘এসটি-১’। ২০২৩ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্যের ওপর ভিত্তি করে এ রেটিং নির্ণয় করা হয়েছে।




গ্রীন ডেল্টার পর্ষদ সভার তারিখ পরিবর্তন

পর্ষদ সভার তারিখ পরিবর্তন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স লিমিটেড। আগামী ১১ ফেব্রুয়ারি দুপুর ২ টা ৪৫ মিনিটের পরিবর্তে আগামী ১২ ফেব্রুয়ারি দুপুর ২ টা ৪৫ মিনিটে কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আলোচিত সভায় ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

সভা শেষে লভ্যাংশের ঘোষণা আসতে পারে। আগের বছর কোম্পানিটি ২৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিলো।




গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ১১ ফেব্রুয়ারি ২ টা ৪৫ মিনিটে কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, আলোচিত সভায় ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত (ডিসেম্বর’২০২২-২৩) নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।




গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক আর্থিক প্রতিবেদন প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স লিমিটেড দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৩-জুন’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ১৪ পয়সা। গত বছর একই সময়ে ২ টাকা ৬ পয়সা আয় হয়েছিল।

অর্থবছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে বা ৬ মাসে (জানুয়ারি’২৩-জুন,২৩) কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৮৮ পয়সা। গত বছরের একই সময়ে তা ছিল ৩ টাকা ৮৪ পয়সা।

গত ৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৬৯ টাকা ৯০ পয়সা।

 




গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের সাথে ক্রনি গ্রুপের বীমা চুক্তি স্বাক্ষর

গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানির সাথে সম্প্রতি গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষর করেছে শীর্ষস্থানীয় পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান ক্রনি গ্রুপ।

গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ফারজানা চৌধুরী এবং ক্রনি গ্রুপের চেয়ারম্যান ও বিজিএমইএ’র পরিচালক নীলা হোসনে আরা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন|

এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানির হেড অব ডিজিটাল বিজনেস মো. মনিরুজ্জামান খান, ক্রনি গ্রুপের চীফ ফাইনান্সিয়াল অফিসার শান্তনু বড়ুয়াসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




জাতীয় বীমা দিবসে বিশেষ সম্মাননা পেল গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স

জাতীয় বীমা দিবস ২০২৩ উপলক্ষে বিশেষ সম্মাননা পেল গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে মর্যাদাপূর্ণ এই পুরস্কারটি গ্রহণ করেন গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, ফারজানা চৌধুরী।

এসময় বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ কবির হোসেনও উপস্থিত ছিলেন।

জাতীয় বীমা দিবস ২০২৩ উপলক্ষে রাজধানীতে অনুষ্ঠিত আনুষ্ঠানিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বাংলাদেশের ইন্স্যুরেন্স খাতের অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ও জাতির সার্বিক অগ্রগতি ও উন্নয়নের জন্য বীমার প্রয়োজনীয়তা অনুধাবন করে ২০২০ সাল থেকে ১ মার্চকে বাংলাদেশের জাতীয় বীমা দিবস হিসেবে ঘোষণা করেন এনং সেই থেকে প্রতি বছর এদিনে পালিত হচ্ছে জাতীয় বীমা দিবস। ২০২০ সাল থেকে এই দিনে, বিশিষ্ট বীমা ব্যক্তিত্ব এবং বীমা প্রতিষ্ঠানগুলোকে প্রতি বছর এই জাতীয় প্ল্যাটফর্মে বীমা খাতে তাদের অসামান্য অবদানের জন্য পুরস্কৃত করা হয়। এবছর গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স ছাড়াও আরো তিনটি বীমা প্রতিষ্ঠান এই বিশেষ সম্মাননায় ভূষিত হয়েছে।




গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের ইনোভেশন অ্যাওয়ার্ড অর্জন

ফার্মেসি বন্ধু উদ্যোগের জন্য ‘বীমায় সেরা উদ্ভাবন’ পুরস্কার জিতেছে দেশের শীর্ষস্থানীয় নন-লাইফ বীমা প্রতিষ্ঠান গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স। গত ১৮ ফেব্রুয়ারি রাজধানীতে অনুষ্ঠিত বাংলাদেশ ইনোভেশন অ্যাওয়ার্ড ২০২৩-এ কোম্পানিটিকে এই পুরস্কার দেয়া হয়।

অনুষ্ঠানে এসপায়ার টু ইনোভেট (এটুআই)’র যুগ্ম সম্পাদক ও প্রজেক্ট ডাইরেক্টর দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবিরের কাছ থেকে অ্যাওয়ার্ড গ্রহণ করেন গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানির হেড অব ডিজিটাল বিজনেস মো. মনিরুজ্জামান খান। এ সময় বীমা কোম্পানিটির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

২০২২ সালে গ্রীন ডেল্টা ডিজিটাল ইকোসিস্টেম সম্প্রসারণের অংশ হিসেবে, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কিউআর কোড ভিত্তিক প্রযুক্তিগত সমাধানগুলোর মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর নাগালের মধ্যে ক্ষুদ্র স্বাস্থ্য বীমা পরিষেবাগুলো নিয়ে আসার জন্য স্থানীয় আশেপাশের ফার্মেসিগুলোর সাথে অংশীদারিত্ব শুরু করে। যার প্রেক্ষিতে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সকে এই পুরস্কার দেয়া হয়। এ বছর পুরস্কারের জন্য প্রায় একশ’ প্রতিষ্ঠান থেকে ৩শ’র বেশি নমিনেশন জমা পড়ে। তার মধ্যে ৯টি জুরি সেশনের মাধ্যমে ২১টি ক্যাটেগরিতে ৪৯টি ইনোভেশনকে পুরস্কারের জন্য চূড়ান্তভাবে বাছাই করা হয়। জুরি প্রক্রিয়াটি স্বচ্ছ এবং নিরপেক্ষভাবে সম্পন্ন করেন দেশের একাধিক শিল্প বিশেষজ্ঞরা। ঢাকার লা মেরিডিয়ান হোটেলে একটি জমকালো গালা আয়োজনের মাধ্যমে ২৬টি বিজয়ী এবং ২৩টি অনারেবল মেনশন সম্মাননায় এই বছরের সেরা উদ্ভাবনগুলোর নাম ঘোষণা করা হয়। এর আগে শনিবার সকালে বাংলাদেশ বিজনেস ইনোভেশন সামিটের চতুর্থ আসর অনুষ্ঠিত হয়।