গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের এজিএম অনুষ্ঠিত

পুঁজিবাজারে তালিকাভুক্ত গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের কোম্পানি লিমিটেডের ৩৮তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ৩১ মার্চ রোববার ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান আবুল হাসান চৌধুরী। শেয়ারহোল্ডারদের অংশগ্রহণে ২০২৩ সালের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদনসহ আর্থিক প্রতিবেদন অনুমোদন পরিচালক পরিষদের প্রতিবেদন, স্থিতিপত্র, লাভ লোকসান হিসাব ও অডিট প্রতিবেদন, পরিচালক নির্বাচন, অডিটর নিয়োগ ও পারিশ্রমিক নির্ধারণ শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, মুখ্য নির্বাহী কর্মকর্তা ফারজানা চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। সভায় শেয়ারহোল্ডাদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা।

সভায় ৩১ ডিসেম্বর ২০২৩ সমাপ্ত বছরে প্রতিষ্ঠানটির গ্রস প্রিমিয়াম ৪৫৪ কোটি ৫০ লাখ টাকা এবং নিট প্রিমিয়াম হয়েছে ১৮৮ কোটি ২০ লাখ টাকা। আগের বছর গ্রস প্রিমিয়াম ছিল ৪২২ কোটি ৭০ লাখ টাকা এবং নিট প্রিমিয়াম ছিল ১৭২ কোটি ৩০ লাখ টাকা। ২০২৩ সালে অবলিখন মুনাফা দাঁড়িয়েছে ১০৪ কোটি ৫২ লাখ টাকা, যা আগের বছর ছিলো ১০৯ কোটি ৯৬ লাখ টাকা। ২০২৩ অর্র্থ বছরে করপূর্ব ও কর পরবর্তী মুনাফার বিগত বছরের তুলনায় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। আলোচ্য বছরে করপূর্ব ও কর পরবর্তী মুনাফা হয়েছে যথাক্রমে ৯৪ কোটি ৫৮ লাখ টাকা এবং ৬০ কোটি ৯০ লাখ টাকা, যা আগের বছর ছিল ১০৯ কোটি ৭৯ লাখ টাকা এবং ৭২ কোটি ৭০ লাখ টাকা। এদিকে শেয়ারহোল্ডার ইক্যুয়িটি ২০২২ সালে যেখানে ছিলো ৬৯০ কোটি ৮৬ লাখ টাকা তা বেড়ে ২০২৩ সালে হয়েছে ৭৩৩ কোটি ১৮লাখ টাকা। ২০২৩ অর্থ বছরে প্রতিষ্ঠানটির মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১৫৯৯ কোটি ৪৭ লাখ টাকা, যা ২০২২ সালে ছিল ১৪১১ কোটি ৮৫ লাখ টাকা।

সমাপ্ত বছরে প্রতিষ্ঠানটির এমন ব্যবসায়িক অগ্রগতিতেও শেয়ার প্রতি আয় (ইপিএস)কমেছে। শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) বৃদ্ধি পেয়েছে । আলোচ্য বছরে প্রতিষ্ঠানটির ইপিএস দাঁড়িয়েছে ৬.০৮ টাকায়, যা আগের বছর ছিল ৭.৩০ টাকা এবং এনএভিপিএস দাঁড়িয়েছে ৭১.৪২ টাকা, যা আগের বছর ছিল ৬৮.৯৬ টাকা। বছর সমাপান্তে ব্যবসায়িক এমন পরিসংখ্যানের প্রতি লক্ষ্য রেখে বিনিয়োগকারীদের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদনসহ আর্থিক প্রতিবেদন, পরিচালক নির্বাচন, অডিটর নিয়োগ ও পারিশ্রমিক নির্ধারণসহ যাবতীয় আলোচ্যসূচি শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিতে অনুমোদিত হয়।




সপ্তাহজুড়ে চার কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

সপ্তাহজুড়ে (২৬ ফেব্রুয়ারি’২৩-০২ মার্চ’২৩)  বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানি। কোম্পানির মধ্যে রয়েছে- লাফার্জহোলসিম, ফু ওয়াং ফুড, আইপিডিসি ফাই্যান্স এবং গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

লাফার্জহোলসিম: কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ১৫ শতাংশ চুড়ান্ত ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বয় আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৮৩ পয়সা। আগের বছর একই সময়ে সমন্বিত ইপিএস ছিল ৩ টাকা ৩৪ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ০৯ মে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৭ মার্চ ২০২৩।

ফু ওয়াং ফুড: কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ০.৫০ শতাংশ ক্যাশ অন্তর্র্বতীকালীন ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৪ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিলো ৯ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩ টাকা ৭৪ পয়সা। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২১ মার্চ ২০২৩।

আইপিডিসি ফাইন্যান্স: কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২২ অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৪৩ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ২ টাকা ৩৭ পয়সা।

আগামী ২৭ এপ্রিল কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২১ মার্চ।

গ্রীণডেল্টা ইন্স্যুরেন্স: কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭ টাকা ৩০ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৮ টাকা ৪৩ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির এনএভি হয়েছে ৬৮ টাকা ৯৬ পয়সা।

এই ডিভিডেন্ড অনুমোদনের জন্য আগামী ১৬ এপ্রিল বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে গ্রীণডেল্টা ইন্স্যুরেন্সে। এর জন্য আগামী ২২ মার্চ রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ।