১০৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে গ্রামীণফোন

শেয়ারবাজারে তালিকাভুক্ত মোবাইল অপারেটর গ্রামীণফোন ১০৫ শতাংশ অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। অন্যদিকে ২০২৫ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো প্রকার লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পদ্মা ইসলামী লাইফ।

আজ (বুধবার) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে পৃথকভাবে এই লভ্যাংশের সিদ্ধান্ত জানিয়েছে কোম্পানি দুটি। এর আগে গতকাল মঙ্গলবার বিকেলে কোম্পানি দুটির পৃথক পরিচালনা পর্ষদের সভায় নির্ধারিত সময়ের আর্থিক প্রতিবেদন অনুমোদনের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।

ডিএসইর মাধ্যমে গ্রামীণফোন জানিয়েছে, তাদের পরিচালনা পর্ষদ ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত ছয় মাসের (জানুয়ারি-জুন) আর্থিক ফলাফলের ভিত্তিতে ১০৫ শতাংশ অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ বা শেয়ারপ্রতি ১০ টাকা ৫০ পয়সা হারে লভ্যাংশ ঘোষণা করেছে। এ লভ্যাংশ পাওয়ার জন্য আগামী ১২ আগস্ট রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

কোম্পানিটির ছয় মাসে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১০ টাকা ৫২ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১১ টাকা ২১ পয়সা। সে হিসাবে ইপিএস কমেছে ৬৯ পয়সা বা প্রায় ৬ শতাংশ। আর দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) ইপিএস হয়েছে ৫ টাকা ৬২ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৬ টাকা ৫১ পয়সা। ফলে প্রান্তিকভিত্তিক মুনাফা কমেছে ৮৯ পয়সা বা প্রায় ১৪ শতাংশ। গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪১ টাকা ৫১ পয়সা।

 

অন্যদিকে, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ ২০২৫ সালের জন্য শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

কোম্পানিটির ‘নো ডিভিডেন্ড’সহ অন্যান্য এজেন্ডা অনুমোদনের জন্য আগামী ১৭ সেপ্টেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে ৬ আগস্ট রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।




গ্রামীণফোনের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত টেলিকমিউনিকেশন খাতের কোম্পানি গ্রামীণফোন লিমিটেড গত ৩১ শে ডিসেম্বর ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি সাধারণ শেয়ারহোল্ডারদের ১০৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সর্বশেষ হিসাববছরে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি ২১ টাকা ৯০ পয়সা আয় হয়েছে। আগের বছর আয় হয়েছিল ২৬ টাকা ৮৯ পয়সা।

গত ৩১ শে ডিসেম্বর,২০২৫ তারিখে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৪১ টাকা ৪৯ পয়সা।

আগামী ২০ এপ্রিল হাইব্রিড পদ্ধতিতে মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩ মার্চ।




গ্রামীণফোনের চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত টেলিকম খাতের কোম্পানি গ্রামীণফোন লিমিটেড (জিপি) শেয়ারহোল্ডারদের জন্য চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি ১৭০ শতাংশ লভ্যাংশ দেবে। এর পুরোটাই নগদ লভ্যাংশ।

সোমবার (৩ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তার ভিত্তিতে লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত এ সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

এর আগে গত বছরের ১৬ জুলাই গ্রামীণফোন তার শেয়ারহোল্ডারদের জন্য ১৬০ শতাংশ অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা করেছিল, যা ইতোমধ্যে বণ্টন করে দেওয়া হয়েছে। বিদায়ী হিসাববছরের জন্য অন্তর্বর্তী লভ্যাংশসহ মোট ৩৩০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে গ্রামীণফোন।

সূত্র অনুসারে, গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরে গ্রামীণফোনের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৬ টাকা ৮৯ পয়সা। এর আগের হিসাববছরে ২৪ টাকা ৪৯ পয়সা আয় হয়েছিল।

গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪৭ টাকা ৯৫ পয়সা।

আগামী ২৩ এপ্রিল ডিজিটাল প্ল্যাটফরমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৬ ফেব্রুয়ারি।




গ্রামীণফোনের ১৬০ শতাংশ অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে টেলিযোগাযোগ খাতে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি গ্রামীণফোন লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১৬০ শতাংশ অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ ঘোষণা দিয়েছে। ২০২৪ সালের ৩০ জুন সমাপ্ত দ্বিতীয় প্রান্তিক ও অর্ধবার্ষিক প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।

বৃহস্পতিবার (১৮ জুলাই) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ১৬ জুলাই অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে অন্তর্বর্তী লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে পর্ষদ সদস্যরা চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন, ২০২৪) অনিরীক্ষতি আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করেন। আর তার ভিত্তিতেই অন্তর্বর্তী লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

তথ্য মতে, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৬.৩৮ টাকা। গত হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ৮.৮৪ টাকা।

এদিকে, চলতি বছরের প্রথম দুই প্রান্তিক মিলে বা অর্ধবার্ষিকে (জানুয়ারি-জুন, ২০২৪) কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১৬.২৯ টাকা। গত হিসাব বছরের একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা ছিল ১৪.৬২ টাকা।

আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ২.৩৪ টাকা। গত হিসাব বছরের একই সময়ে এনওসিএফপিএস ছিল ৩.৫৪ টাকা।

ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের বিতরণের জন্য কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৩ আগস্ট।




গ্রামীণফোনের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে টেলিযোগাযোগ খাতে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি গ্রামীণফোন লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

২০২৩ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে সোমবার (৫ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভায় সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়।

তথ্য মতে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২৪.৪৯ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ২২.২৯ টাকা।

২০২৩ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৯.৩৯ টাকায়।

ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্ল্যাটফর্মে আগামী ২ মে অনুষ্ঠিত হবে। আর ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের মাঝে বিতরণে কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৯ ফেব্রুয়ারি।




নয় মাসে গ্রামীণফোনের মুনাফা বেড়েছে

পুঁজিবাজারে টেলিযোগাযোগ খাতে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি গ্রামীণফোন লিমিটেডের পরিচালনা পর্ষদ চলতি অর্থ বছরের তৃতীয় প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর, ২০২৩) ও নয় মাসের (জানুয়ারি-সেপ্টেম্বর, ২০২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী নয় মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে।

বুধবার (২৫ অক্টোবর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে সোমবার (২৩ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

তথ্য মতে, চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৫.৫৩ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ৬.৭২ টাকা। সে হিসাবে আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা কমেছে ১.১৯ টাকা।

এছাড়া, চলতি হিসাব বছরের নয় মাস বা তিন প্রান্তিক মিলে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২০.১৫ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ১৯.৫৪ টাকা। সে হিসাবে আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ০.৬১ টাকা।

২০২৩ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৪.৮৭ টাকা।




ব্লক মার্কেটে ২১ কোটি টাকার লেনদেন

আজ সপ্তাহের শেষ র্কার্যদিবস বৃহস্পতিবার, ০৩ আগস্ট, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৫৬টি কোম্পানির মোট ৩১ লাখ ২০ হাজার ৬৮৭টি শেয়ার ২১ কোটি ৯৩ লাখ ৯৯ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

 

তথ্যমতে, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন করেছে এডিএন টেলিকম লিমিটেড। কোম্পানিটি ৫ কোটি ২৯ লাখ ৪২ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। এছাড়া তালিকার দ্বিতীয় এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড ২ কোটি ৯৯ লাখ ১১ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে এবং মেট্রো স্পিনিং লিমিটেড ১ কোটি ৬১ লাখ ৬৯ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

এদিন ব্লক মার্কেটে আরোও লেনদেন করেছে- আরডি ফুড, ম্যারিকো বাংলাদেশ, আল-হাজ্ব টেক্সটাইল, রেনেটা লিমিটেড, সোনালী পেপার, গ্রামীণফোন এবং কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স।




গ্রামীণফোনের মুনাফা বেড়েছে

পুঁজিবাজারে টেলিযোগাযোগ খাতে তালিকাভুক্ত কোম্পানি গ্রামীণফোনের পরিচালনা পর্ষদ চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিক (এপ্রিল-জুন, ২০২৩) ও অর্ধবার্ষিক (জানুয়ারি-জুন, ২০২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী অর্ধবার্ষিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে ১৪.০৪ শতাংশ।

মঙ্গলবার (১৮ জুলাই) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, অর্ধবার্ষিক বা ছয় মাসে গ্রামীণফোনের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১৪.৬২ টাকা। আগের বছর একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ১২.৮২ টাকা। সেহিসেবে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ১.৮০ টাকা বা ১৪.০৪ শতাংশ বেড়েছে।

এদিকে দ্বিতীয় প্রন্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৮.৮৪ টাকা। আগের বছর একই সময়ে কোম্পানিটির মুনাফা ছিল ৬.৮২ টাকা। সে হিসাবে কোম্পানিটির মুনাফা ২.০২ টাকা বা ২৯.৬২ শতাংশ বেড়েছে।

২০২৩ সালের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৯.৩৪ টাকায়। আর কোম্পানিটির শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ২০.১৫ টাকা।




কমেছে গ্রামীণফোনের মুনাফা

শেয়ারবাজারে তালিকাভুক্ত গ্রামীণফোন লিমিটেড চলতি হিসাব বছরের জানুয়ারি থেকে মার্চ,২৩ পর্যন্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদক প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী আগের বছরের একই সময়ের চেয়ে কোম্পানিটির মুনাফা কমেছে।

বুধবার (৩ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, আলোচ্য প্রান্তিকে গ্রামীণফোনের কর-পরবর্তী প্রকৃত মুনাফা হয়েছে ৭৭৯ কোটি টাকা এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৭৭ পয়সা। আগের বছর একই সময়ে মুনাফা হয়েছিল ৮০৯ কোটি টাকা এবং ইপিএস হয়েছিল ৬ টাকা। আলোচ্য সময়ে কোম্পানির মুনাফা কমেছে।

গত ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪০ টাকা।

উল্লেখ্য, শেয়ারবাজারে ২০০৯ সালে তালিকাভুক্ত হয়েছে গ্রামীণফোন। মঙ্গলবার সর্বশেষ কোম্পানির শেয়ার ২৮৬ টাকায় লেনদেন হয়েছে।