সালভো কেমিক্যালের ক্রেডিট রেটিং সম্পন্ন

শেয়ারবাজারে তালিকাভুক্ত সালভো কেমিক্যাল লিমিটেডের ক্রেডিট রেটিং প্রকাশ করা হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির দীর্ঘমেয়াদি রেটিং হয়েছে ‘বিবিবি+’ এবং স্বল্পমেয়াদী রেটিং হয়েছে ‘এসটি-৩’।

কোম্পানির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং ইনফর্মেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)।

কোম্পানিটির ৩০ জুন ২০২৩ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।




নাভানা ফার্মাসিউটিক্যালসের ক্রেডিট রেটিং নির্ণয়

পুঁজিবাজারে ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ক্রেডিট রেটিং নির্ণয় করে তা প্রকাশ করা হয়েছে। কোম্পানির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেড (এনসিআরএল)।

সোমবার (১৮ ডিসেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেডের রেটিং অনুযায়ী, কোম্পানির দীর্ঘ মেয়াদে ক্রেডিট রেটিং হয়েছে ‘এএ’। আর বল্প মেয়াদে ক্রেডিট রেটিং হয়েছে ‘এসটি-২’।

২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত তথ্যের ভিত্তিতে সাভার রিফ্র্যাক্টরিজ লিমিটেডের ক্রেডিট রেটিং নির্ণয় করা হয়েছে।




পেনিনসুলা চিটাগং কোম্পানির ক্রেডিট রেটিং নির্ণয়

পুঁজিবাজারে ভ্রমণ ও অবকাশ খাতে খাতে তালিকাভুক্ত কোম্পানি দ্য পেনিনসুলা চিটাগং লিমিটেডের ক্রেডিট রেটিং নির্ণয় করে করে প্রকাশ করা হয়েছে। কোম্পানিকে রেটিং দিয়েছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি)।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেডের (সিআরএবি) রেটিং অনুযায়ী, দ্য পেনিনসুলা চিটাগং লিমিটেডের দীর্ঘ মেয়াদে রেটিং হয়েছে ‘এএ২’। আর স্বল্প মেয়াদে রেটিং হয়েছে ‘এসটি-২’।

২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ২০২৩ সালের ৩১ অক্টোবর পর্যন্ত ব্যাংকের দায়বদ্ধতা এবং অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত তথ্য অনুযায়ী দ্য পেনিনসুলা চিটাগং লিমিটেডের ক্রেডিট রেটিং নির্ণয় করা হয়েছে।




পূবালী ব্যাংক পারপেচুয়াল বন্ডের ক্রেডিট রেটিং নির্ণয়

পুঁজিবাজারে বন্ড খাতে তালিকাভুক্ত পূবালী ব্যাংক পারপেচুয়াল বন্ডের ক্রেডিট রেটিং সম্পন্ন করে তা প্রকাশ করা হয়েছে। রেটিং দিয়েছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)। বুধবার (২৩ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের তথ্য অনুযায়ী, পূবালী ব্যাংক পারপেচুয়াল বন্ডের দীর্ঘ মেয়াদে রেটিং হয়েছে ‘এএ+’। স্বল্প মেয়াদে রেটিং হয়েছে ‘এসটি-২’।

২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং প্রাসঙ্গিক তথ্যের ভিত্তিতে বন্ডটির এ রেটিং নির্ণয় করা হয়েছে।