ক্রিস্টাল ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ক্রিস্টাল ইন্স্যুরেন্স লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২৭ জুলাই বিকাল ৩ টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আলোচিত সভায় ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-২৫ থেকে জুন-২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।




ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং নির্ণয়

পুঁজিবাজারে বীমা খাতে তালিকাভুক্ত ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ক্রেডিট রেটিং নির্ণয় করে তা প্রকাশ করা হয়েছে। কোম্পানির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেড (এনসিআর)।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের দীর্ঘ মেয়াদে রেটিং হয়েছে ‘এএএ’। আর স্বল্প মেয়াদে রেটিং হয়েছে ‘এসটি-১’।

কোম্পানির ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্যের ভিত্তিতে এ ক্রেডিট রেটিং নির্ণয় করা হয়েছে।




২ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত

এজিএম সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে ২ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি ২টি হলো- ক্রিস্টাল ইন্স্যুরেন্স এবং সিটি জেনারেল ইন্স্যুরেন্স।

সিটি জেনারেল ইন্স্যুরেন্স : কোম্পানিটি সমাপ্ত ২০২৩ অর্থবছরের জন্য ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

আগের বছর কোম্পানিটি ১০.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ২ পয়সা। আগের বছর যা ছিল ২ টাকা ২৫ পয়সা।

আলোচিত বছরে কোম্পানির শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ হয়েছে ২ টাকা ৫৩ পয়সা।

৩১ ডিসেম্বর,২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২০ টাকা ৪০ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৮ মার্চ সকাল ১১টায় অনুষ্ঠিত হবে।

ক্রিস্টাল ইন্সুরেন্স : কোম্পানিটি সমাপ্ত ২০২৩ অর্থবছরের জন্য ১৭ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

এর মধ্যে ১০ শতাংশ বোনাস ও ৭ শতাংশ ক্যাশ। আগের বছর কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৫ পয়সা। আগের বছর যা ছিল ২ টাকা ৭২ পয়সা।

আলোচিত বছরে কোম্পানির শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ ছিল ১ টাকা ৭৪ পয়সা। আগের বছর যা ছিল ৬ টাকা ৮ পয়সা।

৩১ ডিসেম্বর,২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৫ টাকা ৮৭ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩১মার্চ সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত হবে।




রবিবার স্পট মার্কেটে যাচ্ছে দুই কোম্পানি

রেকর্ড ডেটের আগে আগামী রবিবার (১০ মার্চ) স্পট মার্কেটে যাচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং সিটি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

 

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

 

সূত্র মতে, প্রতিষ্ঠানগুলোর স্পট মার্কেটের লেনদেন আগামী সোমবার (১১ মার্চ) শেষ হবে। প্রতিষ্ঠানগুলোর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী মঙ্গলবার (১২ মার্চ) ।

আর রেকর্ড ডেটের দিন কোম্পানিগুলোর লেনদেন বন্ধ থাকবে।




ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং সম্পন্ন

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেড।

কোম্পানিটির দীর্ঘমেয়াদী ‘এএএ’ এবং স্বল্পমেয়াদী ‘এসটি-১’ রেটিং হয়েছে।

কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখ পর্যন্ত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।




ক্রিস্টাল ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড তাদের পরবর্তী পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছেন। আগামী ১৮ ফেব্রুয়ারি, রবিবার দুপুর ৩ টায় এ সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, ওই বৈঠকে গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এই প্রতিবেদন অনুমোদন ও শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করতে পারে।

গত বছর কোম্পানিটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। সংশ্লিষ্ট বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছিল ২ টাকা ৭২ পয়সা। সর্বশেষ হিসাববছরের (২০২৩) প্রথম তিন প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৩১ পয়সা।




ডিএসইতে সাপ্তাহিক দাম কমার শীর্ষে ক্রিস্টাল ইন্স্যুরেন্স

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৪ থেকে ২৭ সেপ্টেম্বর) লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে বীমা খাতে তালিকাভুক্ত কোম্পানি ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারের দাম সবচেয়ে বেশি কমেছে। বিনিয়োগকারীদের আগ্রহ কম থাকায় কোম্পানিটির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম কমার তালিকার শীর্ষে উঠে এসেছে।

ডিএসইর সাপ্তাহিক পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারের ক্লোজিং দাম ছিল ১৩২.৫০ টাকা। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দাম কমে দাঁড়ায় ১১১.৫০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারের দাম ২১ টাকা বা ১৫.৮৫ শতাংশ কমেছে। এর ফলে কোম্পানিটি ডিএসইর সাপ্তাহিক দাম কমার তালিকার শীর্ষে উঠেছে।

ডিএসইতে সাপ্তাহিক দাম কমার শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে অগ্রণী ইন্স্যুরেন্সের ১২.৯৭ শতাংশ, মিরাকল ইন্ডাস্ট্রিজের ৯.১৮ শতাংশ, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৮.৯২ শতাংশ, ফু-ওয়াং ফুডসের ৮.৭৬ শতাংশ, দেশ জেনারেল ইন্স্যুরেন্সের ৮.৩১ শতাংশ, আলিফ ইন্ডাস্ট্রিজের ৮.২৮ শতাংশ, এমারেল্ড অয়েলের ৭.৬৯ শতাংশ, দেশবন্ধু পলিমারের ৭.৪১ শতাংশ এবং রিলায়েন্স ইন্স্যুরেন্সের শেয়ারের দাম ৭.৩১ শতাংশ কমেছে।




মুনাফা বেড়েছে ক্রিস্টাল ইন্স্যুরেন্সের

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি ক্রিস্টাল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিকেও মুনাফা বেড়েছে। কোম্পানির দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে।

বুধবার (১৯ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্যমতে, ২০২০ সালে তালিকাভুক্ত বীমা কোম্পানিটির চলতি বছরের এপ্রিল থেকে জুন দ্বিতীয় প্রান্তিকে সমন্বিত শেয়ার প্রতি আয় বা মুনাফা (ইপিএস) হয়েছে ৮৮ পয়সা। এর আগের বছর শেয়ার প্রতি আয় বা ইপিএস ছিল ৬৫ পয়সা। ২০২২ সালের এপ্রিল থেকে জুন সময়ের তুলনায় মুনাফা বেড়েছে শেয়ার প্রতি ২৩ পয়সা।

শুধু দ্বিতীয় প্রান্তিকেই নয়, চলতি বছরের প্রথম দুই প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় দাঁড়িয়েছে ১ টাকা ৭৮ পয়সা। যা ২০২২ সালের জানুয়ারি থেকে জুন সময়ে ছিল ১ টাকা ৩০ পয়সা। অর্থাৎ ২০২২ সালের তুলনায় ২০২৩ সালের অর্ধবার্ষিকীতেও ৪৮ পয়সা করে মুনাফা বেড়েছে।

মুনাফা বৃদ্ধির প্রান্তিকে ৩০ জুন ২০২৩ সময়ে কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৪ টাকা ৯২ পয়সা। যা ২০২২ সালের ৩১ ডিসেম্বর সময়ে ছিল ২৪ টাকা ৩১ পয়সা। অর্থাৎ সম্পদ মূল্যের পরিমাণও বেড়েছে।

কোম্পানির বর্তমান শেয়ার সংখ্যা ৪ কোটি। এই শেয়ারহোল্ডারদের সর্বশেষ ২০২২ সালে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ। মঙ্গলবার সর্বশেষ শেয়ারটি লেনদেন হয়েছে ৪৪ টাকা ৪০ পয়সায়।




ডিএসইতে সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষে খান ব্রাদার্স

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সপ্তাহে কোম্পানির দর বেড়েছে ৩০ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৪৬ কোটি ৯১ লাখ ৫ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৯ কোটি ৩৮ লাখ ২১ হাজার টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা অলিম্পিক অক্সেসরিজের শেয়ার দর বেড়েছে ২২ দশমিক ২২ শতাংশ। শেয়ারটি সর্বমোট ১৭ কোটি ১৬ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩ কোটি ৪০ লাখ ৩ হাজার ২০০ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা সেন্ট্রাল ফার্মার শেয়ার দর বেড়েছে ১৫ দশমিক ১৮ শতাংশ। শেয়ারটি সর্বমোট ১৯ কোটি ৫০ লাখ ৯ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩ কোটি ৯০ লাখ ১ হাজার ৮০০ টাকা।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে– মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ১৪.৬৬ শতাংশ, বিডি থাই অ্যালুমিনিয়ামের ১৩.২৪ শতাংশ, মাইডাস ফাইন্যান্সের ১২.৭৫ শতাংশ, প্রাইম ইসলামী লাইফের ১২.৩৩ শতাংশ, ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের ১১.৯৯ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ১১.৭৪ শতাংশ এবং জাহিন স্পিনিংয়ের ১১.১১ শতাংশ।

 




৬ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য শেয়ারবাজারে তালিকাভুক্ত ৬ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- জনতা ইন্স্যুরেন্স, নিটল ইন্স্যুরেন্স, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স, ক্রিস্টাল ইন্স্যুরেন্স এবং ইসলামী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

জনতা ইন্স্যুরেন্স : কোম্পানিটি ১১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। অর্থাৎ প্রতিটি শেয়ারের বিপরীতে এক টাকা ১১ পয়সা করে পাবেন বিনিয়োগকারীরা।

সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) এক টাকা ২০ পয়সা।

এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল এক টাকা ১৫ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৪ টাকা ৫৫ পয়সা।

এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) ছিল ১৪ টাকা ১ পয়সা।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে এক টাকা ৮৫ পয়সা।

এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) ছিল এক টাকা ৮৩ পয়সা।

আগামী ১১ জুলাই’ ২০২৩ বেলা ১১টায় বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৬ মে ২০২৩।

নিটল ইন্স্যুরেন্স : কোম্পানিটি ১১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। অর্থাৎ প্রতিটি শেয়ারের বিপরীতে এক টাকা ১০ পয়সা করে পাবেন বিনিয়োগকারীরা।

সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ২ টাকা ১৩ পয়সা।

এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ২ টাকা ৯৩ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩০ টাকা ৪ পয়সা।

এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) ছিল ২৯ টাকা ১৬ পয়সা।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে মাইনাস ১২ পয়সা।

এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) ছিল ৩৭ পয়সা।

আগামী ২০ জুন’ ২০২৩ বেলা ১১টায় বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৭ মে ২০২৩।

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড : কোম্পানিটি ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। অর্থাৎ প্রতিটি শেয়ারের বিপরীতে ২ টাকা করে পাবেন বিনিয়োগকারীরা।

জানা যায়, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ৪ টাকা।

এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৩ টাকা ২৩ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৩ টাকা ৮০ পয়সা।

এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) ছিল ২১ টাকা ৮৫ পয়সা।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ১০ টাকা ৩২ পযসা।

এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) ছিল ৯ টাকা ৬৭ পয়সা।

আগামী ২১ জুন’ ২০২৩ দুপুর ১২টায় বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১২ মে ২০২৩।

ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স : কোম্পানিটি ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। অর্থাৎ প্রতিটি শেয়ারের বিপরীতে এক টাকা ৫০ পয়সা করে পাবেন বিনিয়োগকারীরা।

জানা যায়, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ২ টাকা ১৫ পয়সা।

এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ২ টাকা ২৩ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৯ টাকা ৪০ পয়সা।

এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) ছিল ১৮ টাকা ৬৫ পয়সা।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে মাইনাস ১৯ টাকা ১৬ পযসা।

এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) ছিল ৯ টাকা ১১ পয়সা।

আগামী ১১ জুন’ ২০২৩ দুপুর ১২টায় বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৫ মে ২০২৩।

ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড : কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। অর্থাৎ প্রতিটি শেয়ারের বিপরীতে এক টাকা করে পাবেন বিনিয়োগকারীরা।

জানা যায়, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ২ টাকা ৭২ পয়সা।

এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ২ টাকা ৮৩ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৪ টাকা ৩১ পয়সা।

এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) ছিল ২২ টাকা ৮০ পয়সা।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ৬ টাকা ৮ পযসা।

এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) ছিল ২ টাকা ৮০ পয়সা।

আগামী ১৮ জুন’ ২০২৩ বেলা সাড়ে ১১টায় বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৪ মে ২০২৩।

ইসলামী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড : কোম্পানিটি ১২.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

জানা যায়, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ৩ টাকা ৭ পয়সা।

এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৩ টাকা ১১ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৯ টাকা ৮০ পয়সা।

এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) ছিল ১৭ টাকা ৫১ পয়সা।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে এক টাকা ৫৫ পয়সা।

এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) ছিল ৬ টাকা ৩১ পয়সা।

আগামী ১৪ জুন’ ২০২৩ বেলা ১১টায় বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৫ মে ২০২৩।