তিন কোম্পানিকে জেড ক্যাটাগরিতে স্থানান্তর

পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানিগুলোকে ‘এ’ ও ‘বি’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়। আজ থেকে কোম্পানিগুলোর শেয়ার ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন হবে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এতথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে বিকন ফার্মা, রহিমা ফুড ও বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস পিএলসি (বিবিএস)। নির্ধারিত সময়ের মধ্যে অনুমোদিত লভ্যাংশ বিতরণ না করার কারণে এসব কোম্পানির ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে।

এসব কোম্পানির মধ্যে বিকন ফার্মা ও রহিমা ফুডকে ‘এ’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। আর বিবিএসকে ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে।




৪ কোম্পানির ক্যাটাগরি পরিবর্তন

পুঁজিবাজারে তালিকাভুক্ত চারটি কোম্পানির ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানি চারটি হলো- সাউথইস্ট ব্যাংক পিএলসি, ফেডারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, দেশ গার্মেন্টস লিমিটেড ও সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

বুধবার (২ অক্টোবর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, সাউথইস্ট ব্যাংক পিএলসি ও ফেডারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডকে ‘জেড’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। সাউথইস্ট ব্যাংক মঙ্গলবার (১ অক্টোবর) থেকে এবং ফেডারেল ইন্স্যুরেন্স বুধবার (২ অক্টোবর) থেকে ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন শুরু করেছে।

এছাড়া দেশ গার্মেন্টস লিমিটেড ‘জেড’ থেকে ‘বি’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। কোম্পানিটি বুধবার (২ অক্টোবর) থেকে ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন শুরু করেছে।

এদিকে সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে সিকিউরিটিজ আইন লঙ্ঘন করায় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করেছে ডিএসই। এর আগে কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করেছিল।

এর আগে সাউথইস্ট ব্যাংক পিএলসি, ফেডারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও দেশ গার্মেন্টস লিমিটেড এই তিনটি কোম্পানির ঘোষিত নগদ লভ্যাংশ বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ডস্ ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।




‘এ’ ক্যাটাগরিতে উন্নীত আইটি কনসালটেন্ট

পুঁজিবাজারে আইটি খাতে তালিকাভুক্ত কোম্পানি আইটি কনসালটেন্ট লিমিটেডের ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটিকে ‘বি’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, কোম্পানিটি ৩০ জুন,২০২৩ সমাপ্ত হিসাব বছরের বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়ে ‘বি’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে স্থানান্তরিত হয়েছে।

উল্লেখ্য, বিএসইসির নির্দেশনা অনুযায়ী ক্যাটাগরি পরিবর্তনের ৩০ দিনের মধ্যে কোম্পানিটি কোনো ঋণ সুবিধা পাবে না।




ট্রাস্ট ইসলামী লাইফের ক্যাটাগরি পরিবর্তন

পুঁজিবাজারে বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটিকে ‘এন’ থেকে ‘বি’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে।

মঙ্গলবার (২ জানুয়ারি) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, কোম্পানিটি ৩০ জুন, ২০২৩ সালের অর্ধবার্ষিকী আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ অন্তবর্তীকালীন নগদ লভ্যাংশ দিয়ে ‘বি’ ক্যাটাগরিতে স্থানান্তর হয়েছে। মঙ্গলবার থেকে কোম্পানিটি ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন করছে।

এর আগে কোম্পানিটি সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশ বিনিয়োগকারীদের মধ্যে বিতরণ সম্পন্ন করেছে।




‘বি’ ক্যাটাগরিতে নেমেছে ২ কোম্পানি

পুঁজিবাজারে তালিকাভুক্ত দুইটি কোম্পানির ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানি দুইটিকে ‘এ’ থেকে ‘বি’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে।

রোববার (২৬ নভেম্বর) থেকে কোম্পানিটি ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন করবে।

কোম্পানি দুইটি হলো- নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল লিমিটেড ও বিবিএস ক্যাবলস লিমিটেড।

ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।

তথ্য মতে, নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল লিমিটেড ২০২৩ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ২.৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা দিয়েছে। যে কারণে কোম্পানিটিকে ‘এ’ ক্যাটাগরি থেকে ‘বি’ ক্যাটাগরিতে পরিবর্তন করা হয়েছে। ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২৩ নভেম্বর অনুষ্ঠিত হয়। আর লভ্যাংশ শেয়ারহোল্ডারদের মাঝে বিতরণে কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছিল ২২ অক্টোবর।

এদিকে বিবিএস ক্যাবলস লিমিটেড ২০২৩ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা দিয়েছে। যে কারণে কোম্পানিটিকে ‘এ’ ক্যাটাগরি থেকে ‘বি’ ক্যাটাগরিতে পরিবর্তন করা হয়েছে। ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২৩ নভেম্বর অনুষ্ঠিত হয়। আর লভ্যাংশ শেয়ারহোল্ডারদের মাঝে বিতরণে কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছিল ২২ অক্টোবর।




‘এ’ ক্যাটাগরিতে উন্নীত গ্লোবাল ইসলামী ব্যাংক

পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসির ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটি ‘এন’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে। রোববার (১০ সেপ্টেম্বর) থেকে কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন শুরু করবে।

ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ ২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ বোনাস লভ্যাংশ প্রদান করেছে। এর আগে কোম্পানিটি সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশ বিনিয়োগকারীদের মধ্যে বিতরণ সম্পন্ন করেছে। ফলে কোম্পানিটিকে ‘এন’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে।

বিএসইসির নির্দেশনা অনুযায়ী ক্যাটাগরি পরিবর্তনের ৩০ দিনের মধ্যে কোম্পানিটির শেয়ার কেনার ক্ষেত্রে কোনো ঋণ সুবিধা দেওয়া হবে না।