নিটল ইন্স্যুরেন্সের কোম্পানি সচিব নিয়োগ

কোম্পানি সচিব নিয়োগ দিয়েছে পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটির সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মিজানুর রহমান। তিনি কোম্পানিটির সহযোগী ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

মিজানুর রহমান বর্তমান ভারপ্রাপ্ত কোম্পানি সচিব মাহাবুব আলমের স্থলাভিষিক্ত হবেন।




ফাস ফাইন্যান্সে কোম্পানি সচিব নিয়োগ

পুঁজিবাজারের আর্থিক খাতে তালিকাভুক্ত কোম্পানি ফাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডে কোম্পানি সচিব নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার (১৮ সেপ্টেম্বর) চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির পরিচালনা পর্ষদের সম্মতিতে মো. আয়িনউদ্দিনকে চলতি বছরের ১৩ জুলাই কোম্পানি সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।