কপারটেকের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কপারটেক ইন্ডাস্ট্রিজ পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২৯ জানুয়ারি সন্ধ্যা ৭ টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আলোচিত সভায় ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২৪-ডিসেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।




দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন

শেয়ারবাজারে তালিকাভুক্ত এক্সিম ব্যাংক ও কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এক্সিম ব্যাংকের দীর্ঘমেয়াদে রেটিং হয়েছে ‘এএ’ এবং স্বল্প মেয়াদে ‘এসটি-২’রেটিং হয়েছে। ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্যের ভিত্তিতে এ রেটিং নির্ণয় করা হয়েছে।

অন্যদিকে, কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের দীর্ঘমেয়াদে রেটিং হয়েছে ‘এ+’ এবং স্বল্প মেয়াদে ‘এসটি-৩’রেটিং হয়েছে। ৩০ জুন ২০২৩ তারিখ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ৩১ মার্চ ২০২৪ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্যের ভিত্তিতে এ রেটিং নির্ণয় করা হয়েছে।

প্রতিষ্ঠান দুটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড এবং আরগাস ক্রেডিট রেটিং সার্ভিসেস লিমিটেড।




কপারটেক ইন্ডাস্ট্রিজের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদ সকল শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ। ফলে প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ০.২ টাকা নগদ লভ্যাংশ পাবেন শেয়ারহোল্ডারা। ২০২৩ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।

রোববার (৩ ডিসেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে বৃহস্পতিবার (৩০ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।

ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৫ জানুয়ারি সকাল ১০টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। আর ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের মাঝে বিতরণে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২১ ডিসেম্বর।

২০২৩ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৬১ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা ছিল ১.৭৮ টাকা। আলোচ্য সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩.১৯ টাকা।