কনফিডেন্স সিমেন্টের প্রথম প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি কনফিডেন্স সিমেন্ট পিএলসি গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৫-সেপ্টেম্বর’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৩ টাকা ৯৭ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি ৩ টাকা ৯৬ পয়সা আয় হয়েছিল।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল ১ টাকা ৭৫ পয়সা, যা গত বছরের একই সময়ে ৪৩ পয়সা ছিল।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৯২ টাকা ৬৬ পয়সা।




রাইট শেয়ার ইস্যুর সম্মতি পায়নি কনফিডেন্স সিমেন্ট

পুঁজিবাজারে সিমেন্ট খাতে তালিকাভুক্ত কোম্পানি কনফিডেন্স সিমেন্টের রাইট শেয়ার ইস্যুর আবেদনে সম্মতি দেয়নি নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিসইসি)।

ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে রবিবার (২৯ জুন) বিএসইসি এ সংক্রান্ত একটি চিঠি ইস্যু করেছে কনফিডেন্স সিমেন্টে।

তথ্য মত, রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে কনফিডেন্স সিমেন্ট ১০০ কোটি ৬২ লাখ ৯৪ হাজার ২০৫ টাকা সংগ্রহ করতে চেয়েছিল।

সর্বশেষ চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি থেকে মার্চ, ২০২৫) কনফিডেন্স সিমেন্টের সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএসই) দাঁড়িয়েছে ২.৮৮ টাকা। আগের হিসাব বছরের একই সঙ্গে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ৩ টাকা। আর নয় মাসে (জুলাই থেকে মার্চ, ২০২৫) কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএসই) দাঁড়িয়েছে ৯.৬৭ টাকা। আগের হিসাব বছরের একই সঙ্গে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ৮.০৬ টাকা।

৩১ মার্চ ২০২৫ পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮৩.৪৪ টাকা।




কনফিডেন্স সিমেন্টের ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে সিমেন্ট খাতে তালিকাভুক্ত কোম্পানি কনফিডেন্স সিমেন্টের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ। প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ১ টাকা নগদ লভ্যাংশ পাবেন শেয়ারহোল্ডারা।

২০২৪ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানির পরিচালনা পর্ষদ।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্র এ তথ্য জানা গেছে।

এর আগে সোমবার (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।

ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতি অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৩ অক্টোবর অনুষ্ঠিত হবে। আর শেয়ারহোল্ডারদের নির্বাচনের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩০ সেপ্টেম্বর।

২০২৪ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৮.৭৩ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা ছিল ৩.১৫ টাকা। আলোচ্য সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭৪.৭৫ টাকা।

এই করপোরেট ঘোষণার পরিপ্রেক্ষিতে এদিন কোম্পানির শেয়ারের লেনদেনের কোনো মূল্যসীমা থাকবে না।




কনফিডেন্স সিমেন্টের লেনদেন বন্ধ মঙ্গলবার

পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি কনফিডেন্স সিমেন্ট মিলস লিমিটেডের শেয়ার লেনদেন মঙ্গলবার (১৬ জানুয়ারি) বন্ধ থাকবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, মঙ্গলবার কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। এর আগে কোম্পানিটি স্পট মার্কেটে লেনদেন শুরু করে। রেকর্ড ডেটের কারণে মঙ্গলবার লেনদেন স্থগিত রাখবে কোম্পানিটি। বুধবার কোম্পানিটির লেনদেন স্বাভাবিক নিয়মে চলবে।




কনফিডেন্স সিমেন্টের বোনাস লভ্যাংশের বিএসইসির সম্মতি

পুঁজিবাজারে সিমেন্ট খাতে তালিকাভুক্ত কোম্পানি কনফিডেন্স সিমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদের ঘোষিত বোনাস লভ্যাংশ শেয়াহোল্ডারদের দেওয়ার সম্মতি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ২০২৩ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়াহোল্ডারদের জন্য লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছিল।

বুধবার (১০ জানুয়ারি) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, কনফিডেন্স সিমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদ আলোচ্য বছরে ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৫ শতাংশ বোনাস লভ্যাংশ। আর বাকি ৫ শতাংশ নগদ লভ্যাংশ।

আগামী ১৬ জানুয়ারি কোম্পানির বোনাস লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। এছাড়া অন্যান্য তথ্য অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কোম্পানিটি।




৮ কোম্পানির বোর্ড সভার তারিখ নির্ধারণ

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৮ কোম্পানির বোর্ড সভার তারিখ নির্ধারণ করা হয়েছে। কোম্পানিগুলো হলো- উত্তরা ব্যাংক, লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড, কনফিডেন্স সিমেন্ট, সেনা কল্যাণ ইন্স্যুরেন্স, যমুনা ব্যাংক, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানি, এটলাস বাংলাদেশ এবং সেন্টাল ইন্সুরেন্স। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

উত্তরা ব্যাংক: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আগামী ০৮ মে, ২০২৩ তারিখ বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩১ মার্চ, ২০২৩ তারিখে প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করা হবে।

লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আগামী ০৮ মে, ২০২৩ তারিখ বিকাল ৩টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩১ মার্চ, ২০২৩ তারিখে প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করা হবে।

কনফিডেন্স সিমেন্ট: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আগামী ০৯ মে, ২০২৩ তারিখ বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩১ মার্চ, ২০২৩ তারিখে তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করা হবে।

সেনা কল্যাণ ইন্স্যুরেন্স: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আগামী ১০ মে, ২০২৩ তারিখ দুপুর ২ টা ৪৫মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩১ মার্চ, ২০২৩ তারিখে প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করা হবে।

যমুনা ব্যাংক: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আগামী ০৯ মে, ২০২৩ তারিখ বিকাল ৪ টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩১ মার্চ, ২০২৩ তারিখে প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করা হবে।

ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানি: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আগামী ০৮ মে, ২০২৩ তারিখ বিকাল ৩ টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২২ এবং ৩১ মার্চ, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরে আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস ও ডিভিডেন্ড ঘোষণা করা হবে।

এটলাস বাংলাদেশ: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আগামী ০৯ মে, ২০২৩ তারিখ বিকাল ৪ টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩১ মার্চ, ২০২৩ তারিখে তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করা হবে।

সেন্টাল ইন্সুরেন্স: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আগামী ০৯ মে, ২০২৩ তারিখ বিকাল ৪ টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩১ মার্চ, ২০২৩ তারিখে প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করা হবে।

 




 প্রেফারেন্স শেয়ার ছাড়বে কনফিডেন্স সিমেন্ট

সহযোগী কোম্পানিতে বিনিয়োগের জন্য ১৫০ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি কনফিডেন্স সিমেন্ট লিমিটেড। কোম্পানিটির বিনিয়োগকারী ও শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে এ প্রেফারেন্স শেয়ার ইস্যু করা হবে। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত কোম্পানিটির বোর্ড সভায় এ সিদ্ধান্ত নিয়েছে।

কোম্পানি সূত্রে জানা যায়, ১৫০ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যুর মাধ্যমে মূলধন বাড়ানোর জন্য কোম্পানিটির বিদ্যমান অনুমোদিত মূলধন ১০০ কোটি থেকে বাড়িয়ে ৩৫০ কোটি টাকায় উন্নীত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। মূলধন বাড়ানো ও প্রেফারেন্স শেয়ার ইস্যুর জন্য কোম্পানিটির বিদ্যমান সংঘবিধি ও সংঘস্মারকের সংশ্লিষ্ট ধারায় পরিবর্তন আনতে হবে। এজন্য আগামী ২৫ মার্চ বেলা ১১টায় ডিজিটাল প্লাটফর্মে বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করা হয়েছে। ইজিএমে প্রেফারেন্স শেয়ার ইস্যু ও মূলধন বাড়ানোর বিষয়ে বিনিয়োগকারীদের অনুমোদন নেয়া হবে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৩ মার্চ।

প্রেফারেন্স শেয়ারের টাকা কনফিডেন্স সিমেন্টের সহযোগী কোম্পানি কনফিডেন্স সিমেন্ট ঢাকা লিমিটেডে বিনিয়োগ করা হবে। নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নে নতুন এ সিমেন্ট কারখানা গড়ে তোলা হচ্ছে। এর সক্ষমতা দৈনিক পাঁচ হাজার টন।