ওয়ান ও আল-আরাফাহ ব্যাংকের নাম পরিবর্তনের অনুমতি

পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি ওয়ান ব্যাংক লিমিটেড ও আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ কোম্পানিটির নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে।

এরই ধরাবাহিকতায় ব্যাংক দুইটি দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) কাছে নাম পরিবর্তনের অনুমতি চায়। তারই আলোকে সার্বিক দিক বিবেচনা করে ব্যাংক দুইটিকে নাম পরিবর্তন করার অনুমতি দিয়েছে ডিএসই কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২১ নভেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, এখন থেকে ব্যাংকটির নাম ‘ওয়ান ব্যাংক লিমিটেড’ এর পরিবর্তে ‘ওয়ান ব্যাংক পিএলসি’ রাখার প্রস্তাব অনুমোদন করেছে ডিএসই। মঙ্গলবার থেকে ব্যাংকটির নতুন নাম কার্যকর হয়েছে। নাম পরিবর্তন ছাড়া অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে ব্যাংকটি।

এছাড়া, ‘আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড’ এর পরিবর্তে ‘আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি’ রাখার প্রস্তাব অনুমোদন করেছে ডিএসই। মঙ্গলবার থেকে ব্যাংকটির নতুন নাম কার্যকর হয়েছে। নাম পরিবর্তন ছাড়া অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে ব্যাংকটি।




ওয়ান ব্যাংকের সাবেক পরিচালক মির্জা এজাজ আহমেদের ইন্তেকাল

ওয়ান ব্যাংক লিমিটেডের সাবেক পরিচালক ও ব্যবস্থাপনা পরিচালক মির্জা এজাজ আহমেদ আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (৪ এপ্রিল) মির্জা এজাজ আহমেদ শেষ নিশ্বাস ত্যাগ করেন।

তিনি জুলাই ১৯৯৯ সাল থেকে আগস্ট ২০০৭ পর্যন্ত ওয়ান ব্যাংকের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। তিনি একজন স্বনামধন্য ব্যাংকার ছিলেন।

মৃত্যুকালে তিনি এক কন্যা ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এপ্রিল ৬ মরহুমের প্রথম জানাজা সকালে ৯টা ৩০মিনিটে ওয়ান ব্যাংকের প্রধান কার্যালয়ে এবং দ্বিতীয় জানাজা ধানমন্ডি তাকওয়া মসজিদ বাদ যোহর অনুষ্ঠিত হবে।

বুধবার (৫ এপ্রিল) ওয়ান ব্যাংক থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।