এসিআই লিমিটেডের পর্ষদ সভা ৩০ জানুয়ারি

পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি এসিআই লিমিটেড। আগামী ৩০ জানুয়ারি বিকেল ৪ টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর,২০২৩ তারিখে সমাপ্ত সময়ে দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।




তিন কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন

পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। কোম্পানিগুলো হলো,- এসিআই ফর্মুলেশন, আমরা টেকনোলজিস এবং এসিআই লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এসিআই ফর্মুলেশনের ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড। কোম্পানিটির দীর্ঘমেয়াদী ‘এএ-’ এবং স্বল্পমেয়াদী ‘এসটি-৩’ রেটিং হয়েছে।

কোম্পানিটির ৩০ জুন,২০২৩ তারিখ পর্যন্ত নিরীক্ষিত এবং ৩০ সেপ্টেম্বর,২০২৩ তারিখ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।

এছাড়াও, আমরা টেকনোলজিসের ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেড। কোম্পানিটির দীর্ঘমেয়াদী ‘এএ-’ এবং স্বল্পমেয়াদী ‘এসটি-২’ রেটিং করেছে।

কোম্পানিটির ৩০ জুন,২০২৩ তারিখ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।

অন্যদিকে, এসিআই লিমিটেডের ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড। কোম্পানিটির দীর্ঘ মেয়াদে ‘এএ-’ এবং স্বল্পমেয়াদি ‘এসটি-২’ রেটিং হয়েছে।

কোম্পানিটির, ৩০ জুন,২০২৩ ও সেপ্টেম্বর,২৩ সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।