সাউথ বাংলার ব্যাংকের ৩ কোটি ৪৮ লাখ শেয়ার বিক্রির ঘোষণা

পুঁজিবাজারে ব্যাংকিং খাতে তালিকাভুক্ত প্রতিষ্ঠান এসবিএসি ব্যাংক পিএলসির প্লেসমেন্ট শেয়ারহোল্ডার ০৩ কোটি ৪৮ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন।

ঢাকা স্টক একেচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটির প্লেসমেন্ট শেয়ারহোল্ডার থারমেক্স টেক্সটাইল মিলস লিমিটেডের হাতে থাকা এসবিএসি ব্যাংকের ৩ কোটি ৫১ লাখ ৬৯ হাজার ৭৭৮ শেয়ারের মধ্যে ৩ কোটি ৪৮ লাখ ২১ হাজার ৫৬৩ শেয়ার বিক্রি করবে।

ডিএসইর পাবলিক ও ব্লক মার্কেটে বিদ্যমান বাজার দরে ঘোষিত শেয়ার বিক্রি সম্পন্ন করবে থারমেক্স টেক্সটাইল।




এসবিএসি ব্যাংকের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত এসবিএসি ব্যাংক পিএলসি প্রান্তিক সংক্রান্ত পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ১১মে বিকাল ৩টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আলোচিত সভায় ৩১ মার্চ, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।