এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২০ অক্টোবর বিকাল ৩ টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আলোচিত সভায় ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।




প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়োগ দিলো এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স

পুঁজিবাজারে তালিকাভুক্ত এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (চিফ এক্সিকিউটিভ অফিসার) নিয়োগ দেয়া হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানির পরিচালনা পর্ষদের সুপারিশ এবং পরবর্তীকালে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ সংস্থার (আইডিআরএ) অনুমোদন অনুসারে কোম্পানিটির নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কে এম সাইদুর রহমানকে নিয়োগ দেয়া হয়েছে।

উল্লেখ্য, তিনি ১৪ আগস্ট থেকে কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন।




এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং নির্ণয়

পুঁজিবাজারে বীমা খাতে তালিকাভুক্ত কোম্পানি এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন করে তা প্রকাশ করা হয়েছে। কোম্পানিটিকে রেটিং দিয়েছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড (আলফা রেটিং)।

সোমবার (২১ আগস্ট) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের দীর্ঘ মেয়াদে রেটিং হয়েছে ‘এএ+’। আর স্বল্প মেয়াদে রেটিং হয়েছে ‘এসটি-১’।

২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ২০২৩ সালের ১৯ আগস্ট পর্যন্ত প্রাসঙ্গিক গুণগত তথ্যে ভিত্তিতে এ রেটিং নির্ণয় করা হয়েছে।




এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্সের সিইও শরিফুল ইসলাম

পুঁজিবাজারে বীমা খাতে তালিকাভুক্ত কোম্পানি এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগ দেওয়া হয়েছে। কোম্পানিটির নতুন সিইও হিসেবে নিয়োগ পেয়েছেন মো. শরিফুল ইসলাম চৌধুরী।

বুধবার (৯ আগস্ট) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, কোম্পানির পরিচালনা পর্ষদ সদস্যদের সম্মতিক্রমে নতুন সিইও নিয়োগ দেওয়া হয়।

এর আগে মো. শরিফুল ইসলাম চৌধুরী কোম্পানিটির উপ-মহাব্যবস্থাপক ও কোম্পানি সচিবের দায়িত্বে ছিলেন। তিনি ২০০৭ সালের ১ নভেম্বর এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ম্যানেজার এবং অভ্যন্তরীণ নিরীক্ষা প্রধান হিসাবে যোগদান করেন।

এর আগে, তিনি একটি স্বনামধন্য চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ফার্ম থেকে সিএ (সিসি) সম্পন্ন করেন। তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্স বিষয়ে এমবিএ করেছেন। হিসাব, নিরীক্ষা, প্রশাসন এবং কোম্পানি সচিবালয়ের ক্ষেত্রে তার ১৬ বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে।