আয় কমেছে এশিয়া ইন্স্যুরেন্সের

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেড গত ৩০ জুন,২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৪-জুন’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

মঙ্গলবার (০৬ আগস্ট) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫১ পয়সা। গত বছর একই সময়ে ১ টাকা ২২ পয়সা আয় হয়েছিল।

হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২৪-জুন,২৪) কোম্পানির সমন্বিত ইপিএস হয়েছে ৮৮ পয়সা। গত বছরের একই সময়ে সমন্বিত আয় ছিল ১ টাকা ৪৩ পয়সা।

গত ৩০ জুন,২০২৪ তারিখে কোম্পানির সমন্বিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ২৮ টাকা ০৩ পয়সা।




এশিয়া ইন্স্যুরেন্সের মুনাফায় বড় উন্নতি

চলতি বছরের এপ্রিল থেকে জুনের মধ্যে পুঁজিবাজারে তালিকাভুক্ত এশিয়া ইন্স্যুরেন্সের মুনাফায় বড় উন্নতি হয়েছে। এতে অর্ধবার্ষিক (জানুয়ারি থেকে জুন) হিসাবেও কোম্পানিটির মুনাফায় উন্নতি হয়েছে। সেই সঙ্গে বেড়েছে সম্পদের পরিমাণ। সেই সঙ্গে ক্যাশ ফ্লো ভালো অবস্থানে রয়েছে।

কোম্পানিটির কর্তৃপক্ষের দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (২৫ জুলাই) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

মুনাফায় বড় উন্নতি হওয়ায় কোম্পানিটির শেয়ারের দামেও ইতিবাচক প্রভাব পড়েছে। মঙ্গলবার শেয়ারবাজারে লেনদেন শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যে কোম্পানিটির শেয়ারের দাম দিনের সর্বোচ্চ সীমায় চলে গেছে।

ডিএসই জানিয়েছে, চলতি বছরের এপ্রিল থেকে জুন পর্যন্ত সময়ে কোম্পানিটি শেয়ার প্রতি মুনাফা করেছে ১ টাকা ২২ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ার প্রতি মুনাফা হয় ৮৭ পয়সা। অর্থাৎ শেয়ার প্রতি মুনাফা ৩৫ পয়সা বেড়েছে।

এদিকে চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা হয়েছে ১ টাকা ৪৩ পয়সা, যা আগের বছরের একই সময়ে ১ ছিল ৪২ পয়সা। অর্থাৎ ছয় মাসের হিসাবে শেয়ার প্রতি মুনাফা বেড়েছে ১ পয়সা।

কোম্পানিটির দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের জুন শেষে শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২৭ টাকা ২৯ পয়সা, যা ২০২২ সালের জুন শেষে ছিল ২৬ টাকা ৪২ পয়সা।

অপারেটিং ক্যাশ ফ্লো’র তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ে শেয়ারপ্রতি অপারিটিং ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ১ টাকা ৮১ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে শেয়ার প্রতি অপারেটিং ক্যাশ ফ্লো ছিল ২ টাকা ২৮ পয়সা।




এশিয়া ইন্স্যুরেন্সে দুই স্বতন্ত্র পরিচালক নিয়োগ

পুঁজিবাজারে বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদে দুইজন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।

বুধবার (৫ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, এশিয়া ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক হিসেবে সাবেক সচিব সৈয়দ সাজেদুল করিম এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মোহাম্মদ দেলোয়ার হোসেনকে নিয়োগ নেওয়া হয়েছে। এই দুই স্বাধীন পরিচালকের নিয়োগ চলতি বছরের ১১ মে থেকে কার্যকর করা হয়েছে।




এশিয়া ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং নির্ণয়

পুঁজিবাজারে বীমা খাতে তালিকাভুক্ত কোম্পানি এশিয়া ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং সম্পন্ন করে তা প্রকাশ করা হয়েছে। কোম্পানিটিকে ক্রেডিট রেটিং দিয়েছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড (আলফারেটিং)।

সোমবার (১২ জুন) চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, আলফা ক্রেডিট রেটিংয়ের রেটিং অনুযায়ী এশিয়া ইন্স্যুরেন্সের দীর্ঘ মেয়াদে সার্ভিলেন্স রেটিং হয়েছে ‘এএ+’। আর স্বল্প মেয়াদে রেটিং হয়েছে ‘এসটি-১’।

কোম্পানিটির ২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ২০২৩ সালের ১০ জুন পর্যন্ত অন্যান্য প্রাসঙ্গিক তথ্যের ভিত্তিতে এ রেটিং নির্ণয় করেছে আলফা ক্রেডিট রেটিং।




এশিয়া ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারের আর্থিক খাতে তালিকাভুক্ত কোম্পানি এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১১ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ। ফলে প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ১.১০ টাকা নগদ লভ্যাংশ পাবেন শেয়ারহোল্ডারা।

২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের (জানুয়ারি-ডিসেম্বর) আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য এই লভ্যাংশ ঘোষণা দেওয়া হয়েছে।

সোমবার (১০ এপ্রিল) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৭ জুলাই বেলা ১২টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৮ মে।

২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২.০৯ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা ছিল ৩.২৯ টাকা। আলোচ্য সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৬.৮৮ টাকা।

এর আগের হিসাব বছরে এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।