৩৬ লাখ শেয়ার বিক্রির ঘোষণা

শেয়ারবাজারে তালিকভুক্ত এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৩৬ লাখ শেয়ার বিক্রি করবে কোম্পানিটির করপোরেট পরিচালক মিনোরি বাংলাদেশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, মিনোরি বাংলাদেশের কাছে থাকা কোম্পানিটির ৩ কোটি ৫২ লাখ ২৫ হাজার ৪টি শেয়ারের মধ্যে ৩৬ লাখ ৬৬ হাজার ৫০০ টি শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে।

কোম্পানিটি আগামী ৩০ এপ্রিলের মধ্যে ডিএসইর ব্লক মার্কেটে বিদ্যমান বাজারদরে আলোচ্য শেয়ার বিক্রি সম্পন্ন করবে।




এমারেল্ড অয়েলের শেয়ার বেচবে মিনোরি বাংলাদেশ

পুঁজিবাজারে খাদ্য ও আনুষাঙ্গিক খাতে তালিকাভুক্ত কোম্পানি এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের করপোরেট পরিচালক মিনোরি বাংলাদেশ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার (১৪ মার্চ) ঢাকা স্টক একেচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এমারেল্ড অয়েলের করপোরেট পরিচালক মিনোরি বাংলাদেশ লিমিটেডের হাতে থাকা কোম্পানিটির ৩ কোটি ৬২ লাখ ২৫ হাজার ৪টি শেয়ারের মধ্যে ১০ লাখ শেয়ার বিক্রি করার ঘোষণা দেওয়া হয়েছে। আগামী ৩০ এপ্রিলের মধ্যে ডিএসইর ব্লক মার্কেটে আলোচ্য শেয়ার বিক্রি সম্পন্ন করবে প্রতিষ্ঠানটি।




মূলধন বাড়ানোর অনুমতি পেলো এমারেল্ড অয়েল

পুঁজিবাজারে খাদ্য ও আনুসঙ্গিক খাতে তালিকাভুক্ত কোম্পানি এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিশোধিত মূলধন বাড়ানোর আবেদন অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বুধবার (১৫ নভেম্বর) কোম্পানিটিকে এ সংক্রান্ত চিঠি দিয়েছে বিএসইসি।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, বর্তমানে এমারেল্ড অয়েলের পরিশোধিত মূলধন ৫৯ কোটি ৭১ লাখ ৩৫ হাজার টাকা। কোম্পানিটি এই মূলধন ৩১ কোটি ৫৫ লাখ ৮৫ হাজার ৪০ টাকা বাড়িয়ে ৯১ কোটি ২৭ লাখ ২০ হাজার ৪০ টাকায় উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছিল।

অভিহিত মূল্য ১০ টাকা দরে ৩ কোটি ১৫ লাখ ৫৮ হাজার নতুন শেয়ার ইস্যু করার মাধ্যমে পরিশোধিত মূলধন বাড়াবে এমারেল্ড অয়েল। কোম্পানির নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান মিনোরি বাংলাদেশ এর অনুকূলে এই শেয়ার ইস্যু করা হবে।

গত বছরের নভেম্বরে এমারেল্ড অয়েলের পরিচালনা পর্ষদ পরিশোধিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নেয়। এই লক্ষ্যে আগামী ২৭ ডিসেম্বর কোম্পানির বিশেষ সাধারণ সভার (ইজিএম) আয়োজন করা হয়েছে। তাতে শেয়ারহোল্ডারদের সম্মতি পাওয়া গেলে বিষয়টির অনুমোদন চেয়ে বিএসইসির কাছে আবেদন করে কোম্পানিটি।




এমারেল্ড অয়েলের ১০ শতাংশ চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে খাদ্য ও আনুসঙ্গিক খাতে তালিকাভুক্ত কোম্পানি এমারেল্ড অয়েল লিমিটেডের পরিচালনা পর্ষদ সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য আরও ৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে। এর আগে কোম্পানিটি ৫ শতাংশ অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা করেছিল। এ নিয়ে মোট লভ্যাংশের পরিমাণ দাঁড়িয়েছে ১০ শতাংশ। তবে অন্তর্বর্তী লভ্যাংশ আগেই বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে বুধবার (১ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।

তথ্য মতে, ২০২৩ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত অর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৭৩ টাকা। ২০২৩ সালের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি ঋণাত্মক সম্পদ দাঁড়িয়েছে ১০.৩৭ টাকায়।

ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। আর লভ্যাংশ শেয়ারহোল্ডারদের মাঝে বিতরণে কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৯ নভেম্বর।




এমারেল্ড অয়েলের সঙ্গে যমুনা এডিবল অয়েলের চুক্তি

পুঁজিবাজারে খাদ্য ও আনুষঙ্গিক খাতে তালিকাভুক্ত কোম্পানি এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদ রাইস ব্র্যান অয়েল এবং কার্ড অয়েল উৎপাদন করবে। এজন্য যমুনা এডিবল অয়েল কোম্পানি লিমিটেডের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে কোম্পানিটি।

সোমবার (২৫ সেপ্টেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজের প্রস্তুতকৃত রাইস ব্র্যান অয়েল ও ক্রুড অয়েল উৎপাদন এবং স্থানীয় ও জাপানের বাজারে বিক্রি/রপ্তানির জন্য এ চুক্তি করা হয়েছে।

প্রসঙ্গত, এমারেল্ড অয়েল ২০১৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্তির মাধ্যমে ২০ কোটি টাকা উত্তোলন করে। দীর্ঘদিন ধরে লোকসান ও শেয়ারহোল্ডারদের লভ্যাংশ না দেওয়ায় ওই কোম্পানিকে ২০১৮ সালে জেড ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়। সর্বশেষ ২০১৬ সালে শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দেওয়া হয়। এর পর কোম্পানিটির ব্যবসায়িক কার্যক্রম বন্ধ হয়ে যায়। পরবর্তীতে ২০২১ সালে এমারেল্ড অয়েলের ৭.৮০ শতাংশ শেয়ার কিনে মালিকানায় আসে মিনোরি বাংলাদেশ। মালিকানায় পরিবর্তন আসলেও পণ্য হিসেবে ব্র্যান্ড ‘স্পন্দন’ নামেই তেল বাজারজাত করছে কোম্পানিটি। পরীক্ষামূলক উৎপাদন সফল হওয়ায় ২০২২ সালের ৯ জানুয়ারি বাণিজ্যিক উৎপাদন শুরু করে কোম্পানিটি। এর পর ওই বছরের ২৮ জুন রাজধানীর রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে স্পন্দন রাইস ব্র্যান অয়েলের মোড়ক উন্মোচন করে এমারেল্ড অয়েল। ঋণ কেলেঙ্কারির কারণে দীর্ঘ পাঁচ বছর বন্ধ থাকার পর জাপানি বিনিয়োগ প্রতিষ্ঠান মিনোরি বাংলাদেশের নতুন মালিকানায় কোম্পানিটি আনুষ্ঠানিকভাবে ধানের কুঁড়া থেকে ভোজ্যতেল উৎপাদন ও বাজারজাত শুরু করে। কোম্পানিটির অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ৫৯ কোটি ৭১ লাখ ৪০ হাজার টাকা। কোম্পানিটির উদ্যোক্তা ও পরিচালকদের হাতে ৩৮.২৬ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ১১.১২ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের ৫০.৬২ শতাংশ শেয়ার আছে।




এমারেল্ড অয়েলের ১১ লাখ শেয়ার কিনবে জাপানিজ কোম্পানি

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এমারেল্ড অয়েল লিমিটেডের ১১ লাখ শেয়ার কিনবে জাপানি প্রতিষ্ঠান বি-বর্ন কোম্পানি লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পাবলিক মার্কেট থেকে বাজার মূল্যে কিনতে চায় বি-বর্ন কোম্পানি।

গত ১ আগস্ট কোম্পানির শেয়ার কিনতে চেয়ে এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব‍্যবস্থাপনা পরিচালকের (এমডি) কাছে চিঠি দিয়েছে বি-বর্ন কোম্পানির সিইও।

প্রতিষ্ঠানটির সিইও শিংগো মিয়াওছি স্বাক্ষর চিঠিতে বলেন, গত ১৭ থেকে ২২ জুলাই বাংলাদেশ ভিজিট করেছি। আমাদের কোম্পানির কর্মকর্তারা জানান, এখানে ব্যবসার ব্যাপক সম্ভাবনা রয়েছে। বিশেষ করে এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজে, যে প্রতিষ্ঠানটি রাইস বেন অয়েল তৈরি করে অর্থাৎ ধানের কুঁড়া থেকে স্পন্দন রাইস অয়েল। তাই আমরা বাজার থেকে কোম্পানির ১১ লাখ শেয়ার কিনতে চাই। বর্তমানে কোম্পানির ৫ কোটি ৯৭ লাখ ১৩ হাজার ৫০০ টি শেয়ার রয়েছে। তার মধ্যে ৫৪ দশমিক ২৯ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীর হাতে, সাত দশমিক ৪৫ শতাংশ শেয়ার রয়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর কাছে। এই দুই ক‍্যাটাগরি থেকে ১১ লাখ শেয়ার কিনবো।

উল্লেখ্য, গত বছর অর্ধ যুগ পর উৎপাদনে ফিরছে এমারেল্ড অয়েল লিমিটেড।




এমারেল্ড অয়েলের দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রতিবেদন সংশোধন

পুঁজিবাজারে খাদ‌্য ও আনুসঙ্গিক খাতে তালিকাভুক্ত কোম্পানি এমারেল্ড অয়েল লিমিটেডের পরিচালনা পর্ষদ দ্বিতীয় প্রান্তিক (অক্টোবর-ডিসেম্বর, ২০২২) ও তৃতীয় প্রান্তিক (জানুয়ারি-মার্চ, ২০২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন সংশোধন করেছে।

সোমবার (১২ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সংশোধনের পর কোম্পানিটির চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.১৯ টাকা। আগের অর্থবছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ছিল (০.১১) টাকা। আর কোম্পানিটির চলতি অর্থবছরের ৬ মাসে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৪১ টাকা। আগের অর্থবছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ছিল (০.২৬) টাকা। ২০২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ঋণাত্বক ১০.৩৭ টাকা।

এদিকে, সংশোধনের পর কোম্পানিটির চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.১৭ টাকা। আগের অর্থবছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ছিল (০.১৪) টাকা। আর কোম্পানিটির চলতি অর্থবছরের ৯ মাসে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৫৮ টাকা। আগের অর্থবছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ছিল (০.৩৬) টাকা। ২০২৩ সালের ৩১ মার্চ পর্যন্ত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ঋণাত্বক ১০.২০ টাকা।




অন্তর্বর্তী লভ্যাংশ দেবে এমারেল্ড অয়েল

অন্তবর্তীকালীন ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ২০২২ সালের জুলাই থেকে চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত সমাপ্ত তিন প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ার প্রতি ৫০ পয়সা করে লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি।

বুধবার (৭ জুন) কোম্পানিটির পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোম্পানির সূত্রে তথ্য জানা গেছে।

সূত্র জানায়, জুলাই ২০২২ থেকে জুলাই থেকে চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত সমাপ্ত তিন প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন কর-পরবর্তী মুনাফা করেছে ৫ কোটি ২০ লাখ টাকা।

তাতে কোম্পানির শেয়ার প্রতি আয় বা (ইপিএস) দাঁড়িয়েছে ৫৮ পয়সা। সেখান থেকে শেয়ারহোল্ডারদের পাঁচ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়া হবে।

এর এক সপ্তাহ আগে গত ১ জুন টানা পাঁচ বছর পর লোকসানে থাকার পর জুলাই ২০২১ থেকে জুন ২০২২ পর্যন্ত সমাপ্ত বছরের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে।

২০১৪ সালে তালিকাভুক্ত কোম্পানিটির জুলাই ২০২১ থেকে জুন ২০২২ সমাপ্ত বছরের মুনাফা হয়েছিল ১ কোটি ২১ লাখ ১৫ হাজার ৮৪৬ টাকা। সেখান থেকে শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ নগদ (২০ পয়সা) ১ কোটি ১৯ লাখ ৪২ হাজার ৭০০ টাকা মুনাফা লভ্যাংশ দেওয়ার ঘোষণা দেওয়া হয়।

বর্তমানে কোম্পানিটি শেয়ার সংখ্যা ৫ কোটি ৯৭ লাখ ১৩ হাজার ৫০০টি। আজ (বুধবার) কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ১২৫ টাকা ৩০ পয়সা। কোম্পানির পরিশোধিত ৫৯ কোটি ৭১ লাখ ৪০ হাজার টাকা। কোম্পানির অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা।

৫ কোটি ৯৭ লাখ শেয়ারের মধ্যে উদ্যোক্তা-পরিচালকেদের হাতে রয়েছে ৩৮ দশমিক ২৬ শতাংশ শেয়ার। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে ১৭ দশমিক ৬৬ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৪৪ দশমিক ০৮ শতাংশ শেয়ার।

এর আগে ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত সময়ের মধ্যে টানা পাঁচ বছর শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি কোম্পানিটি।




এমারেল্ড অয়েলের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে খাদ‌্য ও আনুষঙ্গিক খাতে তালিকাভুক্ত কোম্পানি এমারেল্ড অয়েল লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদেরকে ২ শতাংশ হারে লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ‌্যাংশ। শুধুমাত্র সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য এই লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।

২০২২ সালের ৩০ জুন সমাপ্ত বছরের (জানুয়ারি-ডিসেম্বর) আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য এই লভ্যাংশ ঘোষণা দেওয়া হয়েছে।

রোববার (৪ জুন) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে, বৃহস্পতিবার (১ জুন) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তথ্য মতে, ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য এমারেল্ড অয়েল লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১২ জুলাই ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৬ জুন।

২০২২ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.১৭ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ০.৫৮ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২.৮৫ টাকা।

এর আগের হিসাব বছরে এনভয় টেক্সটাইলস লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।

প্রসঙ্গত, কোম্পানিটি ২০২০ ও ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি।




৩ বছর লভ্যাংশ দেবে না এমারেল্ড অয়েল

পুঁজিবাজারে খাদ্য ও আনুসঙ্গিক খাতে তালিকাভুক্ত কোম্পানি এমারেল্ড অয়েল লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের বিগত তিন বছরের (২০১৭ থেকে ২০১৯) লভ্যাংশ না দেওয়ার ঘোষণা দিয়েছে। ২০১৭, ২০১৮ ও ২০১৯ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।

রোববার (২৬ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

 

তথ্য মতে, ২০১৭ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে (৩৪.৩৪) টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ৩.৩৩ টাকা। আর আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি ঋণাত্মক নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে (১৭.৪৬) টাকায়।

২০১৮ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে (১.৯৭) টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ছিল (৩৪.৩৪) টাকা। আর আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি ঋণাত্মক নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে (১৯.৪৩) টাকায়।

২০১৯ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে (১.১৪) টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ছিল (১.৯৭) টাকা। আর আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি ঋণাত্মক নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে (২০.৫৭) টাকায়।

লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ ও রেকর্ড ডেট পরবর্তীতে জানানো হবে।