এমটিবি পারপেচ্যুয়াল বন্ডের কুপন রেট ঘোষণা

পুঁজিবাজারে বন্ড খাতে তালিকাভুক্ত মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) এমটিবি পারপেচ্যুয়াল বন্ডের অর্ধ বার্ষিক সময়ের জন্য মুনাফা বা কুপুন রেট ঘোষণা করা হয়েছে। ওই সময়ের জন্য বন্ডটির ইউনিটধারীদেরকে ১০ শতাংশ হারে মুনাফা দেওয়া হবে।

সোমবার (১ ডিসেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে রবিবার (৩০ নভেম্বর) অনুষ্ঠিত বন্ডটি ট্রাস্টি কমিটির বৈঠকে কুপনের হার অনুমোদন করা হয়।

তথ্য মতে, এমটিবি পারপেচ্যুয়াল বন্ডের ট্রাস্টি ২০২৫ সালের ৬ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৫ জুন পর্যন্ত সময়ের জন্য ১০ শতাংশ হারে অর্ধবার্ষিক কুপন রেট ঘোষণা করেছে। উল্লিখিত হারে রিটার্ন পাবেন এমটিবি পারপেচ্যুয়াল বন্ডের ইউনিটধারীরা।

এমটিবি পারপেচুয়াল বন্ডের হচ্ছে দেশের অন্যতম শীর্ষ বাণিজ্যিক ব্যাংক মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি। বন্ডটির আকার ৪০০ কোটি টাকা। এর প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ লাখ টাকা। মোট ইউনিটের সংখ্যা ৪০০।

এমটিবি পারপেচুয়াল বন্ডের মুনাফাপ্রাপ্তির যোগ্যতা নির্ধারণে রেকর্ড তারিখ পরবর্তীতে জানানো হবে। কুপণ রেট ঘোষণাকে কেন্দ্র করে এদিন বন্ডটির লেনদেনে কোনো দরসীমা থাকছে না।




৪৫০ কোটি টাকা ব্যয়ে ১৫টি ফ্লোর কিনবে এমটিবি

৪৫০ কোটি টাকা ব্যয়ে বানিজ্যিক ভবনের ১৫টি ফ্লোর কেনার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)।

সোমবার (৩ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে রবিবার (২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ব্যাংকটির পর্ষদ সভায় এ সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে।

তথ্য মতে, রাজধানীর গুলশানে সদ্য নির্মিত একটি ২১ তলা বিশিষ্ট ভবনের ১ তলা থেকে ১৫ তলা পর্যন্ত ক্রয় করবে ব্যাংকটি। ফ্লোরগুলো ক্রয় করতে ব্যাংকটির খরচ পরবে ৪৫০ কোটি ১ হাজার ৮৩০ টাকা। নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে এই ফ্লোর ক্রয় সম্পন্ন করবে ব্যাংকটির কর্তৃপক্ষ।




এমটিবির লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য ব্যাংকটি শেয়ারহোল্ডারদেরকে ১০ শতাংশ হারে নগদ লভ্যাংশ দেবে।

বুধবার (১৭ এপ্রিল) অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে ৩১ ডিসেম্বর ২০২৩ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ২ টাকা ৯১ পয়সা। আগের অর্থবছরের শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ২ টাকা ৪১ পয়সা।

গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৪ টাকা নিয়ে ৫২ পয়সা।

আগামী ৩ জুন ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৯ মে।