এপেক্স ফুডসের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত এপেক্স ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ০৯ নভেম্বর বিকাল ৩ টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আলোচিত সভায় ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।




এপেক্স ফুডসের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এপেক্স ফুডস লিমিটেড গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ লভ্যাংশ দেবে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানি পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ৫ টাকা ৬৬ পয়সা লোকসান হয়েছে। আগের বছর শেয়ার প্রতি ৮ টাকা ৯১পয়সা লোকসান হয়েছিল।

গত বছর কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ২৩ টাকা ৯০ পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ছিল ৮১ টাকা ৮৪ পয়সা।

গত ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১২৭ টাকা ৮২ পয়সা।

আগামী ৭ ডিসেম্বর, সকাল সাড়ে ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৭ নভেম্বর।




নগদ লভ্যাংশ পাঠিয়েছে চার কোম্পানি

শেয়ারহোল্ডারদের ব্যাংক হিসেবে পুঁজিবাজারের তালিকাভুক্ত চারটি কোম্পানির ঘোষিত নগদ লভ্যাংশ পাঠানো হয়েছে। গত ৩০ জুন,২০২৩ তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য ঘোষণাকৃত এ লভ্যাংশ বিনিয়োগকারীদের দেওয়া হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লিমিটেড, এডিএন টেলিকম, বিডিকম অনলাইন এবং এপেক্স ফুডস লিমিটেড।

কোম্পানি চারটির ঘোষিত নগদ লভ্যাংশ বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠানো হয়েছে।

৩০ জুন,২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরে এপেক্স স্পিনিং ২০ শতাংশ, এডিএন টেলিমক ১৫ শতাংশ, বিডিকম অনলাইন ১০ শতাংশ এবং এপেক্স ফুডস ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল। যা কোম্পানিগুলোর বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদন করা হয়।