এআই প্রযুক্তিনির্ভর এএমএল ও সিএফটি সম্মেলন এনআরবিসি ব্যাংকের

অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধি ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রথমবার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে ‘এএমএল অ্যান্ড সিএফটি কনফারেন্স ২০২৫’ আয়োজন করেছে এনআরবিসি ব্যাংক।

শনিবার (২০ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে হাইব্রিড পদ্ধতিতে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান (ভারপ্রাপ্ত) মো. মফিজুর রহমান খান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. তৌহিদুল আলম খান।

এনআরবিসি ব্যাংকের প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ ও পরিপালন কর্মকর্তা (ক্যামেলকো) ও উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল কাইয়ুম খানের সভাপতিত্বে সম্মেলনে বিএফআইইউয়ের যুগ্ম পরিচালক রাজিব হাসান ও মো. হাফিজুর রহমান খান এবং এআই নির্ভর অনলাইন প্ল্যাটফর্ম ‘কনভে’ এর মাধ্যমে ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন।

দিনব্যাপী এই সম্মেলনে মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ সংক্রান্ত বিদ্যমান আইন, বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ নির্দেশনা, গ্রাহক শনাক্তকরণ (কেওয়াইসি), লেনদেন পর্যবেক্ষণ, সন্দেহজনক লেনদেন (এসটিআর/এসএআর) প্রস্তুত ও দাখিলসহ শাখা পর্যায়ের কমপ্লায়েন্স কার্যক্রম জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে বাস্তবভিত্তিক অভিজ্ঞতা ও কেস স্টাডি উপস্থাপনের মাধ্যমে অংশগ্রহণকারীদের দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে মো. মফিজুর রহমান খান চৌধুরী বলেন, মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে ব্যাংকিং খাতে একটি শক্তিশালী, ঝুঁকিভিত্তিক ও টেকসই কমপ্লায়েন্স কাঠামো গড়ে তোলা অপরিহার্য। এ লক্ষ্যে প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগের পাশাপাশি শাখা মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তাদের (ব্যামেলকো) ভূমিকা আরও সুসংহত ও কার্যকর করা প্রয়োজন। তিনি নিয়মিত সক্ষমতা উন্নয়ন, কার্যকর লেনদেন পর্যবেক্ষণ ব্যবস্থা এবং সন্দেহজনক লেনদেন যথাসময়ে শনাক্ত, বিশ্লেষণ ও প্রতিবেদন দাখিলের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

মো. মফিজুর রহমান আরও বলেন, ব্যাংকিং ব্যবস্থায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক ও বিএফআইইউ নীতিগত দিকনির্দেশনা ও তদারকি কার্যক্রম অব্যাহত রাখবে।

এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মো. তৌহিদুল আলম খান বলেন, আর্থিক খাতে সুশাসন, স্বচ্ছতা ও ঝুঁকিনিয়ন্ত্রণ নিশ্চিত করতে মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ সংক্রান্ত নিয়ম-নীতি অগ্রাধিকারভিত্তিতে পরিপালন করতে হবে। এক্ষেত্রে শাখা পর্যায়ে ব্যামেলকো কর্মকর্তারা কমপ্লায়েন্স ব্যবস্থাপনার প্রথম সারির প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে দায়িত্ব পালন করেন। প্রধান কার্যালয় সংশ্লিষ্ট বিভাগ এবং শাখা পর্যায়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের যথাযথ তদারকির মাধ্যমে অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন বন্ধ করা সম্ভব। সব কার্যক্রম নিয়মতান্ত্রিকভাবে সম্পাদনের মাধ্যমে এনআরবিসি ব্যাংক কল্যাণমূলক প্রতিষ্ঠানে পরিণত হতে প্রতিশ্রুতিবদ্ধ।




৪ ব্যাংকের অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন প্রকাশ

পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত চারটি কোম্পানির পরিচালনা পর্ষদ দ্বিতীয় প্রান্তিক (এপ্রিল-জুন, ২০২৫) ও অর্ধবার্ষিক (জানুয়ারি-জুন, ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

ব্যাংকগুলো হলো- ব্র্যাক ব্যাংক পিএলসি, ইস্টার্ন ব্যাংক পিএলসি, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসি ও এনআরবিসি ব্যাংক পিএলসি।

মঙ্গলবার (২৯ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার (২৮ জুলাই) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

ব্র্যাক ব্যাংক: চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৫৪ টাকা। আগের বছর একই সময়ে কোম্পানির ইপিএস ছিল ১.২৫ টাকা। সে হিসাবে আলোচ্য প্রান্তিকে কোম্পানির মুনাফা বেড়েছে ০.২৯ টাকা। এদিকে, চলতি হিসাব বছরের অর্ধবার্ষিকে বা ৬ মাসে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩.৫৬ টাকা। আগের বছরের একই সময়ে কোম্পানির ইপিএস ছিল ২.৬২ টাকা। সে হিসাবে আলোচ্য প্রান্তিকে কোম্পানির মুনাফা বেড়েছে ০.৯৪ টাকা। ২০২৫ সালের ৩০ জুন কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪২.২২ টাকায়।

ইস্টার্ন ব্যাংক: চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.২৩ টাকা। আগের বছর একই সময়ে কোম্পানির ইপিএস ছিল ১.১১ টাকা। সে হিসাবে আলোচ্য প্রান্তিকে কোম্পানির মুনাফা বেড়েছে ০.১২ টাকা। এদিকে, চলতি হিসাব বছরের অর্ধবার্ষিকে বা ৬ মাসে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২.২০ টাকা। আগের বছরের একই সময়ে কোম্পানির ইপিএস ছিল ২.০২ টাকা। সে হিসাবে আলোচ্য প্রান্তিকে কোম্পানির মুনাফা বেড়েছে ০.১৮ টাকা। ২০২৫ সালের ৩০ জুন কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৭.৭১ টাকায়।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক: চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.০৮ টাকা। আগের বছর একই সময়ে কোম্পানির ইপিএস ছিল ০.৪১ টাকা। সে হিসাবে আলোচ্য প্রান্তিকে কোম্পানির মুনাফা কমেছে ০.৩৩ টাকা। এদিকে, চলতি হিসাব বছরের অর্ধবার্ষিকে বা ৬ মাসে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.১২ টাকা। আগের বছরের একই সময়ে কোম্পানির ইপিএস ছিল ০.৮২ টাকা। সে হিসাবে আলোচ্য প্রান্তিকে কোম্পানির মুনাফা বেড়েছে ০.৭২ টাকা। ২০২৫ সালের ৩০ জুন কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৫.৭৪ টাকায়।

এনআরবিসি ব্যাংক: চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.০০৩ টাকা। আগের বছর একই সময়ে কোম্পানির ইপিএস ছিল ০.২৯১ টাকা। সে হিসাবে আলোচ্য প্রান্তিকে কোম্পানির মুনাফা কমেছে ০.২৮৮ টাকা। এদিকে, চলতি হিসাব বছরের অর্ধবার্ষিকে বা ৬ মাসে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.০৮৩ টাকা। আগের বছরের একই সময়ে কোম্পানির ইপিএস ছিল ০.৭৩৩ টাকা। সে হিসাবে আলোচ্য প্রান্তিকে কোম্পানির মুনাফা কমেছে ০.৬৫ টাকা। ২০২৫ সালের ৩০ জুন কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬.৬৭ টাকায়।




এনআরবিসি ব্যাংকের দুই উদ্যোক্তার শেয়ার হস্তান্তর সম্পন্ন

পুঁজিবাজারে তালিকাভুক্ত এনআরবিসি ব্যাংক পিএলসির দুই উদ্যোক্তার শেয়ার হস্তান্তর সম্পন্ন হয়েছে।

ঢাকা স্টক একচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, ব্যাংকটির উদ্যোক্তা ফারাসাথ আলী তার স্ত্রী ড. শাহানারা বেগমকে উপহার হিসেবে ডিএসইর ট্রেডিং সিস্টেমের বাহিরে ৩ লাখ ৫৫ হাজার শেয়ার হস্তান্তর করেছেন। ড. শাহানারা বেগম ব্যাংকটির একজন সাধারণ বিনিয়োগকারী।

এছাড়া ব্যাংকটির আরেক উদ্যোক্তা পরিচালক রফিকুল ইসলাম মিয়া আরজু তার ভাই আকতারুল ইসলামকে ১ কোটি ৪ লাখ ৩৩ হাজার ১৬৯টি শেয়ার উপহার হিসেবে হস্তান্তর করেছেন। আকতারুল ইসলাম ব্যাংকের একজন প্লেসমেন্ট শেয়ারহোল্ডার।

গত ২৯ মে উভয় উদ্যোক্তা তাদের শেয়ার হস্তান্তরের ঘোষণা প্রদান করেন।




এনআরবিসি ব্যাংকের তৃতীয় প্রান্তিক আর্থিক প্রতিবেদন প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত বেসরকারি খাতের এনআরবিসি ব্যাংক পিএলসি এর তৃতীয় প্রান্তিকে সমন্বিত হিসেবে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৬ টাকা ৪৭ পয়সা। গত বছরের একই সময়ে যা ছিল ১৫ টাকা ১১ পয়সা। এক বছরের ব্যবধানে এনআরবিসি ব্যাংকের সম্পদ মূল্য ৯ শতাংশ বেড়েছে। এছাড়া, এককভাবে শেয়ার প্রতি এনএভি ১৪ টাকা ৭১ পয়সা থেকে বেড়ে দাঁড়িয়েছে ১৫ টাকা ৯৪ পয়সায়।

রোববার (২৯ অক্টোবর) পরিচালনা পর্ষদের ১৭৩তম সভায় অনুমোদিত তৃতীয় প্রান্তিকের (জুলাই,২৩-সেপ্টেম্বর,২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। তৃতীয় প্রান্তিকে (জুলাই,২৩-সেপ্টেম্বর,২৩) কোম্পানিটির সমন্বিত হিসেবে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১৩ পয়সা। অন্যদিকে এককভাবে ইপিএস দাঁড়িয়েছে ৫৬ পয়সায়।

অপরদিকে, চলতি বছরের প্রথম ৯ মাসে (জানুয়ারি, ২৩-সেপ্টেম্বর,২৩) কোম্পানিটির সমন্বিত হিসেবে ইপিএস হয়েছে ২ টাকা ৪০ পয়সা। গত অর্থবছরের একই সময়ে সমন্বিত হিসেবে ইপিএস ছিল ৬ টাকা ৫৮ পয়সা। চলতি বছরের ৯ মাসের হিসেবে এককভাবে ইপিএস ১ টাকা ১ পয়সা। চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সমন্বিত হিসেবে নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১ হাজার ৩৬৫ কোটি টাকা। গত বছরের একই সময়ে যা ছিল ১ হাজার ২৫২ কোটি টাকা। এককভাবে নিট সম্পদ মূল্য ১ হাজার ২১৯ কোটি টাকা থেকে বেড়ে হয়েছে ১ হাজার ৩২১ কোটি টাকা।

চলতি বছরের সেপ্টেম্বর শেষে ব্যাংকের আমানত ২০ দশমিক ৪৩ শতাংশ বেড়ে হয়েছে ১৮ হাজার ২১৪ কোটি টাকা। আগের বছর একই সময়ে ছিল ১৫ হাজার ১২৪ কোটি টাকা। ঋণের পরিমাণ ১৮ দশমিক ৭৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ১১২ কোটি টাকা। আগের বছর সেপ্টেম্বরে ঋণ ছিল ১২ হাজার ৭২৮ কোটি টাকা।

ব্যাংকের চেয়ারম্যান এসএম পারভেজ তমালের সভাপতিত্বে এই পর্ষদ সভা অনুষ্ঠিত হয়। এতে ব্যাংকের ভাইস পরিচালক এ এম সাইদুর রহমান, মোহাম্মদ ওলিউর রহমান, একেএম মোস্তাফিজুর রহমান, লকিয়ত উল্লাহ, স্বতন্ত্র পরিচালক ড. খান মোহাম্মদ আব্দুল মান্নান, এয়ার চিফ মার্শাল (অব.) আবু এশরার ও ড. রাদ মুজিব লালন, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) গোলাম আউলিয়া, ডিএমডি ও প্রধান আর্থিক কর্মকর্তা হারুনুর রশিদ, কোম্পানি সচিব মোহাম্মদ আহসান হাবিব উপস্থিত ছিলেন।




এনার্জি প্যাক ও এনআরবিসি ব্যাংকের নাম পরিবর্তনের অনুমতি

পুঁজিবাজারে জ্বালানি ও বিদ্যুৎ খাতে তালিকাভুক্ত কোম্পানি এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড এবং এনআরবিসি ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ তাদের নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে। আর এ অনুমোদনের জন্য কোম্পানি দুইটি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) কাছে আবেদন জানিয়েছে। এরই ধরাবাহিকতায় সার্বিক দিক বিবেচনা করে ডিএসই কোম্পনিটির নাম পরিবর্তন প্রস্তাব অনুমোদন করেছে।

সোমবার (২৫ সেপ্টেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, এখন থেকে ‘এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড’ এর পরিবর্তে ‘এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন পিএলসি’ হবে। ২৬ সেপ্টেম্বর থেকে কোম্পানিটি এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন পিএলসি নামে পুঁজিবাজারে লেনদেন করবে। এছাড়া, কোম্পানিটির অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।

এদিকে ‘এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড’-এর পরিবর্তে ‘ এনআরবি কমার্শিয়াল ব্যাংক পিএলসি’ হবে। ২৬ সেপ্টেম্বর থেকে কোম্পানিটি এনআরবি কমার্শিয়াল ব্যাংক পিএলসি নামে পুঁজিবাজারে লেনদেন করবে। এছাড়া, কোম্পানিটির অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।




আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি ও এনআরবিসি ব্যাংকের চুক্তি

আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড (আইএএমসিএল) ১৫টি ওপেন অ্যান্ড মিউচ্যুয়াল ফান্ড পরিচালনা করে আসছে। ফান্ডগুলোর ইউনিট বিক্রি বাড়ানোর লক্ষ্যে এনআরবিসি ব্যাংকের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

সম্প্রতি রাজধানীতে আইএএমসিএলের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার এবং এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক গোলাম আউলিয়া চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

উপস্থিত ছিলেন আইসিবির ব্যবস্থাপনা পরিচালক আবুল হোসেন, উপব্যবস্থাপনা পরিচালক এটিএম আহমেদুর রহমান প্রমুখ।




এনআরবিসি ব্যাংকের আমানত ১৭ হাজার ৭৫৩ কোটি, ঋণ ১৪ হাজার ৩৪৮ কোটি টাকা

পুঁজিবাজারে নিবন্ধিত বেসরকারি খাতের এনআরবিসি ব্যাংকের প্রথম ষান্মাসিকে আমানত সংগ্রহ, ঋণ বিতরণ ও অন্য সূচকে অগ্রগতি হয়েছে।

চলতি বছরের জুন শেষে ব্যাংকটির আমানতের পরিমান ১৯ শতাংশ বেড়ে হয়েছে ১৭ হাজার ৭৫৩ কোটি টাকা। আগের বছরের জুনে যা ছিল ১৪ হাজার ৯১৭ কোটি টাকা। অন্যদিকে ঋণ বিতরণ ১২ হাজার ৪১৬ কোটি টাকা থেকে বেড়ে হয়েছে ১৪ হাজার ৩৪৮ কোটি টাকা।

সোমবার (২৪ জুলাই) ব্যাংকের পরিচালনা পর্ষদের ১৬৮তম সভায় চলতি বছরের প্রথম ষান্মাসিকের (জানুয়ারি-জুন) অনুমোদিত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

ব্যাংকের চেয়ারম্যান এসএম পারভেজ তমালের সভাপতিত্বে হাইব্রিড পদ্ধতিতে এই পর্ষদ সভা অনুষ্ঠিত হয়। এতে ব্যাংকের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মিয়া আরজু, পরিচালক মোহাম্মদ আদনান ইমাম, এ এম সাইদুর রহমান, মোহাম্মদ অলিউর রহমান, লকিয়ত উল্যাহ, স্বতন্ত্র পরিচালক ড. খান মোহাম্মদ আব্দুল মান্নান, এয়ার চিফ মার্শাল (অব.) আবু এসরার ও ড. রাদ মুজিব লালন, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) গোলাম আউলিয়াসহ ব্যাংকের শীর্ষ নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আর্থিক প্রতিবেদনের তথ্যানুসারে, চলতি ২০২৩ সালের জুন শেষে সমন্বিত হিসেবে ব্যাংকটির অফ ব্যাল্যান্সশিটসহ মোট ব্যালান্সশিটের আকার দাঁড়িয়েছে ২৭ হাজার ৩২১ কোটি টাকা। গত বছরের জুনে যা ছিল ২৪ হাজার ৩৩০ কোটি টাকা। চলতি বছরের জুন শেষে ট্রেজারারি বিনিয়োগ দাঁড়িয়েছে ৪ হাজার ৬৭২ কোটি টাকা। আগের বছরের জুনে যা ছিল ৩ হাজার ৫০২ কোটি টাকা। এক বছরের ব্যবধানে বিনিয়োগ বেড়েছে ৩৩ দশমিক ৪০ শতাংশ।

এছাড়া সমন্বিতভাবে চলতি বছরের জুনে ব্যাংকটির নিট সম্পদ মূল্য (এনএভি) বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩১২ কোটি টাকা। গত বছরের জুনে যা ছিল ১ হাজার ২০০ কোটি টাকা। এককভাবে নিট সম্পদ মূল্য বেড়ে হয়েছে ১ হাজার ২৭৪ কোটি টাকা। গত বছরের জুনে যা ছিল ১ হাজার ১৬৮ কোটি টাকা। এছাড়া ২০২৩ সালের জানুয়ারি-জুন সময়ে সমন্বিতভাবে ব্যাংকের ইপিএস ৫১ পয়সা এবং এককভাবে ইপিএস দাঁড়িয়েছে ৪৫ পয়সা।

উল্লেখ্য, ২০১৩ সালের ২ এপ্রিল যাত্রা শুরু করে এনআরবিসি ব্যাংক। সারাদেশে ১ হাজার ৬১৬টি সেবাকেন্দ্রের মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে ২০২১ সালে পুঁজিবাজারে নিবন্ধিত ব্যাংকটি। গ্রামের মানুষের কর্মসংস্থানে উপশাখা ব্যাংকিং ও ক্ষুদ্রঋণের প্রচলন এবং ব্যাপক প্রসার ঘটিয়েছে এনআরবিসি ব্যাংক।




১৩ কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত ১৩ কোম্পানির প্রান্তিক প্রতিবেদন প্রকাশ সংক্রান্ত পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে।

বৃহস্পতিবার (২০ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

পর্ষদ সভার তারিখ ঘোষণা করা কোম্পানিগুলো হলো- ন্যাশনাল ব্যাংক, যমুনা ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, এনআরবিসি ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, দেশ জেনারেল ইন্স্যুরেন্স, সানলাইফ ইন্স্যুরেন্স, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, গ্লোবাল ইন্স্যুরেন্স, নিটল ইন্স্যুরেন্স এবং হাইডেলবার্গ সিমেন্ট।

সভায় এই কোম্পানিগুলো তাদের দ্বিতীয় প্রান্তিক (এপ্রিল-জুন, ২০২৩ সাল) আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে। একই সঙ্গে পর্ষদ সদস্যরা এই প্রতিবেদন অনুমোদন শেষে সবার উদ্দেশ্যে প্রকাশ করবে।

এদের মধ্যে ন্যাশনাল ব্যাংকের পর্ষদ সভা আগামী ২৫ জুলাই বিকেল ৩টায়, যমুনা ব্যাংকের আগামী ২৬ জুলাই বিকেল ৪টায়, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের আগামী ২৬ জুলাই বিকেল ৪টায়, এনআরবিসি ব্যাংকের আগামী ২৪ জুলাই দুপুর ২টা ৪০ মিনিটে, সাউথইস্ট ব্যাংকের ২৬ জুলাই বিকেল ৩টায়, শাহজালাল ইসলামী ব্যাংকের ২৬ জুলাই বিকেল সাড়ে ৩টায়, দেশ জেনারেল ইন্স্যুরেন্সের ২৭ জুলাই বিকেল ৩টায়, সানলাইফ ইন্স্যুরেন্সের ৩০ জুলাই বিকেল ৩টায়, পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ২৭ জুলাই বিকেল সাড়ে ৩টায়, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের আগামী ২৫ জুলাই বিকেল ৩টায়, গ্লোবাল ইন্স্যুরেন্সের আগামী ২৬ জুলাই বিকেল ৩টায়, নিটল ইন্স্যুরেন্সের আগামী ২৬ জুলাই বিকেল সাড়ে ৩টায় এবং হাইডেলবার্গ সিমেন্টের আগামী ২৫ জুলাই বিকেল ৩টায় পরিচালনা পর্ষদ সভা শুরু হবে।




পুনর্নির্বাচিত হলেন পারভেজ তমাল

 

এসএম পারভেজ তমাল এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন। এছাড়া, ভাইস চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন রফিকুল ইসলাম মিয়া আরজু।

রোববার (২৫ জুন) ব্যাংকের পরিচালনা পর্ষদের ১৬৭তম সভায় সর্বসম্মতিক্রমে তারা পুনর্নির্বাচিত হন।

এর আগে ব্যাংকের ১০ম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের সরাসরি ভোটে তারা পরিচালক হিসেব নির্বাচিত হন। ব্যাংকের উদ্যোক্তা আবু বকর চৌধুরী পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন। তাদের নিয়োগের বিষয়ে অনাপত্তি প্রদান করেছে বাংলাদেশ ব্যাংক।

প্রবাসী সফল উদ্যোক্তা এসএম পারভেজ তমাল এনআরবিসি ব্যাংকের উদ্যোক্তা পরিচালক। ২০১৭ সালের ১০ ডিসেম্বর তিনি ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হন। প্রযুক্তিনির্ভর উপশাখা ব্যাংকিং, প্রান্তিক পর্যায়ের মানুষের জন্য ক্ষুদ্রঋণ চালু এবং অ্যাপের মাধ্যমে পূর্ণাঙ্গ ব্যাংকিং সেবা প্রদান তার যোগ্য নেতৃত্ব ও উদ্ভাবনী চিন্তার ফসল। পারভেজ তমালের নেতৃত্বে মাত্র ৫ বছরে এনআরবিসি ব্যাংক ব্যাপক সেবা প্রসারে গ্রাম-বাংলার প্রান্তিক মানুষের ব্যাংকে পরিণত হয়েছে। তার যুগোপযোগী সেবার উদ্ভাবন ও সম্প্রসারণের কারণে এনআরবিসি ব্যাংক জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন পুরস্কার ও সম্মাননা লাভ করেছে।

রাশিয়ার ইনস্টিটিউট অব স্ট্যাটিস্টিক অ্যান্ড ইকোনোমিকসে স্নাতকোত্তর পারভেজ তমাল বিদেশে রিয়েল অ্যাস্টেট অ্যান্ড লজিস্টিক, আইটি ডিস্ট্রিবিউশনে একজন সফল উদ্যোক্তা। তিনি সর্বাধিক রেমিটেন্স পাঠিয়ে অনিবাসী বাংলাদেশি (এনআরবি) হিসেবে একাধিকবার সিআইপি নির্বাচিত হয়েছেন। পারভেজ তমাল এফবিসিসিআইয়ের একজন অন্যতম সদস্য।

ব্যাংকের ভাইস-চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত রফিকুল ইসলাম মিয়া আরজু রাশিয়ার জর্জিয়া টেকনিক্যাল ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি রাশিয়ার অন্যতম সফল উদ্যোক্তা এবং ব্যবসায়ী। এনআরবিসি ব্যাংকের এ উদ্যোক্তা এর আগে ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। সফল প্রবাসী ব্যবসায়ী আবু বকর চৌধুরী ব্যাংকের একজন উদ্যোক্তা এবং এর আগে এ ব্যাংকের পরিচালক ছিলেন। নতুন করে পরিচালক হওয়ার পর তাকে ব্যাংকের নির্বাহী কমিটির সদস্য করা হয়েছে।