সিনিয়র সিটিজেনের ৩৭ শতাংশ শেয়ার কিনবে এডিএন টেলিকম

সিনিয়র সিটিজেন হেলথকেয়ার লিমিটেডের ৩৭ শতাংশ শেয়ার কিনবে এডিএন টেলিকম লিমিটেড। এই পরিমাণ শেয়ার কেনার জন্য তারা ৯ কোটি ৯৮ লাখ টাকা বিনিয়োগ করবে।

এডিএন টেলিকমের পরিচালনা পর্ষদ ৬ ফেব্রুয়ারির সিদ্ধান্ত অনুসারে এই শেয়ার কেনার অনুমোদন দিয়েছে। এর মধ্য দিয়ে কোম্পানিটি ডিজিটাল স্বাস্থ্যসেবা বাজারে প্রবেশ করল।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

গত এক বছরে এডিএন টেলিকমের শেয়ারের সর্বোচ্চ দাম ছিল ১৫১ টাকা এবং সর্বনিম্ন দাম ছিল ৭৭ টাকা ৮০ পয়সা। ২০২৪ সালে কোম্পানিটি ১০ শতাংশ, ২০২৩ সালে ১৫ শতাংশ, ২০২২ সালে ১০ শতাংশ, ২০২১ সালে ১০ শতাংশ ও ২০২০ সালে ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি।




এডিএন টেলিকমের ক্রেডিট রেটিং নির্ণয়

পুঁজিবাজারে টেলিযোগাযোগ খাতে তালিকাভুক্ত এডিএন টেলিকমের ক্রেডিট রেটিং নির্ণয় করে তা সম্পন্ন করা হয়েছে। কোম্পানিটিকে ক্রেডিট রেটিং দিয়েছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)।

সোমবার (১৮ নভেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, ইমার্জিং ক্রেডিট রেটিংয়ের দেওয়া রেটিং অনুযায়ী, এডিএন টেলিকমের দীর্ঘ মেয়াদে রেটিং হয়েছে ‘এএ-’। আর স্বল্প মেয়াদে রেটিং হয়েছে ‘এসটি-২’।

এডিএন টেলিকম ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক গুণগত তথ্যের ভিত্তিতে এ ক্রেডিট রেটিং নির্ণয় করা হয়েছে।




শেয়ার হস্তান্তরের ঘোষণা এডিএন টেলিকমের উদ্যোক্তার

পুঁজিবাজারে তালিকাভুক্ত তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতের কোম্পানি এডিএন টেলিকম লিমিটেডের উদ্যোক্তা ১০ লাখ শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছেন।

ঢাকা স্টক একচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এডিএন টেলিকমের উদ্যোক্তা মামুনুর রশিদ তার হাতে থাকা ১৩ লাখ ৫ হাজার শেয়ারের মধ্যে ১০ লাখ শেয়ার তার পুত্র এবং কন্যার মাঝে উপহার হিসেবে হস্তান্তর করবেন।

ঘোষণা অনুযায়ী, তার ছেলে আহনাফ রাফিদ ৬ লাখ এবং তার মেয়ে আয়েশা আমেনা নুহা ৪ লাখ শেয়ার গ্রহণ করবেন।

শেয়ার গ্রহীতা আয়েশা এবং আহনাফ উভয়ই এডিএন টেলিকমের সাধারণ বিনিয়োগকারী।

আগামী ৩০ এপ্রিলের মধ্যে ঘোষিত শেয়ার ডিএসইর ট্রেডিং সিস্টেমের বাহিরে তারা হস্তান্তর সম্পন্ন করবেন।




শেয়ার হস্তান্তর সম্পন্ন করেছেন এডিএন টেলিকমের উদ্যোক্তা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এডিএন টেলিকম লিমিটেডের উদ্যোক্তা মোহাম্মদ আলী সরকার শেয়ার হস্তান্তর সম্পন্ন করেছেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, উদ্যোক্তা মোহাম্মদ আলী সরকারের কাছে থাকা শেয়ারের মধ্যে ৮ লাখ ৫২ হাজার ৫০০টি শেয়ার তার স্ত্রী শাফিয়া আশরাফিকে (সাধারণ শেয়ারহোল্ডার) উপহার দিয়েছেন।

গত ১১ ফেব্রুয়ারি শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছিল কোম্পানির এ উদ্যোক্তা।




নগদ লভ্যাংশ পাঠিয়েছে চার কোম্পানি

শেয়ারহোল্ডারদের ব্যাংক হিসেবে পুঁজিবাজারের তালিকাভুক্ত চারটি কোম্পানির ঘোষিত নগদ লভ্যাংশ পাঠানো হয়েছে। গত ৩০ জুন,২০২৩ তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য ঘোষণাকৃত এ লভ্যাংশ বিনিয়োগকারীদের দেওয়া হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লিমিটেড, এডিএন টেলিকম, বিডিকম অনলাইন এবং এপেক্স ফুডস লিমিটেড।

কোম্পানি চারটির ঘোষিত নগদ লভ্যাংশ বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠানো হয়েছে।

৩০ জুন,২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরে এপেক্স স্পিনিং ২০ শতাংশ, এডিএন টেলিমক ১৫ শতাংশ, বিডিকম অনলাইন ১০ শতাংশ এবং এপেক্স ফুডস ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল। যা কোম্পানিগুলোর বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদন করা হয়।




জমি কেনার অনুমোদন পেলো এডিএন টেলিকম

তথ্য-প্রযুক্তি খাতের কোম্পানি এডিএন টেলিকম লিমিটেডের পরিচালনা পর্ষদ জমি ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত কোম্পানির ২০তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডাররা অনুমোদন করে। ডিজিটাল প্ল্যাটফর্মে গতকাল এই এজিএম অনুষ্ঠিত হয়।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সভায় ২০২২-২৩ অর্থবছরের নিরীক্ষত হিসাব নিয়ে আলোচনা করা হয়। এছাড়া কোম্পানির ঘোষিত ১৫ শতাংশ নগদ লভ্যাংশ এবং রাজধানীর মাদানি এভিনিউতে ১০০ ফিট রাস্তা সংলগ্ন জমি ক্রয়সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় শেয়ারহোল্ডাররা অনুমোদন করে। এজিএম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান আসিফ মাহমুদ।

কোম্পানির সচিব মো. মনির হোসেনের পরিচালনায় বার্ষিক সাধারণ সভায় বক্তব্য রাখেন ব্যবস্থাপনা পরিচালক হেনরী হিলটন।

এছাড়া কোম্পানির পরিচালক মো. মঈনুল ইসলাম, মো. মাহফুজ আলী সোহেল, ওয়াকার আহমদ চৌধুরী, স্বতন্ত্র পরিচালক খন্দকার আতিক-ই-রব্বানী ও মো. মারুফ, বোর্ডের উপদেষ্টা মো. জিয়াউল হক খন্দকার ও শাহরিয়ার আকবর চৌধুরী এবং কোম্পানির প্রধান অর্থ কর্মকর্তা মোহাম্মদ নাজিম উদ্দিন উপস্থিত ছিলেন।




সিটি ব্যাংকের ‘এমপ্লয়ি ব্যাংকিং’ সেবা নেবে এডিএন টেলিকম

নিজ কোম্পানির ব্যাংকিং কার্যক্রম ‘এমপ্লয়ি ব্যাংকিং’য়ের মাধ্যমে সম্পন্ন করতে সিটি ব্যাংকের সঙ্গে চুক্তি করেছে এডিএন টেলিকম।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিটি ব্যাংক জানিয়েছে, সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে এ চুক্তিটি স্বাক্ষরিত হয়।

সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন ও এডিএন টেলিকমের চেয়ারম্যান আসিফ মাহমুদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

এ সময় উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফ, উপ-ব্যবস্থাপনা পরিচালক নুরুল্লাহ চৌধুরী, চিফ ইকোনমিস্ট অ্যান্ড কান্ট্রি বিজনেস ম্যানেজার আশানুর রহমান, হেড অব রিটেইল ব্যাংকিং অরূপ হায়দার, হেড অব এমপ্লয়ি ব্যাংকিং হাসান উদ্দিন আহমেদ, এডিএন টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক হেনরি হিলটন, ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার জিয়াউল হক।




এডিএন টেলিকমের মুনাফা কমেছে

পুঁজিবাজারে আইটি খাতে তালিকাভুক্ত কোম্পানি এডিএন টেলিকম লিমিটেডের পরিচালনা পর্ষদ চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর, ২০২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী আলোচ্য প্রান্তিকে আগের হিসাব বছরের তুলনায় কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা কমেছে।

মঙ্গলবার (৭ নভেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে সোমবার (৬ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদ সভায় সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ হয়।

এডিএন টেলিকম লিমিটেডের প্রথম প্রান্তিকে সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৬৯ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা ছিল ১.০১ টাকা। সে হিসেবে আলোচ্য প্রান্তিকে কোম্পানির মুনাফা ০.৩২ টাকা বা ৩১.৬৮ শতাংশ কমেছে।

এদিকে, সমন্বিত শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ০.৪৭ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানির এনওসিএফপিএস ছিল ০.২৪ টাকা।

এদিকে, ২০২৩ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩১.২৩ টাকায়।




এডিএন টেলিকমের ক্রেডিট রেটিং নির্ণয়

পুঁজিবাজারে টেলিযোগাযোগ খাতে তালিকাভুক্ত এডিএন টেলিকমের ক্রেডিট রেটিং নির্ণয় করে তা সম্পন্ন করা হয়েছে। কোম্পানিটিকে ক্রেডিট রেটিং দিয়েছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)।

রোববার (২৯ অক্টোবর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, ইমার্জিং ক্রেডিট রেটিংয়ের দেওয়া রেটিং অনুযায়ী, এডিএন টেলিকমের দীর্ঘ মেয়াদে রেটিং হয়েছে ‘এএ-’। আর স্বল্প মেয়াদে রেটিং হয়েছে ‘এসটি-২’।

এডিএন টেলিকম ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক গুণগত তথ্যের ভিত্তিতে এ ক্রেডিট রেটিং নির্ণয় করা হয়েছে।




সহজের ১০ শতাংশ শেয়ার কিনছে এডিএন টেলিকম

অনলাইন টিকেট প্ল্যাটফর্ম সহজ লিমিটেডের মালিকানায় আসছে পুঁজিবাজারে তালিকাভুক্ত আইটি খাতের কোম্পানি এডিএন টেলিকম লিমিটেড।

২০১৯ সালে তালিকাভুক্ত কোম্পানি এডিএন টেলিকম অ-তালিকাভুক্ত প্রতিষ্ঠান সহজের ১০ শতাংশ শেয়ার কিনে মালিকানায় আসছে। মালিকানায় আসতে ১২ কোটি বিনিয়োগ করবে কোম্পানিটি। অর্থাৎ এডিএন টেলিকম ১২ কোটি টাকায় ১০ শতাংশ শেয়ার কিনে সহজের মালিকানায় আসবে।

কোম্পানির সর্বশেষ পরিচালনা পর্ষদের সভায় শেয়ার কেনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৮ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এ তথ্য প্রকাশ করেছে।

কোম্পানির বিনিয়োগের চূড়ান্ত অনুমোদন দেবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

২০১৪ সালে যাত্রা শুরু করা সহজ লিমিটেড বর্তমানে অনলাইনে বাস ও রেলের টিকিট বিক্রির প্ল্যাটফর্মে নেতৃস্থানীয় প্রতিষ্ঠান। এর ব্র্যান্ড নাম সহজ। এই প্ল্যাটফর্মে দেশের দূরপাল্লার সব বাস রুটের টিকিট কেনার সুযোগ আছে। এছাড়া কোম্পানিটি বাংলাদেশ রেলওয়ের অনলাইন টিকেট ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছে।

এছাড়াও ‘সহজ’ অ্যাপের মাধ্যমে মোটরসাইকেল রাইড শেয়ারিং, ট্রাক বুকিং, অনলাইন ডাক্তার পরামর্শ, ডিজিটাল শিক্ষা, এবং খাবার, মুদি এবং ওষুধের হোম ডেলিভারি চালু করার উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।

এদিকে ৬৪ কোটি ৬৫ লাখ ২০ হাজার পরিশোধিত কোম্পানি এডিএন টেলিকমের বর্তমান ৬ কোটি ৪৬ লাখ ৫১ হাজার ৬৬৬টি শেয়ার রয়েছে। প্রতিটি শেয়ার বৃহস্পতিবার লেনদেন হয়েছে ১৪০ টাকা ১০ পয়সায়।

কোম্পানিটি ২০২২ সালে শেয়ারহোল্ডারদের সর্বশেষ ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। তার আগের বছরও ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।




সাড়ে ২৫ লাখ শেয়ার বিক্রি করবেন এডিএনের ২ উদ্যোক্তা

পুঁজিবাজারে আইটি খাতে তালিকাভুক্ত কোম্পানি এডিএন টেলিকমের দুজন উদ্যোক্তা ২৫ লাখ ৫৭ হাজার ৫০০ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্য মতে, এডিএন টেলিকমের উদ্যোক্তা মো. আবু ইউসুফ জাকারিয়া। তিনি তার হাতে থাকা কোম্পানিটির ১৭ লাখ ৫ হাজার শেয়ার বিক্রি করার কথা জানিয়েছেন। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ঘোষণাকৃত শেয়ার বিক্রি সম্পন্ন করবেন এ উদ্যোক্তা।

এদিকে, কোম্পানিটির আরেক উদ্যোক্তা মোহাম্মদ আলী সরকার। তিনি তার হাতে থাকা কোম্পানিটির ১৭ লাখ ৫ হাজার শেয়ার থেকে ৮ লাখ ৫২ হাজার ৫০০ শেয়ার বিক্রি করার কথা জানিয়েছেন। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ঘোষণাকৃত শেয়ার বিক্রি সম্পন্ন করবেন এ উদ্যোক্তা।