এক্সপ্রেস ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২৯ এপ্রিল বেলা ৩টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আলোচিত সভায় ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে কোম্পানিটি।

এছাড়াও, একই সভায় ৩১ মার্চ, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।




এক্সপ্রেস ইন্স্যুরেন্সের এজিএম অনুষ্ঠিত

পুঁজিবাজারে তালিকাভুক্ত এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেডের ২৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ আগস্ট) সকাল ১১ টায় ভার্চুয়াল প্ল্যাটফর্মে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কোম্পানি চেয়ারম্যান আমির হামজা সরকার।

সভায় অন্যান্যের মধ্যে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মাজাকাত হারুন, পরিচালক সৈয়দ আল ফারুক, লতিফুল বারী, এবিএম কায়সার, মাহফুজা ইউনুস, ফরিদা রাজ্জাক, ইয়াসমিন ফেরদৌস, মরিয়ম আক্তার, নাদিয়া খলিল চৌধুরী, স্বতন্ত্র পরিচালক ফিরোজ আহমেদ, সিদ্দিক হোসেন চৌধুরী, কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার হোসেনসহ কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্ক্রুটিনাইজার, ডিএসই/সিএসই’র পর্যবেক্ষক এবং শেয়ারহোল্ডারগণ সভায় যোগদান করেন। সভা সঞ্চালনা করেন কোম্পানি সচিব মো. মহিউদ্দিন খন্দকার।

সভায় স্বাগত বক্তব্যের পাশাপাশি ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত বছরের বার্ষিক আর্থিক প্রতিবেদনের উপর আলোচনা করেন কোম্পানির ব্যবস্থাপনা পর্ষদ ও বিনিয়োগকারীরা। এতে দেখা যায়, কোম্পানির গ্রস প্রিমিয়াম ২০২২ সালে হয়েছে ৫৭ কোটি ৩৬ লাখ যা ২০২১ সালে ছিলো ৬১ কোটি ৪০ লাখ টাকা। এছাড়া নিট প্রিমিয়ামের পরিমাণ ২০২২ সালে দাঁড়িয়েছে ৩২ কোটি ৫১ লাখ টাকা যা ২০২১ সালে হয়েছে ৩৬ কোটি ১৯ লাখ টাকা। এছাড়া, আলোচ্য বছরে কোম্পানির শেয়ারহোল্ডার ইক্যুয়িটি আগের বছরের তুলনায় বৃদ্ধি পেয়েছে। ২০২২ শেয়ারহোল্ডার ইক্যুয়িটির পরিমাণ দাঁড়িয়েছে ১১৬ কোটি ৯০ লাখ টাকা, যা আগের বছর ছিল ১১১ কোটি ৪৩ লাখ টাকা।

বিদায়ী বছরে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৩৩ পয়সা। যা আগের বছর কোম্পানিটির ইপিএস ছিল ১ টাকা ৮৫পয়সা। বছর সমাপান্তে বিনিয়োগকারীদের জন্য সর্বোচ্চ সাড়ে ৭ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করে কোম্পানির পরিচালনা পর্ষদ। এছাড়া, বার্ষিক সাধারণ সভার বিভিন্ন আলোচ্যসূচিসহ ২০২২ সালের ডাইরেক্টরস রিপোর্ট, অডিটেড অ্যাকাউন্টস, অডিটরস রিপোর্ট এবং ২০২৩ সালের জন্য অডিটর, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ও কমপ্লায়েন্স অডিটর, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের পুনঃনিয়োগ অনুমোদন করা হয়।




এক্সপ্রেস ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক আর্থিক প্রতিবেদন প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৩-জুন’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৪৯ পয়সা। গত বছর একই সময়ে ৩২ পয়সা আয় হয়েছিল।

অর্থবছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে বা ৬ মাসে (জানুয়ারি’২৩-জুন,২৩) কোম্পানিটির ইপিএস হয়েছে ৮৯ পয়সা। গত বছরের একই সময়ে তা ছিল ৯৭ পয়সা।

গত ৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৮ টাকা ৭৮ পয়সা।




এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ৭ শতাংশ লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারের বীমা খাতে তালিকাভুক্ত কোম্পানি এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৭ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ। ফলে প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ০.৭০ টাকা নগদ লভ্যাংশ পাবেন শেয়ারহোল্ডারা।

২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের (জানুয়ারি-ডিসেম্বর) আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য এই লভ্যাংশ ঘোষণা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৩ জুন) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৮ আগস্ট বেলা ১১টায় ডিজিটাল প্ল্যটফর্মে অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৪ জুলাই। মঙ্গলবার কোম্পানির শেয়ার লেনদেনে কোনো সীমা থাকছে না।

২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৩৩ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ১.৮৬ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭.৯৩ টাকা।

এর আগের হিসাব বছরে এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেডেরপরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।