একমি ল্যাবরেটরিজের ৩৩ শতাংশ লভ্যাংশ অনুমোদন

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি একমি ল্যাবরেটরিজ লিমিটেডের ৪৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ ডিসেম্বর) ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত এ সভায় শেয়ারহোল্ডারগণ ২০২২-২০২৩ আর্থিক বছরের জন্য ৩৩ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছেন।

কোম্পানির চেয়ারম্যান নাগিনা আফজাল সিন্হা সাধারণ সভায় সভাপতিত্ব করেন। সভায় ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান সিন্হা, উপ-ব্যবস্থাপনা পরিচালক ড. জাবিলুর রহমান সিন্হা, উপ-ব্যবস্থাপনা পরিচালক জাহানারা মিজান সিন্হা, উপ-ব্যবস্থাপনা পরিচালক তাসনিম সিন্হা, পরিচালক তানভীর সিন্হা, পরিচালক সাবরিনা জুনেদ, পরিচালক ফাহিম সিন্হা, স্বতন্ত্র পরিচালক দাস দেবা প্রসাদ, স্বতন্ত্র পরিচালক এহসান উল ফাত্তাহ, মনোনীত পরিচালক মো. আবুল হোসেন, অতিরিক্ত উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং হেড অব ইন্টারনাল অডিট এন্ড কমপ্লায়েন্স মো. হাসিবুর রহমান, নির্বাহী পরিচালক এবং প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) কাজী মোহাম্মদ বদরুদ্দিন, এফসিএ, এফসিএমএ এবং ভারপ্রাপ্ত কোম্পানী সচিব মো. আরশাদুল কবির, এফসিএ সভায় উপস্থিত ছিলেন।

সভায় বিপুল সংখ্যক শেয়ারহোল্ডারগণ যোগদান করেন।

সভায় কোম্পানির ২০২২-২০২৩ আর্থিক বছরের উল্লেখযোগ্য সকল কার্যক্রম, বার্ষিক প্রতিবেদন, পরিচালনা পর্ষদের প্রতিবেদন, নিরীক্ষা প্রতিবেদন, আর্থিক প্রতিবেদন, ৩৩% নগদ লভ্যাংশ ঘোষণা, পরিচালকগণের অবসর ও পুনঃনিয়োগ, স্বতন্ত্র পরিচালকগনের-নিয়োগ/পুনঃনিয়োগ, উপ-ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ, নিরীক্ষক নিয়োগ ও সম্মানী নির্ধারণ, কমপ্লায়েন্স নিরীক্ষক নিয়োগ ও সম্মানী নির্ধারণ এবং সর্বোপরি ভবিষ্যতের উল্লেখযোগ্য কর্মপরিকল্পনা সমূহ শেয়ারহোল্ডারদের নিকট উপস্থাপিত এবং অনুমোদিত হয়।

 

 

 




চার কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত চারটি কোম্পানির পরিচালনা পর্ষদ চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিক (জানুয়ারি-মার্চ, ২০২৩) ও নয় মাসের (জুলাই, ২০২২ থেকে মার্চ, ২০২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী, আলোচ্য প্রান্তিকের ৯ মাসে কোম্পানিগুলোর শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

মেঘনা কনডেন্সড মিল্ক
কোম্পানিটির তৃতীয় প্রান্তিকের শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে ০.৪২ টাকা। গত হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ছিল ১.৬৪ টাকা। তিন প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১.৫৮ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ছিল ৫.৩৪ টাকা। এদিকে, চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত কোম্পানিটির ঋণাত্মক শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭১.৬৭ টাকা।

মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ
কোম্পানিটি তৃতীয় প্রান্তিকের শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে ০.০৫২ টাকা। গত হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ছিল ০.০৬ টাকা। তিন প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ০.১৭৩ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ছিল ০.১৮৪ টাকা। এদিকে, চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত কোম্পানিটির ঋণাত্মক শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫.০২ টাকা।

ন্যাশনাল পলিমার
কোম্পানিটির তৃতীয় প্রান্তিকের সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৯৩ টাকা। গত হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ০.৬২ টাকা। তিন প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১.০১ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ১.৮৯ টাকা। এদিকে, চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৮.৬৩ টাকা।

একমি ল্যাবরেটরিজ
কোম্পানিটির তৃতীয় প্রান্তিকের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২.৫৩ টাকা। গত হিসাব বছর একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ২.৩৮ টাকা। তিন প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৭.৮৯ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ৭.৫৫ টাকা। এদিকে, চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১০৭.৪৮ টাকা।