উত্তরা ব্যাংকের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত উত্তরা ব্যাংক পিএলসি গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। ব্যাংকটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৩৫ শতাংশ লভ্যাংশ দেবে। এর মধ্যে ১৭ দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশ এবং বাকী ১৭ দশমিক ৫০ শতাংশ বোনাস।

মঙ্গলবার (১৮ মার্চ) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।

ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।

সর্বশেষ বছরে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ৫ টাকা ৭৭ পয়সা, যা আগের বছর ৩ টাকা ৮৪ পয়সা ছিল।

গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩২ টাকা ৭ পয়সা।

আগামী ১২ মে ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ এপ্রিল।




উত্তরা ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি উত্তরা ব্যাংক পিএলসি গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৪-জুন’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

বৃহস্পতিবার (১১ জুলাই) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল,২৩-জুন’২২) সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ১ টাকা ৬৬ পয়সা। গত বছর একই সময়ে ৮০ পয়সা আয় হয়েছিল।

হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২৪-জুন,২৪) কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ২ টাকা ৩৫ পয়সা। গত বছরের একই সময়ে তা ছিল ১ টাকা ৪৬ পয়সা।

গত ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২৩৮ টাকা ৪৪ পয়সা।




উত্তরা ব্যাংকের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত উত্তরা ব্যাংক পিএলসি প্রান্তিক সংক্রান্ত পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ১৩ মে বিকাল ৩টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আলোচিত সভায় ৩১ মার্চ, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।




সিরাজগঞ্জে উত্তরা ব্যাংকে দুদকের অভিযান

কৃষি ঋণের টাকা আত্মসাতের অভিযোগে সিরাজগঞ্জে উত্তরা ব্যাংক লিমিটেডের কাজিপুর শাখায় অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (১৮ মার্চ) সংস্থাটির পাবনা সমন্বিত জেলা কার্যালয় থেকে পরিচালিত অভিযানে অভিযোগের প্রাথমিক সত্যতা মিলেছে। দুদকের উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদক সূত্রে জানা যায়, দুদক এনফোর্সমেন্ট ইউনিট থেকে পাঁচটি অভিযোগের বিষয়ে একটি অভিযান ও চার দপ্তরে ব্যবস্থা নিতে চিঠি দেওয়া হয়েছে।

অভিযানের বিষয় বলা হয়েছে— সিরাজগঞ্জে উত্তরা ব্যাংক লিমিটেডের কাজিপুর শাখার সাবেক ব্যবস্থাপকসহ তিনজনের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে কৃষকদের নামে কৃষি ঋণ পাশ করিয়ে ঋণের টাকা প্রদান না করে আত্মসাতের অভিযোগের অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে এনফোর্সমেন্ট টিম কর্তৃক অভিযোগ সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করা হয় এবং ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে তাদের বক্তব্য গ্রহণ করা হয়।

সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনা করে দুদক টিম কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে বলে জানা গেছে।




পুঁজিবাজারের সদস্য হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা

পুঁজিবাজারে বেনিফিশিয়ারি ওনার্স (বিও) অ্যাকাউন্ট খুললেন বঙ্গবন্ধুকন্যা আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানা।

পুঁজিবাজারের অন্যতম ব্রোকারেজ হাউজ উত্তরা ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডে তাদের এই বিও হিসাব খোলা হয়েছে।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর)  বিষয়টি নিশ্চিত করেছেন বিএসইসি’র চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

এদিকে একই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার পূর্বে উত্তরা ব্যাংকের ৪০টি শেয়ার এবং এ যাবতকালে শেয়ারহোল্ডারদের জন্য ব্যাংকটির প্রদান করা লভ্যাংশ তার যোগ্য উত্তরসূরী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার গণভবনে দুপুর ১২টায় বিএসইসি’র চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের নেতৃত্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট ব্যাংকটির শেয়ারসহ লভ্যাংশ হস্তান্তর করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার।

এ বিষয়ে জানতে চাইলে বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার পূর্বে উত্তরা ব্যাংকের ৪০টি শেয়ারসহ এ যাবতকালে সকল লভ্যাংশ প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করা হয়েছে। এই শেয়ার হস্তান্তরের ফলে দায়মুক্ত হলো বাংলাদেশের পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা বিএসইসি।

এদিকে উত্তরা ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মুহাম্মদ গোলাম ফারুক  বলেন, ‘উত্তরা ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড পুঁজিবাজারে দীর্ঘদিন ধরে বিশ্বস্ততার সঙ্গে কাজ করে যাচ্ছে। আমাদের প্রথম ও প্রধান দায়িত্ব ক্লায়েন্ট বা বিনিয়োগকারীদের তথ্য গোপন রাখা। তাই আমরা এ বিষয়ে কথা বলতে চাচ্ছি না।’




উত্তরা ব্যাংকের মুনাফা কমেছে

শেয়ারবাজারে তালিকাভুক্ত উত্তরা ব্যাংক পিএলসি ২০২৩ সালের ৩০ জুন সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন,২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী আলোচ্য সময়ে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা কমেছে।

মঙ্গলবার (২৫ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন, ২৩) ব্যাংকটির শেয়ার প্রতি সমন্বিত আয় বা মুনাফা হয়েছে ৯০ পয়সা। আগের বছর একই সময়ে আয় হয়েছিল ১ টাকা ৩৮ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানির মুনাফা কমেছে।

২০২৩ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ৬ মাসে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ১ টাকা ৬৪ পয়সা। আগের বছর একই সময়ে তা ছিল ২ টাকা। আলোচ্য সময়ে কোম্পানির মুনাফা কমেছে।

গত ৩০ জুন ব্যাংকটির শেয়ার প্রতি সমন্বিত নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৮ টাকা ৩১ পয়সা।




প্রথম প্রান্তিকে উত্তরা ব্যাংকের মুনাফা বেড়েছে

পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি উত্তরা ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ, ২০২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে।

মঙ্গলবার (৯ মে) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, কোম্পানিটির চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিক সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৮৫ টাকা। এর আগের হিসাব বছরে একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ০.৬০ টাকা। সে হিসাবে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ০.২৫ টাকা বা ৪১.৬৭ শতাংশ।

এদিকে, প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ঋণাত্মক (৪.৬৭) টাকা। এর আগের হিসাব বছরে একই সময়ে কোম্পানিটির এনওসিএফপিএস ছিল ঋণাত্মক (৮.৩২) টাকা।

আর ২০২৩ সালের ৩১ মার্চ কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩২.৬৫ টাকায়।




৮ কোম্পানির বোর্ড সভার তারিখ নির্ধারণ

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৮ কোম্পানির বোর্ড সভার তারিখ নির্ধারণ করা হয়েছে। কোম্পানিগুলো হলো- উত্তরা ব্যাংক, লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড, কনফিডেন্স সিমেন্ট, সেনা কল্যাণ ইন্স্যুরেন্স, যমুনা ব্যাংক, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানি, এটলাস বাংলাদেশ এবং সেন্টাল ইন্সুরেন্স। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

উত্তরা ব্যাংক: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আগামী ০৮ মে, ২০২৩ তারিখ বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩১ মার্চ, ২০২৩ তারিখে প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করা হবে।

লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আগামী ০৮ মে, ২০২৩ তারিখ বিকাল ৩টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩১ মার্চ, ২০২৩ তারিখে প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করা হবে।

কনফিডেন্স সিমেন্ট: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আগামী ০৯ মে, ২০২৩ তারিখ বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩১ মার্চ, ২০২৩ তারিখে তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করা হবে।

সেনা কল্যাণ ইন্স্যুরেন্স: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আগামী ১০ মে, ২০২৩ তারিখ দুপুর ২ টা ৪৫মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩১ মার্চ, ২০২৩ তারিখে প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করা হবে।

যমুনা ব্যাংক: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আগামী ০৯ মে, ২০২৩ তারিখ বিকাল ৪ টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩১ মার্চ, ২০২৩ তারিখে প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করা হবে।

ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানি: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আগামী ০৮ মে, ২০২৩ তারিখ বিকাল ৩ টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২২ এবং ৩১ মার্চ, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরে আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস ও ডিভিডেন্ড ঘোষণা করা হবে।

এটলাস বাংলাদেশ: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আগামী ০৯ মে, ২০২৩ তারিখ বিকাল ৪ টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩১ মার্চ, ২০২৩ তারিখে তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করা হবে।

সেন্টাল ইন্সুরেন্স: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আগামী ০৯ মে, ২০২৩ তারিখ বিকাল ৪ টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩১ মার্চ, ২০২৩ তারিখে প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করা হবে।