৪ ব্যাংকের অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন প্রকাশ

পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত চারটি কোম্পানির পরিচালনা পর্ষদ দ্বিতীয় প্রান্তিক (এপ্রিল-জুন, ২০২৫) ও অর্ধবার্ষিক (জানুয়ারি-জুন, ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

ব্যাংকগুলো হলো- ব্র্যাক ব্যাংক পিএলসি, ইস্টার্ন ব্যাংক পিএলসি, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসি ও এনআরবিসি ব্যাংক পিএলসি।

মঙ্গলবার (২৯ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার (২৮ জুলাই) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

ব্র্যাক ব্যাংক: চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৫৪ টাকা। আগের বছর একই সময়ে কোম্পানির ইপিএস ছিল ১.২৫ টাকা। সে হিসাবে আলোচ্য প্রান্তিকে কোম্পানির মুনাফা বেড়েছে ০.২৯ টাকা। এদিকে, চলতি হিসাব বছরের অর্ধবার্ষিকে বা ৬ মাসে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩.৫৬ টাকা। আগের বছরের একই সময়ে কোম্পানির ইপিএস ছিল ২.৬২ টাকা। সে হিসাবে আলোচ্য প্রান্তিকে কোম্পানির মুনাফা বেড়েছে ০.৯৪ টাকা। ২০২৫ সালের ৩০ জুন কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪২.২২ টাকায়।

ইস্টার্ন ব্যাংক: চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.২৩ টাকা। আগের বছর একই সময়ে কোম্পানির ইপিএস ছিল ১.১১ টাকা। সে হিসাবে আলোচ্য প্রান্তিকে কোম্পানির মুনাফা বেড়েছে ০.১২ টাকা। এদিকে, চলতি হিসাব বছরের অর্ধবার্ষিকে বা ৬ মাসে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২.২০ টাকা। আগের বছরের একই সময়ে কোম্পানির ইপিএস ছিল ২.০২ টাকা। সে হিসাবে আলোচ্য প্রান্তিকে কোম্পানির মুনাফা বেড়েছে ০.১৮ টাকা। ২০২৫ সালের ৩০ জুন কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৭.৭১ টাকায়।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক: চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.০৮ টাকা। আগের বছর একই সময়ে কোম্পানির ইপিএস ছিল ০.৪১ টাকা। সে হিসাবে আলোচ্য প্রান্তিকে কোম্পানির মুনাফা কমেছে ০.৩৩ টাকা। এদিকে, চলতি হিসাব বছরের অর্ধবার্ষিকে বা ৬ মাসে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.১২ টাকা। আগের বছরের একই সময়ে কোম্পানির ইপিএস ছিল ০.৮২ টাকা। সে হিসাবে আলোচ্য প্রান্তিকে কোম্পানির মুনাফা বেড়েছে ০.৭২ টাকা। ২০২৫ সালের ৩০ জুন কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৫.৭৪ টাকায়।

এনআরবিসি ব্যাংক: চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.০০৩ টাকা। আগের বছর একই সময়ে কোম্পানির ইপিএস ছিল ০.২৯১ টাকা। সে হিসাবে আলোচ্য প্রান্তিকে কোম্পানির মুনাফা কমেছে ০.২৮৮ টাকা। এদিকে, চলতি হিসাব বছরের অর্ধবার্ষিকে বা ৬ মাসে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.০৮৩ টাকা। আগের বছরের একই সময়ে কোম্পানির ইপিএস ছিল ০.৭৩৩ টাকা। সে হিসাবে আলোচ্য প্রান্তিকে কোম্পানির মুনাফা কমেছে ০.৬৫ টাকা। ২০২৫ সালের ৩০ জুন কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬.৬৭ টাকায়।




ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও তার স্ত্রী-সন্তানের ব্যাংক হিসাব জব্দ

ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান মো. শওকত আলী চৌধুরী ও তার পরিবারের সদস্যদের সব ব্যাংক হিসাব জব্দ করা হ‌য়ে‌ছে। সোমবার (৩০ জুন) বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়ে অ্যাকাউন্ট জব্দ করেছে।

শওকত আলীর পাশাপাশি তার স্ত্রী ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান তাসমিয়া আম্বারীন, মেয়ে ইস্টার্ন ব্যাংকের পরিচালক জারা নামরীন এবং ছেলে মো. জারান আলী চৌধুরীর ব্যাংক হিসাবও জব্দ করা হ‌য়ে‌ছে।

বিএফআইইউ’র সংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। হিসাব জব্দ করা ব্যক্তি ও তাদের ব্যক্তি মালিকানা ব্যবসায়িক অ্যাকাউন্টের সব লেনদেন বন্ধ থাক‌বে। আগামী ৩০ দিন এসব হিসাবে কোনো ধরনের লেনদেন করতে পারবে না। প্রয়োজনে লেনদেন স্থগিত করার এ সময় বাড়ানো হবে।

বিএফআইইউ’র নির্দেশনায় বলা হয়, এসব ব্যক্তি ও তাদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে হিসাবসংক্রান্ত সব তথ্য— যেমন হিসাব খোলার ফরম, কেওয়াইসি ডকুমেন্ট ও লেনদেনের বিবরণী আগামী ২ জুলাইয়ের মধ্যে বিএফআইইউতে পাঠাতে বলা হয়েছে।

বিএফআইইউ’র একটি সূত্র জানিয়েছে, শওকত আলী চৌধুরীর সঙ্গে সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত এবং পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফতের সন্দেহজনক আর্থিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। এসব তথ্য বিশ্লেষণ করেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণআন্দোলনে মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রীসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের ব্যাংক হিসাব খতিয়ে দেখতে শুরু করে বিএফআইইউ। এখন পর্যন্ত বহু নেতার ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। এসব তদন্ত কার্যক্রম পরিচালনার জন্য ১১টি যৌথ তদন্ত দলও গঠন করেছে সংস্থাটি।




ইস্টার্ন ব্যাংকের ক্রেডিট রেটিং সম্পন্ন

শেয়ারবাজারে তালিকাভুক্ত ইস্টার্ন ব্যাংক পিএলসির ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্যাংকটির দীর্ঘমেয়াদী রেটিং হয়েছে ‘এএএ’ এবং স্বল্পমেয়াদী ‘এসটি-১’ রেটিং হয়েছে। ৩১ ডিসেম্বর, ২০২৩ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।

ব্যাংকটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অফ বাংলাদেশ লিমিটেড।




ইস্টার্ন ব্যাংকের বোর্ড সভার তারিখ ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত ইস্টার্ন ব্যাংক পিএলসি বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির বোর্ড সভা আগামী ১৪ মে বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ মার্চ, ২০২৪ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্রকাশ করা হবে।




বিকালে আসছে ইস্টার্ন ব্যাংকের ডিভিডেন্ড

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ইস্টার্ন ব্যাংক পিএলসির বোর্ড সভা আজ রোববার (১০ মার্চ) বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর ২০২৩ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হবে। স্টক এক্সচেঞ্জ সূত্রে এই তথ্য জানা গেছে।

সমাপ্ত ২০২৩ অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে বা ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) ব্যাংকটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৫৩ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ৩ টাকা ২০ পয়সা।

২০২২ অর্থবছরের জন্য কোম্পানিটি ১২.৫০ শতাংশ ক্যাশ ও ১২.৫০ শতাংশ বোনাস ডিভিডেন্ড দিয়েছিল। ওই বছর কোম্পানিটির ইপিএস ছিল ৪ টাকা ৪৭ পয়সা।

 




ইস্টার্ন ব্যাংকের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান ইস্টার্ন ব্যাংক পিএলসির পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে।

আগামী ১০ মার্চ বিকাল ৩টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।

 

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

 

সূত্র মতে, আলোচিত সভায় ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।




ইস্টার্ন ব্যাংকের লভ্যাংশ ঘোষণা

শেয়ারহোল্ডারদের ২৫ শতাংশ (নগদ ও বোনাস) লভ্যাংশ দেবে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইস্টার্ন ব্যাংক লিমিটেড।

বুধবার (৫এপ্রিল) কোম্পানির পর্ষদ সভায় জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর ২০২২ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য এই লভ্যাংশ অনুমোদন দেওয়া হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানির তথ্যমতে, ব্যাংকটির সর্বশেষ বছর ২০২২ সালে শেয়ার প্রতি আয়(ইপিএস) দাঁড়িয়েছে ৪ টাকা ৭৭ পয়সা। সেখান থেকে শেয়ারহোল্ডারদের জন্য ১২ দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়া হবে। আর ১২ দশমিক ৫০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দেবে কোম্পানিটি।

এর আগের বছর অর্থাৎ ২০২১ সালের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৪ টাকা ৪৭ পয়সা। সেই বছরও শেয়ার প্রতি ১২ দশমিক ৫০ পয়সা নগদ আর ১২ দশমিক ৫০ পয়সা বোনাস শেয়ার লভ্যাংশ দিয়েছিল।

অর্থাৎ ২০২১ সালের তুলনায় ২০২২ সালে কোম্পানির মুনাফা বাড়লেও লভ্যাংশ বাড়ায়নি কোম্পানি কর্তৃপক্ষ। কোম্পানির বর্তমান শেয়ার সংখ্যা ১০৭ কোটি ৩০ লাখ ৯৭ হাজার ৫২৫টি।

ঘোষিত লভ্যাংশ এই শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদনের জন্য ব্যাংকটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন নির্ধারণ করা হয়েছে ৩১ মে। ওইদিন সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যাংকটির এজিএম অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৩মে।

বিদায়ী বছরে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৩ টাকা ৩৩ পয়সা। যা এর আগের বছরের একই সময়ে ছিল ২৯ টাকা ৪৮ পয়সা।

১৯৯৩ সালে তালিকাভুক্ত কোম্পানিটির শেয়ার আজ বুধবার সর্বশেষ লেনদেন হয়েছে ৩১ টাকা ৮০ পয়সায়। বৃহস্পতিবার ব্যাংকটির শেয়ার লেনদেনে কোনো সীমা রেখা থাকবে না।