ইবনে সিনার পর্ষদ সভা ২ অক্টোবর

পুঁজিবাজারে ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসির পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২ অক্টোবর বিকেল ৩টায় কোম্পানির এ পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানির আলোচ্য সভায় ২০২৪ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

এছাড়া নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা আসতে পারে কোম্পানির পরিচালনা পর্ষদ।




৬০% নগদ লভ্যাংশ দেবে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস

ওষুধ খাতের কোম্পানি ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পর্ষদ সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরের জন্য ৬০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে। গতকাল অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা থেকে আলোচ্য হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি শেয়ারহোল্ডারদের জন্য এ লভ্যাংশের সুপারিশ করা হয়েছে। এক মূল্যসংবেদনশীল তথ্যে বিষয়টি জানিয়েছে তালিকাভুক্ত কোম্পানিটি।

প্রতিবেদন অনুসারে, সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৯ টাকা ৩৮ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১৯ টাকা ৩৯ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৯৬ টাকা ৬৮ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ৮৩ টাকা ৩৬ পয়সা।

 

এদিকে ঘোষিত ২০২২-২৩ হিসাব বছরের জন্য ঘোষিত লভ্যাংশ ও আলোচ্য হিসাব বছরের অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে আগামী ২২ অক্টোবর সকাল সাড়ে ৯টায় ভার্চুয়াল মাধ্যমে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে কোম্পানিটি। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ধরা হয়েছে আগামী ২১ সেপ্টেম্বর।

৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৬০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ১৯ টাকা ৩৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১৫ টাকা ৬৬ পয়সা। ৩০ জুন ২০২২ শেষে কোম্পানিটির সমন্বিত এনএভিপিএস দাঁড়ায় ৮৩ টাকা ৩৬ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ৬৮ টাকা ৬৯ পয়সা।

২০২০-২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৪৭ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল ইবনে সিনা ফার্মা। ২০১৯-২০ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৩৮ দশমিক ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল তারা। ২০১৮-১৯ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৩০ শতাংশ নগদ লভ্যাংশ পায় কোম্পানিটির শেয়ারহোল্ডাররা। আগের হিসাব বছরে ৩০ শতাংশ নগদের পাশাপাশি ১০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। ২০১৬-১৭ হিসাব বছরের জন্য ১০ শতাংশ স্টকের পাশাপাশি ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল তারা।




লভ্যাংশ ঘোষণা বিএসসিসিএল ও ইবনে সিনার

পুঁজিবাজারে টেলিযোগাযোগ খাতে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল) ও ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি এর পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। ২০২৩ সালে ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২৯ আগস্ট) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে সোমবার (২৮ আগস্ট) অনুষ্ঠিত কোম্পানি দুইটির পরিচালনা পর্ষদের বৈঠকে সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশ সাবমেরিন ক্যাবল: সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১৫.১৯ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ১৩.৬৭ টাকা। ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮৫.০৫ টাকা। ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ১২ অক্টোবর কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২০ সেপ্টেম্বর।

ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল: সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১৯.৩৮ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির সমন্বিত ইপিএস ছিল ১৯.৩৯ টাকা। ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৯৬.৬৮ টাকা। ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ২২ অক্টোবর কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২১ সেপ্টেম্বর।




চলতি সপ্তাহে চার কোম্পানির পর্ষদ সভা

তালিকাভুক্ত বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল), ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড ও ইস্টার্ন হাউজিং লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা চলতি সপ্তাহে অনুষ্ঠিত হবে। এর মধ্যে বিএসসিসিএলের সভা আগামীকাল বেলা আড়াইটায়, ইবনে সিনা ফার্মার একই দিন বেলা ৩টায়, প্রিমিয়ার লিজিংয়ের বুধবার বেলা আড়াইটায় ও ইস্টার্ন হাউজিংয়ের সভা বেলা সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বিএসসিসিএল: টেলিযোগাযোগ খাতের কোম্পানিটির পর্ষদ সভা থেকে সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশের সুপারিশ আসতে পারে। কোম্পানিটি ২০২১-২২ হিসাব বছরে জন্য শেয়ারহোল্ডারদের ৪৬ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস: ওষুধ খাতের কোম্পানিটির পর্ষদ সভা থেকে সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশের সুপারিশ আসতে পারে। ২০২১-২২ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৬০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি।

প্রিমিয়ার লিজিং: ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানটির (এনবিএফআই) পর্ষদ সভা থেকে সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশের ঘোষণা আসতে পারে। একই সভা থেকে এনবিএফআইটির চলতি ২০২৩ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিদেন অনুমোদন করা হবে।

ইস্টার্ন হাউজিং: আবাসন খাতের কোম্পানিটির পর্ষদ সভা থেকে সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশের ঘোষণা আসতে পারে। ২০২১-২২ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি।